এক্সপ্লোর

Puja Release 2024: পর্দায় নির্যাতিতার গল্প! ফের বন্ধ রাহুলের পুজোর ছবির শ্যুটিং, খবরে সিলমোহর সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের

Rahool Mukherjee Movie: শোনা যাচ্ছিল রাহুলের পুজোর ছবির শ্যুটিং ফের বন্ধ। খবর নিশ্চিত করতে এবিপি লাইভের তরফে যোগাযোগ করা হয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই ছবির অন্যতম শিল্পী তিনি।

কলকাতা: প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF) ব্যানারে এবার পুজোয় রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) ছবির হাত ধরে ফের একপর্দায় একসঙ্গে দেখতে পাওয়ার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee) ও অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharjee)। কিন্তু এই ছবির কাজ যেন কোনওভাবেই স্বাভাবিক ছন্দে এগোতে পারছে না। প্রথমেই ছবির শ্যুটিং শুরুর আগেই পড়ল ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বের ফাঁদে। রাহুলের বিরুদ্ধে ফেডারেশনের অভিযোগ, তাঁকে পরিচালক হিসেবে মানতে নারাজ টেকনিশিয়ানরা, প্রতিবাদে কাজ বন্ধের সিদ্ধান্ত পরিচালকদের। এরপর দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই বাধা উঠলেও ফের বিপাকে রাহুলের সিনেমা। শোনা যাচ্ছে আপাতত বন্ধ এই ছবির কাজ। এই বিষয়ে এবিপি লাইভের (ABP Live) তরফে যোগাযোগ করা হয় ছবির অন্যতম অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Surajit Banerjee) সঙ্গে। তিনিও জানালেন ছবির কাজ বন্ধ রয়েছে। 

বন্ধ রাহুলের পুজোর ছবির কাজ, গুঞ্জনে সিলমোহর অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের

শোনা যাচ্ছিল রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির শ্যুটিং ফের বন্ধ হয়ে গিয়েছে। খবর নিশ্চিত করতে এবিপি লাইভের তরফে যোগাযোগ করা হয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই ছবির অন্যতম শিল্পী তিনি। এবিপি লাইভকে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, '১৬ তারিখ শ্যুটিং একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং হওয়ার কথা ছিল। বুম্বা দার সঙ্গে, অনির্বাণের সঙ্গে আমার দৃশ্য ছিল একটা হাসপাতালের। রাজারহাটের এক হাসপাতালে শ্যুটিং হওয়ার কথা ছিল, আমার কলটাইম ছিল ভোর ৬টায়। রাহুল (পরিচালক) আমাকে বলেছিল, 'দাদা প্রথম শট আপনার আর ওই লোকেশনটা হাসপাতাল কর্তৃপক্ষকে ৮টার মধ্যে ছেড়ে দিতে হবে।' সেরকমই প্রস্তুতি ছিল। তারপর হঠাৎই একদিন সন্ধ্যাবেলা রাহুল বলে, 'সুরজিৎ দা ছবিটা হচ্ছে না। ওঁরা জানিয়েছেন যে পরে আমরা দেখব, আপাতত সব ডেট শিল্পীদের ছেড়ে দাও।' এই হচ্ছে কথা।' তবে একইসঙ্গে অভিনেতার স্পষ্ট দাবি 'পরে আমরা দেখব' কথায় তাঁর কোনও ভরসা নেই। সুরজিৎ বলছেন, 'যখন কোনও নাটকের প্রোডাকশন কোনও কারণে বন্ধ হয়ে যায়, তখন যাঁরা দলের বাইরের আমন্ত্রিত শিল্পী থাকেন তাঁদেরও এই একই ভাবে বলা হয় যে পরে যোগাযোগ করব। এটা সৌজন্য। আমার এমনই মনে হয়েছে।' অর্থাৎ ছবির কাজ এখন বন্ধ। 

একইসঙ্গে একাধিক সূত্রে খবর মিলছে যে রাহুলের ছবির গল্পের মূলে এক ধর্ষিতার কাহিনি। অর্থাৎ এই মুহূর্তে গোটা শহর যে আরজি কর কাণ্ডকে ঘিরে তোলপাড় তার সঙ্গে খানিক হলেও মিল আছে ছবির গল্পের। সেই প্রসঙ্গে সুরজিৎ বলেন, 'হ্যাঁ, ছবির গল্প মূলত একজন ধর্ষিতাকে নিয়েই। পরে শোনা যায় যে আরও অনেকে আছেন। তবে এখানে ভিলেন কিন্তু কোনও সামাজিক ব্যক্তিত্ব নয়। একজনই গল্প অনুযায়ী ভিলেন। এছাড়া গল্পে কোনও পুলিশ, প্রশাসন বা সরকারকে বিদ্ধ করা হয়নি। বরং পুলিশের ভূমিকা খুবই ইতিবাচকভাবে দেখানোর কথা ছিল।' 

আরও পড়ুন: Parambrata on RG Kar Issue: 'মেয়েদের নাইট ডিউটি না দেওয়াই নিয়ম হয়ে গেলে, রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল', বিস্ফোরক পরমব্রত

বেশ সপ্তাহ খানেকের টানাপোড়েন কাটিয়ে, শ্যুটিংয়ের তারিখ বারবার পিছিয়ে অবশেষে গত ৬ অগাস্ট শুরু হয়েছিল রাহুলের ছবির কাজ। কিন্তু দিন দশ পার হতে না হতেই ফের বন্ধ হল শ্যুটিং। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget