এক্সপ্লোর

Puja 2022: লুচি-সাদা আলুর তরকারিতে দিন শুরু, বাড়িতেই চণ্ডীপাঠ, অঞ্জলির আয়োজন করেন শিবপ্রসাদ

Durga Puja 2022: প্রতিবছরই বাড়িতে বন্ধু, আত্মীয় সমাগম হয়, তবে এইবছর বিশেষ করে মায়ের জন্য সমস্ত আয়োজন করা হয়েছে বাড়িতেই

কলকাতা: পুজোর সময় যাবতীয় আনন্দ আয়োজন থাকে বাড়িতেই । শান্তিনিকেতন থেকে দিদি আসেন, পরিবারের বাকিরাও এসে জড়ো হয় । সকাল থেকে বাড়িতে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এমনকি অঞ্জলি দেওয়ারও আয়োজন থাকে বাড়িতেই । দুর্গাপুজো তাঁর কাছে ঘরোয়া, পরিবারের সঙ্গে সময় কাটানোর সময়। কেমন কাটে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)-র? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে পুজোর গল্প ভাগ করে নিলেন পরিচালক অভিনেতা । 

প্রতিবছরই বাড়িতে বন্ধু, আত্মীয় সমাগম হয়, তবে এইবছর বিশেষ করে মায়ের জন্য সমস্ত আয়োজন করা হয়েছে বাড়িতেই । শিবপ্রসাদ বলছেন, 'আমি খুব সকালে ঘুম থেকে উঠি । এইবছর একের পর এক ছবি মুক্তি নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। পুজোর পরে নতুন ছবির চিত্রনাট্যের কাজও চলছে । সকালে উঠে আমি একটু চিত্রনাট্যের কাজ নিয়ে বসি পুজোর দিনগুলোতেও । তারপরে একটু শরীরচর্চা । আর তারপর একেবারে পারিবারিক সময় । সকাল শুরু হয় লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে । দুপুরে খিচুড়ি । প্রচলন অনুযায়ী আমিষ খাওয়ার দিনে মেনুতে ইলিশ মাছ, পাঁঠার মাংস থাকে । এছাড়া সারাদিন বাড়িতে কখনও বেগুনি ভাজা হচ্ছে, কখনও আবার অন্য কিছু । সব মিলিয়ে পুজোয় খাওয়া দাওয়া মানেি নিয়ম ভাঙার গল্প ।'

আরও পড়ুন: Tollywood Update: শীতের শহরে নতুন থ্রিলার নিয়ে আসছেন খরাজ, জয়, সায়নীরা

পুজোয় মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার অভ্যাস নেই শিবপ্রসাদের । পরিচালক বলছেন, 'আমাদের বাড়িতেই অঞ্জলি দেওয়া হয় । পুরোহিত মশাই এসে সমস্ত ব্যবস্থা করেন । পুজোর সময় একটা দিন ত্রিধারায় যাই কেবল । দেবাশীষদার সঙ্গে খুব ভালো সম্পর্ক । ওটাই আমার পাড়ার পুজো বলতে পারেন । এছাড়া সপ্তমীর দিন বাড়িতে একটা চণ্ডীপাঠের আয়োজন রয়েছে । ওটা নিয়েই সারাদিন কাটবে । মার যেন মনে হয়, পুজোটা বাড়িতেই হচ্ছে, এমন করে সমস্ত আয়োজন করা ।'

বাড়িতে রাধামাধবের প্রতিষ্ঠিত দেবতা রয়েছেন । তাই বাড়িতে নিত্য় পুজো হয় । জন্মাষ্টমী আর ঝুলনের পুজো খুব বড় করে আয়োজন করা হয় বাড়িতে । দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর দিনগুলোতেও বাড়িতে যাবতীয় আয়োজন করেন শিবপ্রসাদ । 

নবমীর দিনটা কাটে বন্ধুদের সঙ্গে । শিবপ্রসাদ বলছেন, 'বাড়িতে নবমীর দিন সমস্ত বন্ধুরা আসে। ওই দিনটা শুধু বন্ধুদের জন্যই । আর কেনাকাটা? হেসে উঠে পরিচালক বললেন, 'আমার কিছু কেনা হয়নি, তবে উপহার পেয়েছি প্রচুর । মাও দিয়েছেন, নন্দিতাদি, আমার শ্বশুরবাড়ি থেকেও দিয়েছেন।'

পুজো শেষ হলেই কাজ শুরু হয়ে যাবে পুরোদমে। বছরের শেষেই মুক্তি পাচ্ছে নতুন ছবি হামি ২ (Haami 2)। পুজোর সময় তাই আনন্দের পাশাপাশি অল্প কাজও ব্যস্ত থাকছেন শিবপ্রসাদ ।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget