এক্সপ্লোর

Priyanka Chopra: কোলে একরত্তি মেয়ে, পাশে নিক জোনাস, রামমন্দিরে পুজো দিলেন প্রিয়ঙ্কা চোপড়া

Ram Mandir: গত বৃহস্পতিবার রাতে মুম্বই পৌঁছন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, সঙ্গে ছিল মেয়ে। গয়নার ব্র্যান্ড বুলগারির স্টোর উদ্বোধনে হাজির হন তিনি। এরপর প্রাক-হোলি অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

নয়াদিল্লি: তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাস (Nick Jonas), মেয়ে মালতি মেরিকে (Malti Marie) সঙ্গে নিয়ে বুধবার পৌঁছলেন উত্তরপ্রদেশের অযোধ্যা (Ayodhya)। সেখানে তাঁরা দর্শন করলেন রামমন্দিরের (Ram Mandir)। আশীর্বাদ নিলেন রামলালার। সাবেকি সাজে নজর কাড়লেন তিনজন। 

রামমন্দির দর্শনে প্রিয়ঙ্কা-নিক

বুধবার একটি ভিডিও পোস্ট করা হয় সংবাদ সংস্থা এএনআইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে অযোধ্যায় পা রাখছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, সঙ্গী তাঁর মা, ডাক্তার মধু চোপড়া। আশপাশ থেকে 'জয় শ্রী রাম' ধ্বনি শোনা যায়। এদিন প্রিয়ঙ্কার পরনে ছিল সাবেকি ঢঙে হলুদ শাড়ি, নিক জোনাসের পরনে ছিল পাঞ্জাবি। পুচকে মালতি মেরিকে কোলে নিয়ে রামলালার আশীর্বাদ নিতে দেখা গেল প্রিয়ঙ্কাকে। গলায় দেখা গেল গেরুয়া উত্তরীয়। রাম জন্মভূমিতে তাঁরা পুজো দেন। 

 

গত বৃহস্পতিবার রাতে মুম্বই পৌঁছন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, সঙ্গে ছিল মেয়ে। গয়নার ব্র্যান্ড বুলগারির স্টোর উদ্বোধনে হাজির হন তিনি। এরপর বুলগারি ও ইশা আম্বানি আয়োজিত প্রাক-হোলি অনুষ্ঠানেও অংশ নেন তিনি। নিক জোনাসও স্ত্রীয়ের সঙ্গে এসে যোগ দেন এর কিছুদিন পর। এরপর তাঁদের একসঙ্গে রীতেশ সিধওয়ানির পার্টিতে। সেই দেখে অনেকেই মনে করেন যে আলিয়া ও ক্যাটরিনার সঙ্গে প্রিয়ঙ্কার ঘোষণা হওয়া প্রজেক্ট 'জি লে জরা' নিয়ে কথা এগোলেও এগোতে পারে তাঁদের। 

 

আরও পড়ুন: Thalapathy Vijay: অনুরাগীদের হাতেই গাড়ির কাচ ভাঙচুর! থলপতি বিজয়ের কেরল শ্যুটিংয়ের ভিডিও ভাইরাল

প্রিয়ঙ্কা চোপড়াকে মঙ্গলবার মুম্বইয়ে অ্যামাজন প্রাইম ভিডিওর স্লেট অ্যানাউন্সমেন্টেও দেখা যায়। তাঁর প্রযোজনায় তথ্যচিত্র 'উইমেন অফ মাই বিলিয়ন'-এর ঘোষণা করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget