এক্সপ্লোর

'Yeh Jawaani Hai Deewani' Turns 10: ১০ বছর পার বানি-নয়নার বন্ধুত্ব-প্রেমের, আবেগঘন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' প্রযোজক কর্ণ জোহর

'Yeh Jawaani Hai Deewani': ২০১৩ সালের ৩১ মে। প্রেক্ষাগৃহে মুক্তি পায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, হুসেন দালালের সহ রচিত, আকিভ আলি সম্পাদিত, কর্ণ জোহর প্রযোজিতে ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'।

নয়াদিল্লি: বন্ধুত্ব, প্রেম, ভালবাসা, অ্যাডভেঞ্চার, কর্মজীবন, মন ভাঙা, বিয়ে... সবকিছুর মিশেল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ()। দেখতে দেখতে এক দশক পার করে ফেলল রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি। এমন ছবি যা দশ বছর পরেও দর্শকের মনে তাজা। এদিন ছবির এক দশক পূর্তিতে প্রযোজক কর্ণ জোহর একাধিক দৃশ্যের একটি কোলাজ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র দশ বছর পার

২০১৩ সালের ৩১ মে। প্রেক্ষাগৃহে মুক্তি পায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, হুসেন দালালের সহ রচিত, আকিভ আলি সম্পাদিত, কর্ণ জোহর প্রযোজিতে ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। ছবিতে রণবীর, দীপিকার পাশাপাশি অভিনয় করেছিলেন আদিত্য রায় কপূর, কল্কি কেঁকলাও। দর্শক বিশেষত যুবসমাজ আজও এই ছবিকে প্রথম দিনের মতোই ভালবাসেন।

কর্ণ এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে ছবির একাধিক দৃশ্যের একটি কোলাজ দেখা যায়। ক্যাপশনে লেখেন, 'টাইম ফ্লাইজ... বিশেষত যখন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র মতো ছবি কখনও পুরনোই হয় না। এটা একটা বিশেষ গল্প ছিল যা সত্যিই মানুষের মনে স্থায়ী জায়গা করে নেয় এবং সেই প্রজন্ম ও আগামী একাধিক প্রজন্মের মূল ভাবটাকে ধরতে পেরেছিল। এবং অবশ্যই স্বপ্নের মতো সেই টিম যাঁরা সুন্দর করে গল্পটা বলেছিল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

এদিন আবেগঘন পোস্ট করেন কল্কি কেঁকলাও। লেখেন, 'আমরা কীরকম বড় হয়ে গিয়েছি এবং কত কিছু শিখেছি সেই থেকে, এবং এখনও কিছু জিনিসের বদল আমি ভাবতেই পারি না। যেমন দীপিকা পাড়ুকোন আমাদের এমন একটা ডান্স স্টেপ শেখাবে যেটা আমরা কেউই পারব না করতে, আদিত্য আমাদের বড় লেবোস্কি, রণবীর সারাক্ষণ প্র্যাঙ্ক করার কথা ভাববে এবং অয়ন খালি আমাদের অপ্রয়োজনীয় অস্বস্তিকর ব্যক্তিগত প্রশ্ন করবে যার থেকে দুর্দান্ত কথোপকথনের জন্ম হবে।' ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবির দৃশ্যের টুকরো পোস্ট করেন দীপিকা পাড়ুকোনও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kalki (@kalkikanmani)

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

কর্ণ জোহরের পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন অনুরাগীরাও। প্রসঙ্গত এই ছবির গল্প মূলত আবর্তিত হয় দুই মানুষকে ঘিরে যাঁদের হাইকিং ট্রিপে আলাপ হয় এবং তাঁরা একে অপরের প্রেমে পড়েন। কিন্তু কেউ অন্যজনকে নিজের অনুভূতির কথা জানাতে পারে না। শীঘ্রই তাঁরা আলাদা হয়ে যান। এবং বেশ কিছু বছর পর তাঁদের ফের দেখা হয় বন্ধুর বিয়েতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget