এক্সপ্লোর

Raju Srivastava: রাজু শ্রীবাস্তবের সুস্থতা কামনায় বিশেষ পুজোর আয়োজন পরিবারের

রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সম্প্রতি সামান্য আশার আলো দেখা গিয়েছে বলে জানিয়েছেন শেখর সুমন।

নয়াদিল্লি: গত ১০ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিনি। জানা যায়, জিম করাকালীনই তাঁর হার্ট অ্যাটাক হয়। রাজু শ্রীবাস্তবের জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই বিশিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু আশঙ্কার খবর যে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে এখনও জ্ঞান ফেরেনি তাঁর। এছাড়াও তাঁর মস্তিষ্ক খুব বিশেষ কাজ করছে না বলেও জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠরা। যদিও রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সম্প্রতি সামান্য আশার আলো দেখা গিয়েছে বলে জানিয়েছেন শেখর সুমন। তিনি জানিয়েছেন যে, অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করতে পারছেন রাজু। আর এবার তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ পুজোর আয়োজন করলেন তাঁর পরিবারের সদস্যরা।

রাজু সুস্থতায় বিশেষ পুজোর আয়োজন-

হাসপাতালে ভর্তি করার পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন রাজু শ্রীবাস্তব। হার্ট অ্যাটাকে আক্কান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, রাজু শ্রীবাস্তবের চিকিৎসার জন্য কলকাতা থেকে বিশিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে, রাজু শ্রীবাস্তবের পরিবারের সদস্যরা কানপুরের ইসকন মন্দিরে তাঁর জন্য বিশেষ পুজোর আয়োজন করেন। 

রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তুলতে আইসিইউতে ঢুকে পড়লেন অনুরাগী-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তোলার জন্য হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়লেন এক ব্যক্তি। জানা যায়, আইসিইউতে ঢুকেই ওই ব্যক্তি রাজুর সঙ্গে সেলফি নিতে শুরু করেন। এমন ঘটনার পরই কমেডিয়ানের নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজু শ্রীবাস্তবের ঘরের দরজার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর। আইসিইউ-এর বাইরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। অনুমতি ছাড়া সেখানে বর্তমানে কারও প্রবেশ নিষেধ।

আরও পড়ুন - Pushpa 2: শ্যুটিং শুরুর মুখে 'পুষ্পা টু', কবে ছবি মুক্তি?

প্রসঙ্গত, রাজু শ্রীবাস্তবের অসুস্থতার পর থেকেই তাঁর স্বাস্থ্য কেন্দ্রীক নানা ভুয়ো খবর রটছে চারপাশে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বহু ক্ষেত্রেই কমেডিয়ানের মৃত্যুর খবর পোস্ট করা হচ্ছে। রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ ও বিশেষ পোস্ট করে গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে। রাজুর অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে নেট দুনিয়ায় নানা পোস্ট করছেন। কোটি কোটি মানুষকে হাসিয়ে বিনোদন দেওয়া মানুষটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই প্রার্থনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget