এক্সপ্লোর

Dhurandhar: 'হিংসাকে বিনোদন হিসেবে তুলে ধরা হচ্ছে.. সহ্য করতে পারছি না', 'ধুরন্ধর' নিয়ে এবার মুখ খুললেন রাধিকা আপ্তে

Radhika Apte on Dhurandhar: রাধিকার মতে, যে বিনোদন দুনিয়ায় এত হিংসা, তার সঙ্গে কীভাবে সন্তানকে পরিচয় করাবেন, সন্তানই বা কি শিখবে, তা নিয়ে চিন্তিত রাধিকা

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ধুরন্ধর ছবিতে অতিরিক্ত হিংসা দেখে রাধিকা আপ্তে চিন্তিত।
  • সন্তানকে বিনোদন জগতের সঙ্গে পরিচয় নিয়ে উদ্বিগ্ন রাধিকা।
  • গল্পের প্রয়োজনে সব দৃশ্য দেখানো জরুরি নয় – রাধিকা।
  • ইউটিউবার ধ্রুব রাঠিও ছবির হিংসাত্মক দৃশ্য নিয়ে সরব।

কলকাতা: বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভাঙছে 'ধুরন্ধর' (Dhurandhar), দর্শকদের মধ্যেও প্রবল আলোড়ন ফেলেছে এই সিনেমা। তবে গোটা সিনেমা জুড়ে রয়েছে হিংসা এবং একাধিক নির্মম দৃশ্য। আর এই সমস্ত দৃশ্য দেখে দর্শকদের একাংশ বেশ বিব্রতবোধ করছেন বলেই জানিয়েছেন। প্রথমে, 'ধুরন্ধর' -এর হিংসা দৃশ্য নিয়ে মুখ খুলেছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আর এবার, সেই তালিকায় নাম লিখেয়েছেন, রাধিকা আপ্তে (Radhika Apte)। তিনি জানিয়েছেন, 'ধুরন্ধর' -এ এত হিংসার দৃশ্য দেখে বিব্রতবোধ করছেন তিনি, ভয় পাচ্ছেন নিজের সন্তানকে নিয়েও।

রাধিকার মতে, তিনি চান তাঁর সন্তানকে বিনোদন দুনিয়ার সঙ্গে পরিচয় করাতে, কিন্তু যে বিনোদন দুনিয়ায় এত হিংসা, তার সঙ্গে কীভাবে সন্তানকে পরিচয় করাবেন, সন্তানই বা কি শিখবে, তা নিয়ে চিন্তিত রাধিকা। সদ্যই রাধিকা আপ্তে বলেছেন, 'ছবিটা দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে এবং আমার মনে হয়, এটা নিয়ে খোলাখুলি কথা বলা উচিত। যেভাবে হিংসা আর অতিরিক্ত রক্তারক্তি দিয়ে বিনোদনকে পরিবেশন করা হচ্ছে সবার সামনে, সেটা নিয়ে আমার সত্যিই ভীষণ চিন্তা হচ্ছে। যে পৃথিবীকে বিনোদন হিসেবে হিংসাকে তুলে ধরা হয় দর্শকদের সামনে, সেই পৃথিবীতে আমি আমার সন্তানদের জন্ম দিতে চাই না। এই হিংসা আমার সহ্য হচ্ছে না।'

রাধিকা এই কথা বলার পরে, তাঁর দিকে পাল্টা যুক্তি ধেয়ে আসে যে, এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন হিংসার ছবি দেখানো হয়েছে। তাহলে কেন 'ধুরন্ধর' -কেই নিশানা করা হচ্ছে? রাধিকার যুক্তি, গল্প বলার জন্য সমস্ত কিছু খোলাখুলি দেখানোর প্রয়োজন নেই। যদি কোনও গল্পে দেখানো হয় যে মানুষ কাটা হচ্ছে, তাহলে সেটা দেখানোর জন্য মানুষ কাটার দৃশ্য দেখানোর দরকার নেই। এমন আমি আগে কখনও দেখিনি। এই ধরণের সিনেমার প্রভাব সমাজের ওপর ভীষণ গভীর।'

এর আগে, এই সিনেমার ট্রেলার দেখে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি লিখেছিলেন, 'আদিত্য ধর বলিউডের চূড়ান্ত খারাপ বলে যদি কিছু থাকে, তার সীমাও পার করে গিয়েছেন। চূড়ান্ত হিংসা, নৃশংসতা, আর অত্যাচারকে তুলে ধরা হচ্ছে তাঁর নতুন সিনেমার ট্রেলারে। এত হিংসা, এত রক্ত, এত নৃশংসতায় ভরা একটা ঝলক দেখা আর আইসিস-এর জঙ্গিদের হত্যালীলা দেখা, ২টোই মোটামুটি সমান। আর এটাকে বিনোদন বলে তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে!'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget