এক্সপ্লোর

Puja Banerjee Marriage: কুণালের গায়ে ছোঁয়ানো হলুদে মাখামাখি পূজা, প্রকাশ্যে গায়ে হলুদের ছবি

Puja Banerjee Marriage: আজ তাঁর জীবনের সবচেয়ে বিশেষ দিনের মধ্যে একদিন। দীর্ঘ অপেক্ষা আর স্বপ্ন অবশেষে বাস্তবের ছোঁয়া পাচ্ছে। ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি।

কলকাতা: আজ তাঁর জীবনের সবচেয়ে বিশেষ দিনের মধ্যে একদিন। দীর্ঘ অপেক্ষা আর স্বপ্ন অবশেষে বাস্তবের ছোঁয়া পাচ্ছে। ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি, তাও এক্কেবারে নিজের মনের মত করে। গোয়ার বাঙালি বিয়ের সেই আসরের মধ্যমণি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কুণাল ভার্মার সঙ্গে আজ তাঁর সামাজিত বিয়ে। গতকাল অর্থাৎ রবিবারেই মেহেন্দিতে হাত রাঙিয়েছিলেন পূজা। আর আজ সকাল থেকে বাঙালি মতে চলছে তাঁর বিয়ের সমস্ত রীতি। সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের টুকরো ছবি ভাগ করে নিলেন নতুন বউ পূজা। 

হলুদ শাড়ি লাল পাড়। গায়ে হলুদের জন্য একেবারে বাঙালি সাজই বেছেছিলেন তিনি। এলোমেলো চুল আর হালকা গয়নায় গায়ে হলুদের সাজ সারা পূজার। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ছবি। সেখানে দেখা গেল, পা থেকে মুখ পর্যন্ত হলুদ মাখানো হয়েছে তাঁকে। কাজললতা আর ছোট্ট টিপে পূজা যেন ঘরের মেয়ে। 

সোমবার সাত পাকে বাঁধা পড়ছেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা (Kunal Varma)। লকডাউনের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন পূজা ও কুণাল। একরত্তি ছেলেও রয়েছে তাঁদের, নাম কৃশিব (Krishiv)। কিন্তু এরপর করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছিল তাঁদের সামাজিক বিয়ে। সীমিত সংখ্যক অতিথি নিয়ে বিয়ে সারতে চাননি পূজা। তাঁদের ইচ্ছা ছিল জাঁকজমক করে বিয়ে করার। সেই সখ পূরণ করতেই সপরিবারে গোয়ায় উড়ে গিয়েছেন পূজা। সঙ্গে রয়েছে তাঁর পরিবার, আত্মীয় ও কিছু ঘনিষ্ঠ বন্ধুরাও।

মাথায় টাক, মুখে দাড়ি, প্রকাশ্যে 'আয় খুকু আয়' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক

গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, পূজার হাতে শোভা পাচ্ছে বিয়ের মেহেন্দি। আর তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন কুণাল। পূজার মুখে দুষ্টুমির হাসি। ক্যাপশানে পূজা লিখেছেন, 'শেষমেশ মুঝস্ শাদি করোগি গাইতেই হল কুণাল ভার্মাকে।'

অবশেষে অগ্নি সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। গোয়ায় বিয়ের আসর বসছে এই বাঙালি অভিনেত্রীর। লাল বেনারসি আর ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বিয়ের আসর। আর সেখানে হাজির থাকবে নতুন বর-কনের একরত্তি ছেলেও! কথা হচ্ছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arijit Singh: প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেও, নিজেই ফের সিনেমার গান গাইতে চেয়েছেন অরিজিৎ সিংহ!
প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেও, নিজেই ফের সিনেমার গান গাইতে চেয়েছেন অরিজিৎ সিংহ!
Harish Rana: দেশের প্রথম নিষ্কৃতিমৃত্যুর অনুমতি পাওয়া হরীশ রানার জীবন এবার বড়পর্দায়! আইনজীবীর সঙ্গে যোগাযোগ লেখকের
দেশের প্রথম নিষ্কৃতিমৃত্যুর অনুমতি পাওয়া হরীশ রানার জীবন এবার বড়পর্দায়! আইনজীবীর সঙ্গে যোগাযোগ লেখকের
Dhurandhar: 'ধুরন্ধর' কেরিয়ার বদলে দিয়েছে অক্ষয় খান্নার, অথচ এই চরিত্রই নাকচ করছিলেন একের পর এক অভিনেতা!
'ধুরন্ধর' কেরিয়ার বদলে দিয়েছে অক্ষয় খান্নার, অথচ এই চরিত্রই নাকচ করছিলেন একের পর এক অভিনেতা!
Dev-Subhashree: কী হবে 'দেশু৭' সিনেমার নাম, অনুরাগীদের কাছে পরামর্শ চাইলেন দেব! ভাইরাল অনুরাগীর জবাব!
কী হবে 'দেশু৭' সিনেমার নাম, অনুরাগীদের কাছে পরামর্শ চাইলেন দেব! ভাইরাল অনুরাগীর জবাব!

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Embed widget