এক্সপ্লোর

হিন্দুকে বিয়ে করায় দিদাকে সমাধিস্থ করতে দেয়নি চার্চ, তীব্র ক্ষোভ প্রিয়ঙ্কা চোপড়ার

নয়াদিল্লি: হিন্দুকে বিয়ে করেছিলেন বলে প্রিয়ঙ্কা চোপড়ার দিদা মেরি জন আঘৌরিকে সমাধিস্থ করার অনুমতি দেয়নি কেরলের কুমারাকোমের চার্চ। সম্প্রতি মারা গিয়েছেন তিনি। ওই চার্চেই খ্রিস্টধর্মে দীক্ষা হয়েছিল তাঁর। মুম্বইয়ে মেয়ে মধু অশোক চোপড়া, মেয়ে-জামাই ও প্রিয়ঙ্কার কাছে থাকতেন। মৃত্যুর আগে তাঁদের বলে গিয়েছিলেন, তাঁকে যেন কুমারাকোমের চার্চে তাঁদের পারিবারিক সমাধিস্থলেই শায়িত রাখা হয়। এটাই তাঁর অন্তিম ইচ্ছা। কিন্তু তা হয়নি। দিদার শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়ায় দুঃখ পেয়েছেন বলিউড অভিনেত্রী। প্রিয়ঙ্কার জীবনে দিদার প্রভাব অসীম। চার্চের দিদাকে সমাধিস্থ করতে না দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেছেন, চার্চের এহেন আচরণ ভয়ঙ্কর ব্যাপার। তবে আমাদের এ নিয়ে বেশি ক্ষোভ থাকা উচিত নয়। বরং পরিবারের একজনকে হারালাম, এটাই ভাবা উচিত। কেরলের কুমারাকোম পেরিশ কর্তৃপক্ষ প্রিয়ঙ্কার দিদাকে সমাধিস্থ করতে না দেওয়ায় শেষ পর্যন্ত তাঁকে অন্য সমাধিস্থলে চিরনিদ্রায় শায়িত রাখা হয়। জানা গিয়েছে, মেরি জনের মৃত্যুর পর তাঁর ইচ্ছাপূরণে কুমারকোমে আত্মীয়স্বজনদের এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়। তাঁরা চার্চের সঙ্গে যোগাযোগ করলে জরুরি বৈঠকে বসে সেখানকার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, মেরি জন নিজের ধর্মের বাইরে বিয়ে করেছেন। তাছাড়া চার্চের সঙ্গে তাঁর তেমন যোগাযোগও ছিল না। তাই তাঁকে ওখানে সমাধিস্থ করা যাবে না। এদিকে কুমারাকোমের সেন্ট জনস চার্চ প্রিয়ঙ্কার দিদা মধু জ্যোত্স্না আখৌরির শেষ ইচ্ছা পূরণে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন জ্যাকোবাইট সিরিয়ান ক্রিশ্চিয়ান চার্চের কোট্টায়ম ডায়োসেসের বিশপ টমাস মার থেমোথিওস। তাঁকে সমাধিস্থ করতে না দেওয়ার সিদ্ধান্ত অমানবিক, বলেছেন তিনি। বিশপ সাংবাদিকদের বলেছেন, খ্রিস্টিয় রীতিতে একজন মৃত মানুষকে সমাধিস্থ করা পবিত্র কাজ। তার পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া মানবিকতার পরিচয় বহন করে না, খ্রিস্টিয় ঐতিহ্যের বিরোধী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anik Dutta Demise: 'একদম ভাল নেই.. শরীরে, মনে দুটোতেই..', জন্মদিনে এক অভিনেত্রীকে বলেছিলেন অনীক দত্ত
'একদম ভাল নেই.. শরীরে, মনে দুটোতেই..', জন্মদিনে এক অভিনেত্রীকে বলেছিলেন অনীক দত্ত
West Bengal News Update: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
Anik Dutta Demise: এখনও অনীক দত্তের ফেসবুক কভারে তাঁর ছবি! পরিচালকের প্রয়াণে কী বলছেন শেষ ছবির নায়ক?
এখনও অনীক দত্তের ফেসবুক কভারে তাঁর ছবি! পরিচালকের প্রয়াণে কী বলছেন শেষ ছবির নায়ক?
Suvendu Adhikari on Anik Dutta: অনীক দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?
অনীক দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?

ভিডিও

Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget