এক্সপ্লোর

Shah Rukh Khan: 'চেন্নাই এক্সপ্রেস' থেকে 'জওয়ান', ১০ বছরে কতটা বদলেছেন ব্যক্তি শাহরুখ? অভিজ্ঞতা শোনালেন প্রিয়ামণি

Priyamani: এই ছবিতে কাজ করা নিয়ে প্রিয়ামণি বলেছেন, 'এই ছবির আমার চরিত্রটা ছোট হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ছবিতে কিছু নারীরা তাঁদের অধিকারের জন্য একটা লড়ই করছে'

কলকাতা: 'জওয়ান' (Jawan) ছবিতে 'গার্লস গ্যাং' (Girls Gang) -এ অভিনয় করে নজর কেড়েছেন তিনি। লক্ষ্মীর চরিত্রে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী প্রিয়ামণি (Priyamani)। তবে তিনি কী থাকছেন 'জওয়ান'-এর দ্বিতীয় ভাগেও? সম্প্রতি অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

এই ছবিতে কাজ করা নিয়ে প্রিয়ামণি বলেছেন, 'এই ছবির আমার চরিত্রটা ছোট হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ছবিতে কিছু নারীরা তাঁদের অধিকারের জন্য একটা লড়ই করছে। চিত্রনাট্যকার এই চরিত্রটি এতটাই ভালভাবে লিখেছিলেন যে, আমি রাজি হয়েছিলাম এটার জন্য।' এই ছবিতে 'জিন্দা বান্দা' গানে শাহরুখের একেবারে পাশেই নাচ করতে দেখা গিয়েছে প্রিয়ামণিকে। 

'জওয়ান' ছবির সৌজন্যে ১০ বছর পরে শাহরুখের সঙ্গে কাজ করছেন প্রিয়ামণি। তিনি বলছেন, 'শাহরুখের সঙ্গে 'চেন্নাই এক্সপ্রেস' ছবির পরে 'জওয়ান'-এ কাজ করছি আবার। মাঝে ১০ বছরের বিরতি। এই ১০ বছর পরে যখন শাহরুখকে দেখলাম, ওঁর বয়স যেন অনেকটা কমে গিয়েছে। যেভাবে উনি প্রথমে পাঠান ও তারপরে জওয়ান-এর জন্য নিজেকে পরিবর্তন করেছেন, তা অভাবনীয়। '১ ২ ৩ ৪.. গেট অন দ্য ডান্স ফ্লোর', গানটার জন্য শাহরুখের সঙ্গে আমরা ৫ রাত শ্যুটিং করেছিলাম মাত্র। কিন্তু 'জওয়ান'-এর জন্য প্রায় ১২০ দিন একসঙ্গে কাজ করেছি আমরা। শাহরুখ সেই আগের মতোই বন্ধুত্বসূলভ আর দুর্দান্ত একটা মানুষ।'

অন্যদিকে, আরও একটি অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন প্রিয়ামণি। 'জিন্দা বান্দা' গানে নাচ করার সময় প্রিয়ামণির জায়গা ছিল পিছনে। রিহার্সালের সময় শাহরুখ লক্ষ করেন সবটা। তারপরে কোরিওগ্রাফারকে বলেন, প্রিয়ামণি চেন্নাই এক্সপ্রেসে আমার কোরিওগ্রাফার ছিল। ওর জায়গা হওয়া উচিত আমার একেবারে পাশে, পিছনে নয়। যাতে আমি স্টেপস ভুলে গেলে আমায় ধরিয়ে দিতে পারে।'

বক্সঅফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'জওয়ান' (Jawan)। আর ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর ওটিটি স্বত্ত্ব! মুক্তির ৫০ থেকে ৬০ দিনের মাথায় নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান', তবে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনও একটি দিন ঘোষণা করা হয়নি। 

শোনা যাচ্ছে, ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্সে (Netflix)-এ বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর স্বত্ব। কয়েকমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান'। অন্যদিকে, বক্সঅফিসের দিকে নজর দিলে, ইতিমধ্যেই ৬০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে 'জওয়ান'। শাহরুখ-নয়নতারার এই ছবি বক্সঅফিসে নতুন নতুন রেকর্ড তৈরি করছে।

আরও পড়ুন: Jawaan OTT Release: বক্সঅফিসে ৬০০ কোটির ব্যবসা, ইতিমধ্যেই ওটিটিতে মুক্তি পাচ্ছে 'জওয়ান'!

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget