এক্সপ্লোর

Priyanka Chopra: প্রথমবার মেয়ে মালতীর ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়ঙ্কা, কার মতো দেখতে একরত্তিকে?

Priyanka Chopra News: কিছুদিন আগেই দীপাবলির জন্য বিশেষ পুজোর আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা। বাড়িতেই। উপস্থিত ছিলেন নায়িকার পরিবারের সবাই। হলুদ গোলাপি ফুলে সাজানো হল আসর

মুম্বই: এতদিন একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় প্রথমবার মেয়ের মুখের সামনে থেকে একটি ছবি ভাগ করে নিলেন 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ইনস্টাগ্রাম স্টেটাসে খুদে মালতীর মুখের একটি ছবি ভাগ করে নিয়েছেন প্রিয়ঙ্কা। তবে শীতের দেশে টুপি দিয়ে মেয়ের মুখের বেশিরভাগ অংশই ঢেকে দিয়েছেন প্রিয়ঙ্কা। কেবল দেখা যাচ্ছে একরত্তির পেলব, গোলাপি ঠোঁটদুটো। 

কিছুদিন আগেই দীপাবলির জন্য বিশেষ পুজোর আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা। বাড়িতেই। উপস্থিত ছিলেন নায়িকার পরিবারের সবাই। হলুদ গোলাপি ফুলে সাজানো হল আসর। মা মধু চোপড়া থেকে শুরু করে স্বামী নিক জোনাস, পরিবারের সবাই সাদা পোশাকে সেজেছিলেন। একসঙ্গে পুজোয় বসেছিলেন নিক-প্রিয়ঙ্কা, কোলে ছোট্ট মালতী। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার দেওয়া সব ছবিতেই মালতীর মুখ ঢেকে দিয়েছেন প্রিয়ঙ্কা। ক্যাপশানে তিনি লিখেছিলেন, 'সবার জন্য ভালবাসা, শান্তি আর উন্নতি কামনা করছি। মন থেকে সবাইকে শুভ দীপাবলির শুভকামনা জানাচ্ছি। জানি আমি একটু দেরি করে ফেললাম এই ছবিগুলো দিতে, কারণ হয়তো আমি আরও কিছুদিন এই আনন্দে বাঁচতে চাই।'

আরও পড়ুন: Rituparna Sengupta Exclusive: অভিনেত্রী নয়, চিরকাল শিক্ষিকা হতে চেয়েছিলাম: ঋতুপর্ণা সেনগুপ্ত

একরত্তির মুখ না দেখানোর প্রচলন এই প্রথম নয়। এখনও সোশ্যাল মিডিয়ায় খুদে ভামিকার ছবি প্রকাশ্যে আনতে চান না অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। বাংলাতেই এই পথেই হেঁটেছেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। প্রিয়ঙ্কা আর নিকও একদিন কন্যার কোনও ছবি প্রকাশ্যে আনেননি। এই প্রথম মেয়ের মুখের অর্ধেক অংশের ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়ঙ্কা।                                                                                                                                               

অনুরাগীরা মালতীর এই ছবি দেখে উচ্ছসিত। অনেকেই অনুরোধ করেছেন একরত্তির সম্পূর্ণ ছবি দেখার। তবে নিক প্রিয়ঙ্কা কবে একরত্তিকে সামনে আনবেন তা কেবল জানেন তাঁরাই। খুদের আজকের ছবি প্রকাশ্যে এনে প্রিয়ঙ্কা লিখেছেন.. 'আমি বলছি...' এবং এরপরে দুটো ইমোজি জুড়ে দিয়েছেন প্রিয়ঙ্কা।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget