এক্সপ্লোর

রাহুল রাজ সিংহের বিরুদ্ধে প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের মুম্বই পুলিশের

মুম্বই: জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা তদন্তে চাঞ্চল্যকর মোড়। প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের বিরুদ্ধে  মামলা দায়ের করল মুম্বই  পুলিশ। প্রত্যুষার মা-ই রাহুলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। মঙ্গলবার থানায় এসে তিনি নতুন বিবৃতি দেন। তারপরই রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ঘটনাচক্রে হাইপারটেনশনে আক্রান্ত হয়ে রাহুল এখনও হাসপাতালেই রয়েছেন। বুকে ব্যথা, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রবিবারই তিনি হাসপাতালে ভর্তি হন। মানসিকভাবেও ভেঙে পড়েছেন। তাঁকে এ পর্যন্ত দু বার জেরা করেছে মুম্বই পুলিশ।   রাহুলের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা), ৩২৩ (স্বেচ্ছায় কাউকে আঘাত করা), ৫০৪ (শান্তি নষ্ট করার উদ্দেশ্যে কাউকে আঘাত,  অপমান করা), ৫০৬ ধারা (ফৌজদারি ভীতি প্রদর্শন)-য় মামলা রুজু হয়েছে বাঙ্গুর নগর থানায়।   এর আগে অকালে চলে যাওয়া অভিনেত্রীর অভিভাবকরা জানিয়েছিলেন, প্রত্যুষা-রাহুল নিয়মিত বিবাদ-ঝামেলায় জড়াতেন। দুজনকে নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হত তাঁদের। আজ প্রত্যুষার মা সোমাদেবী পুলিশকে দেওয়া বিবৃতিতে বলেন, আমি প্রত্যুষার সঙ্গে ওর কান্দিভলির ফ্ল্যাটে থাকতাম। ওর ও রাহুলের মধ্যে গণ্ডগোল হলে দুজনে আলাদা থাকত। আমি দুজনকেই বোঝাতাম, এত বিবাদ-বিরোধ না করে বরং নিজেদের কেরিয়ারের দিকে নজর দেওয়া উচিত ওদের।   রাহুলের বাবা-বোন প্রত্যুষার পরিবারকে অনুরোধ করেছেন, রাহুলের দিকে আঙুল না তুলে এখন প্রত্যুষার আত্মার শান্তি কামনা করা উচিত সকলের।   তবে গতকালই কামিয়া পাঞ্জাবী ও বিকাশ গুপ্তা-প্রত্যুষার দুই বন্ধু যৌথ সাংবাদিক বৈঠক করে রাহুলকে কাঠগড়ায় তোলেন। প্রত্যুষার সঙ্গে রাহুল প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন তাঁরা। দাবি করেন, প্রত্যুষা আর রাহুলের সঙ্গে সম্পর্কের বোঝা টানতে পারছিলেন না, তা থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিলেন। নিজেই সে কথা তাঁকে জানিয়েছিলেন বলে দাবি করেন কামিয়া। পুলিশের সন্দেহ, অন্য এক মহিলার সঙ্গে  সম্পর্কে জড়িয়েছিলেন রাহুল যা নিয়ে  মানসিক অশান্তির মধ্যে ছিলেন 'বালিকা বধূ' সিরিয়ালের 'আনন্দী'।  প্রত্যুষা কোনও আর্থিক সঙ্কটে পড়েছিলেন কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget