এক্সপ্লোর

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম নিয়েই হতে চলেছে প্রিয়ঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি!

মুম্বই:  প্রিয়ঙ্কা চোপড়া, বলিউডের এই নামের সঙ্গে কোথাও যেন নতুন কিছু করার বাসনা সবসময়ই জুড়ে থাকে। অভিনব কিছু দর্শকদের উপহার দেওয়া এখন ৩৪-এর এই সুন্দরীর অভ্যাস হয়ে গেছে। নিজেকে শুধুমাত্র বলিউড অভিনেত্রী হিসেবেই আটকে রাখেননি তিনি। কাজ করেছেন হলিউডের দুটি বড় প্রজেক্টে। প্রযোজক হিসেবে বিভিন্ন নতুন ভাবনাচিন্তা রয়েছে তাঁর। সূত্রের খবর, প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থা যে ছবি নিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করছেন তার বিষয় হল রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম, তাঁর ব্যক্তিজীবনই হবে সেই ছবির মূল বিষয়। আশাই করা যায় প্রিয়ঙ্কার থেকে এখানেও দর্শকরা হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু পাবেন। ভোজপুরী ছবি 'বাম বাম বোল রাহা কাশী' ছবির হাত ধরে প্রযোজনায় প্রবেশ পিগি চপসের। তারপর মরাঠি ছবি 'ভেন্টিলেটর', জাতীয় পুরস্কারের মঞ্চে একাধিক সেরার সম্মান পেয়েছে। এছাড়া আছে পঞ্জাবি ছবি 'শ্রাবণ'। অভিনেত্রীর প্রযোজনা সংস্থার ব্যানারে অল্প কিছু দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে সিকিমি ছবি 'পাহুনা' এবং গোয়ার ছবি 'লিটল জো'। প্রিয়ঙ্কার ছবিতে সতেরো বছর বয়সি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাবে। বিলেত যাওয়ার আগে আদবকায়দা শেখার জন্যে ঠাকুর পরিবার থেকে তাঁকে মুম্বইয়ে ডক্টর আত্মারাম পাণ্ডুরং তুরখুদের বাড়ি পাঠানো হয়। আত্মারামের কুড়ি বছর বয়সি মেয়ে অন্নপূর্ণা তখন সবে বিলেত থেকে ফিরেছেন। তাঁর থেকেই বিভিন্ন আদবকায়দা শিখতে শিখতে কখন যেন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। অন্নপূর্ণাকে এক নতুন নাম দিয়েছিলেন কবিগুরু। নলিনী নামে ডাকতেন রবীন্দ্রনাথ তাঁকে, বহু কবিতাও তাঁকে উদ্দেশে করে লেখা হয়েছে। কিন্তু ঠাকুর পরিবারের অসম্মতির জন্যে পরিণতি পায়নি সেই প্রেম। ১৮৮০ সালে নলিনী স্কটল্যান্ডবাসী হারোল্ড লিটলডেল নামের এক ব্যক্তিকে বিয়ে করে চলে যান। তবে তাঁদের প্রেম কোথাও যেন থেকে গিয়েছিল। স্বর্গীয় এই প্রেমকে নিয়ে গবেষণা করেছিলেন পরিচালক উজ্জল চ্যাটার্জী। এরপর প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থার হাত ধরে রুপোলি পর্দা হয়তো দেখতে পাবে সেই প্রেম। তবে ছবিতে কে অভিনয় করবেন, সেবিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই শ্যুটিং শুরু হবে এই ছবির।

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget