এক্সপ্লোর

Rachana Banerjee: 'স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দেব', বৈবাহিক জীবন নিয়ে অকপট পর্দার 'দিদি নম্বর ওয়ান'

Rachana Banerjee News: 'মা হিসেবে আমি নিজেকে ৭ নম্বর দেব। কারণ ছেলেকে যতটা সময় দেওয়া উচিত, কাজের কারণে আমি তা দিতে পারি না।', বলছেন রচনা

কলকাতা: তিনি ছোটপর্দার 'দিদি নম্বর ওয়ান', তবে ব্যক্তিগত জীবনে বিভিন্ন ভূমিকায় নিজেকে কত নম্বর দেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)? বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকেন না রচনা, একমাত্র পুত্র প্রণিলকে ঘিরেই তাঁর জীবন। সঙ্গে রয়েছে কেরিয়ার ও কাজ। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে কী হতাশা কাজ করে অভিনেত্রীর মনে?

একটি 'টক শো' -তে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন রচনা। সেখানে তিনি বলেন, 'মা হিসেবে আমি নিজেকে ৭ নম্বর দেব। কারণ ছেলেকে যতটা সময় দেওয়া উচিত, কাজের কারণে আমি তা দিতে পারি না।' অন্যদিকে, বৈবাহিক সম্পর্ক নিয়েও নিজের মনে কথা বলেছেন তিনি। স্বামী প্রবাল বসুর সঙ্গে আইনত বিচ্ছেদ না হলেও, আলাদা থাকেন রচনা। ছেলের কথা ভেবেই আইনত বিচ্ছেদের পথে হাঁটেননি অভিনেত্রী। তবে স্ত্রী হিসেবে নিজেকে যোগ্য মনে করেন না তিনি নিজেই!

ওই টক শো-তে এসেই অভিনেত্রী বলেন, 'স্ত্রী হিসেবে আমি নিজেকে শূন্য দেব। কারণ, স্বামীর সঙ্গে আমি যতটা মানিয়ে আমার চলা উচিত ছিল, তা আমি পারিনি। প্রত্যেকের জীবনেই একটা লক্ষ্য থাকে, চাওয়া পাওয়া থাকে। আমরা, বিশেষ করে মেয়েরা যাঁরা অভিনয় জগতে রয়েছি, তাঁদের বিবাহ করার আগে ভাবনাচিন্তা করা উচিত। এমন মানুষকে বিয়ে করা উচিত যাঁরা সেই পেশাটাকে বুঝবেন। আমাদের পেশাটা অন্যদের চেয়ে অনেক আলাদা। কেবল বোঝা-জানা নয়... অপর মানুষটাকে অনেক ত্যাগও করতে হয়। এইগুলো না হলে, সুখী সংসার হওয়া খুব মুশকিল।'

প্রসঙ্গত, প্রবালের সঙ্গে বিয়ে করার আগে, কটকে সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেেছিলেন রচনা। সেই সময়ে দক্ষিণী ছবিতে কাজ করতে তিনি। তবে পরবর্তীতে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রচনা। তাঁদের কোনও সন্তান ছিল না। এরপরে প্রবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রচনা। তাঁদের একমাত্র ছেলে রয়েছে প্রণীল। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদা থাকেন রচনা। প্রণীল বড় হচ্ছে অভিনেত্রীর কাছেই। ছেলেকে সিঙ্গল মাদার হিসেবে বড় করেছেন রচনা। বারে বারেই তিনি বলেছেন, কোনও সম্পর্কে জড়াতে চান না তিনি। 

ছোটপর্দায় 'দিদি নম্বর ওয়ান'-রচনার জনপ্রিয়তাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তবে একাধিক ছবিতেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রচনা।

আরও পড়ুন: Shah Rukh Khan: ক্যামেরার সামনে প্রথমবার শার্ট খুলবেন, 'দার্দ এ ডিস্কো' শ্যুটের আগে ২ দিন জল খাননি শাহরুখ!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget