এক্সপ্লোর

Priyanka Chopra Upcoming Film: ‘দ্যা ম্যাট্রিক্স রেসারেকশনস’-এ প্রিয়ঙ্কার লুকে চমক, নিজেই ছবি শেয়ার অভিনেত্রীর

তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে, তবে তিনি ব্যস্ত হলিউডে নিজের জমি শক্ত করতে। নতুন ছবি  ‘দ্যা ম্যাট্রিক্স রেসারেকশনস’,কেনিউ রিভিজ় সিরিজ়ের চতুর্থ ছবিতে অভিনয় করেছেন তিনি।

নয়াদিল্লি: তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে, তবে তিনি ব্যস্ত হলিউডে নিজের জমি শক্ত করতে। নতুন ছবি  ‘দ্যা ম্যাট্রিক্স রেসারেকশনস’,কেনিউ রিভিজ় সিরিজ়ের চতুর্থ ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় তাঁর লুক শেয়ার করে নিলেন 'পিগি চপস'। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। তবে কমেন্ট বক্সে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতেও ছাড়েননি কেউ।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে প্রিয়ঙ্কার পরণে আঁটোসাটো পোশাক, টেনে বাঁধা চুল। ছবি শেয়ার করে প্রিয়ঙ্কা লিখেছেন, 'ও এখানে'। এরপর তিনি উল্লেখ করে দেন ছবির নাম।

তিনি সকলের পছন্দের পিগি চপস। তিনি ডনের 'জংলি বিল্লি'। তিনি বলিউডের 'দেশি গার্ল' । তিনি যা করেন তাই নিয়ে মুগ্ধ বলি থেকে হলি। কিন্তু সম্প্রতি সকলের নজরে নিকের সঙ্গে তাঁর ম্যারিটাল স্টেটাস। প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর নাম থাকত প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। কিন্তু তিনি হঠাৎই নাম বদলে ফেলেছেন। প্রিয়ঙ্কা চোপড়া জোনাস থেকে শুধু প্রিয়ঙ্কা চোপড়া রেখেছেন ! আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে নেটদুনিয়ায়। তাহলে কি নিক জোনাসের সঙ্গে সম্পর্কে ফাটল? তাহলে কি বিবাহবিচ্ছেদের ইঙ্গিত?  যদিও প্রিয়ঙ্কা চোপড়া কিংবা নিক জোনাসকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি ! তবে সেই জল্পনা বেশ কিছুটা ফিকে করে দিল নিকের শারীরিক কসরতের ভিডিওতে প্রিয়ঙ্কার কমেন্ট । 

নিক জোনাস সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে তার বাইসেপ দেখিয়ে কসরত করতে দেখা যাচ্ছে। নিকের  Monday motivation   ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর নজরকাড়া আকর্ষণীয় চেহারা। অভিনেতা-গায়ক নিক তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ভিডিওটিতে রিঅ্যাক্ট করেছেন। ইন্টারনেটে এই দম্পতির বিচ্ছেদের সমস্ত গুজবের মধ্যেই, নিকের ভিডিওতে  প্রিয়ঙ্কার মন্তব্য নজর কাড়ছে।  'জি লে জারা' অভিনেত্রী কমেন্ট করেন, "Damn! I just died in your arms" 

ঠিক কী চলছে নিক-প্রিয়ঙ্কার মধ্যে? তার উত্তর দেবে সময়। আপাতত প্রিয়ঙ্কার নয়া লুক ভাইরাল নেটদুনিয়ায়।

সেরা শিরোনাম

Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন
মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন

ভিডিও

TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget