এক্সপ্লোর

Priyanka Chopra: ফের মেট গালায় প্রিয়ঙ্কা, এবারের পোশাকে থাকছে বিশেষ কী চমক?

Priyanka Chopra at Met Gala: অভিনেত্রী জানিয়েছেন, তিনি থিম পছন্দ করেন। আর তাই, এবারের পোশাকেও থাকছে বিশেষ একটি থিমের পরিকল্পনা। তাঁর পোশাকে বিশেষ একটি জিনিসের উপস্থিতি থাকবে বলেও জানিয়েছেন প্রিয়ঙ্কা।

কলকাতা: ফের আরও এক রূপকথার সাজ, থিম সাজ... আরও এক চমকের অপেক্ষায় প্রস্তুত হচ্ছেন অনুরাগীরা। আগামী মাসের শুরুতেই আয়োজিত হতে চলেছে মেট গালা (Met Gala)। আর সেখানেই নিজের উপস্থিত থাকার কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) স্বয়ং। শুধু তাই নয়, প্রিয়ঙ্কাই জানিয়েছেন, ২০২৩ সালে প্রথমবার মেট গালার রেড কার্পেটে হাঁটবেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। গত ২ বার  মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছিলেন দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। তবে এই বছর তিনি উপস্থিত থাকবেন কি না এখনও জানা যায়নি। 

সাংবাদিক Marc Malkin প্রথম জানান, প্রিয়ঙ্কা উপস্থিত থাকবেন এই বছরের মেট গালাতে। শুধু তাই নয়, তাঁর পোশাক পরিকল্পনারও ইঙ্গিত দিয়েছেন প্রিয়ঙ্কা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি থিম পছন্দ করেন। আর তাই, এবারের পোশাকেও থাকছে বিশেষ একটি থিমের পরিকল্পনা। শুধু তাই নয়, তাঁর পোশাকে বিশেষ একটি জিনিসের উপস্থিতি থাকবে বলেও জানিয়েছেন প্রিয়ঙ্কা।

মে মাসের প্রথমেই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে মেট গালার অনুষ্ঠান। এখানে প্রত্যেক বছরই বিভিন্ন থিমকে মাথায় রেখেই সাজগোজ করে আসেন শিল্পীরা। মেট গালার মঞ্চ মানেই বিচিত্র সব পোশাকের চমক। বিভিন্ন পোশাকে, স্টাইলে প্রত্যেকবারই চমক লাগান শিল্পীরা। ফের একবার তেমনই একটি দিনের অপেক্ষায় ফ্যাশনপ্রেমীরা। 

গতবার প্রিয়ঙ্কার সঙ্গে মেট গালার মঞ্চে এসেছিলেন নিকও। নিক জোনাস (Nick Jonas) আর প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র রসায়ন বরাবরই নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় 'কাপল ফটোশ্যুটে' হামেশাই নজর কাড়েন তাঁরা। কিন্তু সদ্য প্রিয়ঙ্কা চোপড়ার শেয়ার করে একগুচ্ছ ছবির একটিতে প্রিয়ঙ্কার দিকে অনর্থকভাবে তাকিয়ে থাকার জন্য ট্রোলড হতে হল তাঁরই স্বামী নিককে!

সদ্য প্রিয়ঙ্কা শেয়ার করে নিয়েছেন তাঁর ছুটি কাটানোর ছবি। রোমের মনোরম সৌন্দর্য্যে একে অপরের প্রেমে যেন ডুবেছেন নিক-প্রিয়ঙ্কা। একটি সবুজ গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। তার উপরে ওই একই রঙের একটি সবুজ ফার দেওয়া জ্যাকেট। টপ নট করা চুলের থেকে আলোছালো লগস পড়েছে মুখের চারিদিকে। কোনও ছবিতে বাইরের সৌন্দর্য্যের দিকে অপলক তাকিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা একাই। কোনও ছবিতে আবার ফ্রেমবন্দি নিক ও প্রিয়ঙ্কার রসায়ন। প্রেমিকার দিক থেকে যেন চোখ সরছে না নিকের। অপলক দৃষ্টিতে প্রিয়ঙ্কাকেই দেখছেন নিক। 

আর এই ছবি নিয়েই ভিন্নমত পোষণ করেছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, 'এভাবে কী দেখছেন? প্রিয়ঙ্কাকে আগে কখনও দেখেননি?' অনেকে আবার লিখেছেন, 'নিকের এই তাকিয়ে থাকা বড় বেশিই আরোপিত।' তবে নিক বা প্রিয়ঙ্কা কাউকেই এর উত্তর দিতে হয়নি। উত্তর দিয়েছেন তাঁদের অনুরাগীরাই। তাঁরা লিখেছেন, 'একে বলে ভালবাসা, স্নেহ। প্রিয়ঙ্কা নিকের জীবনের একমাত্র প্রেম। প্রিয়ঙ্কা শুধুমাত্র নিকের। সঙ্গীতশিল্পীর চোখই যেন প্রমাণ দিচ্ছে, বছর পেরিয়েও প্রিয়ঙ্কার প্রতি তাঁর ভালবাসা কেবল গাঢ় হচ্ছে বই কি!'

আরও পড়ুন: Sara Ali Khan: গোলাপী চুড়িদার, চোখে চশমা, মুখে চওড়া হাসি, মুম্বইয়ে সারার মেট্রো সফর

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget