এক্সপ্লোর

Pushpa 2: ১৬ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা ! এবার ওটিটিতে আসবে 'পুষ্পা ২' ?

Pushpa 2 The Rule: প্রযোজনা সংস্থা মৈত্রী মুভিজ টুইট করেছে, 'চারদিকে পুষ্পা ২ দ্য রুলের ওটিটি মুক্তির কথা বলা হচ্ছে। এই বিশাল ছুটির মরশুমে এই ছবি কেবলমাত্র বড় প্রেক্ষাগৃহের পর্দায় উপভোগ করুন।

Allu Arjun: বিশ্বজুড়ে ১৬ দিনে ১৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'পুষ্পা ২'। বক্স অফিসে দারুণ হিট এই ছবি। ইতিমধ্যে ছবির প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে অল্লু অর্জুন। তবে এরই মধ্যে এই ছবির ওটিটিতে (Pushpa 2) মুক্তি পাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই জল্পনা নিয়েই ছবির টিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি আপডেট দেওয়া হয়েছে, বলা হয়েছে ঠিক কবে ওটিটিতে (Pushpa 2 OTT Release) মুক্তি পাবে এই ছবি। এই শুক্রবার প্রযোজনা সংস্থা মৈত্রী মুভিজের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে অনুরাগীদের উদ্দেশে এই তথ্য জানানো হয়েছে। কবে ওটিটিতে আসছে 'পুষ্পা ২' ?

ওটিটিতে দেখা যাবে 'পুষ্পা ২' ?

প্রযোজনা সংস্থা মৈত্রী মুভিজের পক্ষ থেকে টুইট করা হয়েছে, 'চারদিকে পুষ্পা ২ দ্য রুলের ওটিটি মুক্তির কথা বলা হচ্ছে। এই বিশাল ছুটির মরশুমে এই ছবি কেবলমাত্র বড় বড় প্রেক্ষাগৃহের পর্দায় উপভোগ করুন। ৫৬ দিনের আগে এই ছবি ওটিটিতে আসার কোনও সম্ভাবনা নেই। সারা বিশ্বজুড়ে ওয়াইল্ড ফায়ার পুষ্পা কেবল প্রেক্ষাগৃহেই চলছে'।

অনুরাগীদের প্রতিক্রিয়া

এই পোস্টের কমেন্টে এক অনুরাগী লিখেছেন, 'পুষ্পা ২ দ্য রুল কেবলমাত্র বিগ স্ক্রিনের অভিজ্ঞতাই দাবি করে। এই বুনো আগুনকে বাঁচিয়ে রাখুন'। অন্য আরেক অনুরাগী লেখেন, '৫৬ দিনের আগে এটি কোনো ওটিটিতে দেখা যাবে না, চমৎকার সিদ্ধান্ত'। জনৈক নেটিজেন মৈত্রী মুভিজের এই পোস্টের কমেন্টে লেখেন, 'দারুণ সিদ্ধান্ত। ওটিটি মুক্তির আগে অনেক দিনের ব্যবধান থাকুক'। আবার একজন দর্শক অনুরাগী লিখেছেন যে, এই বড়দিন উপলক্ষ্যে পুষ্পা ২-এর নতুন ভার্সন মুক্তি পাবে যেখানে অতিরিক্ত ১৮ মিনিটের ফুটেজ থাকবে। ২৫ ডিসেম্বর এই ভার্সন মুক্তি পাবে'।

২০২১ সালে তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিল 'পুষ্পা: দ্য রাইজ' ছবিটি। তারপর এই বছর ৫ ডিসেম্বর হিন্দি, তামিল, কন্নড়, মলয়ালম, বাংলা ভাষায় মুক্তি পেয়েছে এই ছবির সিকোয়েল 'পুষ্পা ২: দ্য রুল'। ইতিমধ্যেই ছবিটি ১০০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। আমির খানের 'দঙ্গল', প্রভাসের 'বাহুবলী ২', এসএস রাজামৌলির 'আরআরআর' এবং শাহরুখ খানের 'পাঠান', 'জওয়ান'-এর সঙ্গে এক সারিতে জায়গা করে নিয়েছে 'পুষ্পা ২'। দক্ষিণী পরিচালক সুকুমারের পরিচালনায় মৈত্রী মুভিজের প্রযোজনায় মুক্তি পেয়েছে এই ছবি।

আরও পড়ুন: Allu Arjun: 'চরিত্র হনন করা হচ্ছে', মুখ্যমন্ত্রী-বিধায়কের মিথ্যে অভিযোগে সরব হলেন অল্লু অর্জুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget