এক্সপ্লোর

Rahul Arunoday Banerjee Death: রাহুলের শেষকৃত্যেও সংঘাত ! কী হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে ?

Rahul Arunoday Banerjee Demise: সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে দিঘার কাছে তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা : কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল কোনওরকম আড়ম্বর তাঁরা চান না। দেহ শায়িত রাখা নিয়েও আপত্তি জানায় পরিবার। তাই বিজয়গড়ের বাড়ি থেকেই সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হয় অভিনেতার দেহ। তবে সেখানেও দেখা গেল সংঘাত ! সূত্রের খবর, সায়নী ঘোষ- সহ কয়েকজনকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন রাহুলের শেষকৃত্যে উপস্থিত থাকা কয়েকজন। 

রাহুলের মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না কেউই। অকালে চলে গিয়েছেন অভিনেতা। তাঁর বন্ধু, সতীর্থ, সহকর্মী থেকে পাড়া-প্রতিবেশী সকলেই বলছেন, এই মৃত্যু মেনে নেওয়া যায় না। সবাই বলছেন, পড়াশোনা জানা খুব ভাল একটা ছেলে, ভাল মনের মানুষ অকালে চলে গেল। সোমবার তমলুক থেকে কলকাতায় নিয়ে আসা হয় রাহুলের দেহ। বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। উপস্থিত ছিলেন টলিউডের প্রায় সব কলাকুশলীরাই। চোখের জলে প্রিয় 'বাবিন'-কে বিদায় জানিয়েছেন সকলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী- সহ সিনেমা এবং টেলিভিশনের জগতের অনেকেই সজল চোখে এদিন জড়ো হয়েছিলেন শ্মশা চত্বরে। প্রিয় অভিনেতা, প্রিয় লেখক, প্রিয় নাট্যব্যক্তিত্ব 'রাহুল'-কে শেষবিদায় জানানোর জন্য। 

তালসারিতে শ্যুটিংয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু ফিরিয়ে আনল সাতের দশকের অভিনেত্রী কেয়া চক্রবর্তীর মর্মান্তিক পরিণতির স্মৃতি। দু'জনের মৃ্ত্যু হয়েছে জলে ডুবে। আবার ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে যে গান অভিনেতা অরুণোদয়ের ঠোঁটে আজও জীবন্ত রয়েছে, সেই 'পিয়া রে' গায়ক জুবিন গর্গেরও মৃত্যু হয় সমুদ্রে তলিয়ে গিয়ে। ৩ শিল্পীর শিউরে ওঠার মতো পরিণতি যেন এক সুতোয় বাঁধা। 

ইতিমধ্যেই রাহুলের আকস্মিক মৃত্যুতে উঠছে প্রচুর প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্টেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গতকাল ঠিক কী ঘটেছিল অভিনেতার সঙ্গে, উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইউনিটের লোকজন, স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। শ্যুটিং ইউনিটে কি পর্যাপ্ত নিরাপত্তা ছিল না? এই প্রশ্ন বারবার উঠছে। ওড়িশা পুলিশ আগেই জানিয়েছে যে, সমুদ্রের জলে নেমে শ্যুটিংয়ের জন্য তাদের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে প্রচুর পরিমাণে বালি ঢুকে রাহুলের ফুসফুস আকারে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ জলে ডুবে থাকলেই এমনটা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget