এক্সপ্লোর

Allu Arjun: 'চরিত্র হনন করা হচ্ছে', মুখ্যমন্ত্রী-বিধায়কের মিথ্যে অভিযোগে সরব হলেন অল্লু অর্জুন

Pushpa 2 Stampede Claim: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং বিধায়ক আকবরউদ্দিন ওয়েইসি সম্প্রতি তেলেঙ্গানা বিধানসভায় অল্লু অর্জুনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। এর বিরুদ্ধেই সরব হন অল্লু।

Pushpa 2 Stampede: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং বিধায়ক আকবরউদ্দিন ওয়েইসি সম্প্রতি তেলেঙ্গানা বিধানসভায় অল্লু অর্জুনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই আইনি জটিলতার (Allu Arjun) মুখোমুখি হয়েছেন অল্লু, এমনকী এক রাত জেলেও কাটাতে হয়েছে তাঁকে। একটি বালকের গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় (Pushpa 2 Stampede) অল্লু নিজেও এঁর আগে সহানুভূতি জানিয়েছেন এবং তাঁর পরিবারকে সবরকমভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তারপরেও মিথ্যে অভিযোগ কমছেই না।

কী অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী এবং বিধায়ক

তেলেঙ্গানা বিধানসভায় মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং আকবরউদ্দিন ওয়েইসি অভিযোগ করেছেন যে সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার উপলক্ষ্যে জমায়েতের মধ্যে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান এবং তাঁর সন্তান আহত হন গুরুতরভাবে, এই ঘটনা শোনার পর অল্লু নাকি তাঁর দিকে একবার চেয়ে মুচকি হেসে বলেছিলেন যে এবার ছবি সত্যিই হিট হবে। এমনকী মুখ্যমন্ত্রী এও অভিযোগ তুলেছেন যে কোনোরকম পুলিশি অনুমতি ছাড়াই অল্লু অর্জুন সেই রোড শো করেছেন। এমনকী এই ঘটনায় অল্লুর পাশে দাঁড়িয়েছেন সমস্ত বড় বড় অভিনেতা-শিল্পীরা আর তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। এই জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিকেও সমালোচনা করতে ছাড়েননি তিনি।

অল্লু কী বলেন

শনিবার রাতে জুবিলি হিলসের বাড়িতে অল্লু অর্জুন এই ঘটনায় একটি সাংবাদিক সম্মেলন করে এই নতুন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন এবং নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, 'প্রেক্ষাগৃহগুলি আমার কাছে মন্দিরের মত। এরকম ঘটনা তাই আমাকে কষ্ট দেয়। কিন্তু এই বিষয়ে প্রচুর ভুল তথ্য রয়েছে, বেশ কিছু বিষয়ে ভুল তথ্য প্রচারিত হচ্ছে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। আর এটা তো স্পষ্ট চরিত্র হননের চেষ্টা। আমাকে মানুষ ২০ বছর ধরে চেনেন, আমি কি এরকম কথা বলতে পারি ? আমি তো নিজের কাজেও যেতে পারছি না'। অল্লু আরও বলেন যে বিগত ২০ বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমি প্রেক্ষাগৃহে যাওয়ার কথা ভাবলে এতটাও অসচেতন হই না।

কীভাবে এত জমায়েত হল ? এঁর উত্তর অল্লু জানান, 'পুলিশের সঙ্গে এর আগেই প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের কথা হয়ে গিয়েছিল। কোনো রোড শো করিনি আমি। শুধু আমি আমার গাড়ি থেকে বেরিয়ে অনুরাগীদের হাত নেড়ে বলতে চেয়েছিলাম যাতে তারা রাস্তা ছেড়ে দেয়। যে কোনও রাজনৈতিক নেতা এই কাজ করে থাকেন।'

আহত ছেলেটিকে দেখতেও যাননি অল্লু, কারণ জিজ্ঞাসা করলে তিনি স্পষ্টই সংবাদমাধ্যমকে জানান যে তিনি আইনি জটিলতায় এতটাই জর্জরিত ছিলেন যে যাওয়া সম্ভব হয়নি। তাঁর জিবনের খুব দুর্দশার পরিস্থিতি এটি। তাঁর নিজেরও একই বয়সের সন্তান রয়েছে, তিনিও একজন পিতা। সন্তানের এই অবস্থায় বাবার কী মনে হতে পারে তিনি স্পষ্টই জানেন। একইসঙ্গে তিনি এও উল্লেখ করেন যে ছবির টিম আহত ছেলেটির জন্য একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন: Srijit Mukherji: সৃজিতের নতুন ছবিতে বারো চমক, প্রথম ঝলক রইল এবিপি লাইভে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget