এক্সপ্লোর

Radhika Apte Birthday: মুম্বইতে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন, অভিনয় ছেড়ে মা-বাবার কাছে ফিরে গিয়েছিলেন রাধিকা!

Unknown Stories of Radhika Apte: বলিউডে কাজ করার জন্য মুম্বই পাড়ি দেন রাধিকা। কিন্তু বিধি বাম। মুম্বইয়ের অভিজ্ঞতা ভালো হয়নি তাঁর।

মুম্বই: তামিলনাড়ুর ভেলোরে (Vellore, Tamil Nadu) তাঁর জন্ম। বাবা-মায়ের সঙ্গে যোগ ছিল না রূপোলি পর্দার। দুজনেই চিকিৎসার সঙ্গে যুক্ত। কিন্তু একরত্তিকে হাতছানি দিয়েছিল রুপোলি পর্দা। প্রথমে প্রথাগত পড়াশোনা শুরু করলেও বেশিদিন স্কুলে যাননি তিনি। বাড়িতেই চার বন্ধুর সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন তিনি। এই ছকভাঙা প্রথায়ই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছিল, নিজেকে সময় দিতে শিখেছিলেন তিনি। বলিউড সফরে অন্য়তম পরিচিত মুখ, ছকভাঙা এক অভিনেত্রীর বীজ বপন হয়েছিল সেখান থেকেই। রাধিকা আপ্তে (Radhika Apte)। আজ তাঁর জন্মদিন (Birthday)। 

রাধিকা বড় হওয়ার সঙ্গে সঙ্গে, থিয়েটারে আগ্রহ জন্মায় তাঁর। সিদ্ধান্ত নেওয়া হয়, পুণে ছেড়ে মুম্বই আসবেন তিনি। যেমন কথা তেমন কাজ। বলিউডে কাজ করার জন্য মুম্বই পাড়ি দেন রাধিকা। কিন্তু বিধি বাম। মুম্বইয়ের অভিজ্ঞতা ভালো হয়নি তাঁর। হতাশ হয়ে পুণেতে পরিবারের কাছে ফিরে যান রাধিকা। 

এরপর নাটকের তাগিদেই গুরুগ্রাম পাড়ি দেন রাধিকা। সেখানে থিয়েটারে অভিনয় করে ৮ থেকে ১০ হাজার টাকা রোজগার করতেন তিনি। সেই টাকায় পেইং গেস্ট হিসেবে বেশ কয়েকজন মেয়েদের সঙ্গে ঘর শেয়ার করে থাকছিলেন তিনি। এই সময়েই প্রথম রাধিকা তাঁর মারাঠি ছবিতে অভিনয় করেন। ছবির নাম 'ঘো মালা আসলা হাওয়া' (Gho mala asala hawa)। এরপর প্রথম হিন্দি ছবিতে অভিনয় করেন রাধিকা। ছবির নাম শোর ইন দ্য সিটি (Shor In The City)। 

আরও পড়ুন: Boudi Canteen: রান্নাঘরই ভালোবাসা, কেরিয়ার ছেড়ে হাতা-খুন্তি ধরলেন শুভশ্রী, পাশে পরমব্রত

পুণেতে ফেরার পরে রাধিকা এক রাত্রের মধ্যে সিদ্ধান্ত নেন, তিনি লন্ডন (London) যাবেন। লন্ডনে গিয়ে বদলে যায় তাঁর জীবন। লন্ডনে গিয়ে নিজেকে অনেকটাই বদলে ফেলেন রাধিকা, পরিশ্রমও করেন প্রচুর। লন্ডনেই তাঁর আলাপ হয়েছিল তাঁর স্বামীর সঙ্গে। লন্ডন থেকে ফেরার পরে অভিনয় নিয়ে থাকতে চাইলেও মুম্বই ফিরে যেতে চাননি রাধিকা। পূর্ব অভিজ্ঞতার কারণে ফের মুম্বই ফিরে যেতে চাননি তিনি। অবশেষে মুম্বই ফিরতে রাজি হন রাধিকা। 

এরপরের গল্প ইতিহাস। ছকভাঙা দুর্দান্ত অভিনয় দক্ষতা, একের পর এক অন্য স্বাদের কাজ দিয়ে অনায়াসেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন রাধিকা। বাংলার সঙ্গেও কিন্তু যোগ রয়েছেন রাধিকার। 'রূপকথা নয়'  (Rupkotha Noy) ও অন্তহীন (Antahin) বাংলা ছবিতে কাজ করেছেন রাধিকা। কেবল মুম্বইতেই নিজেকে আবদ্ধ রাখেননি অভিনেত্রী। তামিল, তেলুগু থেকে শুরু করে বাংলাতেও নিজেকে ছড়িয়ে দিয়েছেন রাধিকা। তাঁর খ্যাতিও তেমনই ছড়িয়েছে। 

অভিনেত্রীর জন্মদিনে এবিপি লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget