এক্সপ্লোর

Rakhi-Sherlyn: দূরত্ব ভুলে কাছাকাছি রাখী-শার্লিন, জড়িয়ে ধরে, কেক কেটে বন্ধুত্বের উদযাপন

Rakhi-Sherlyn Friendship: শার্লিন রাখীর বিরুদ্ধে নিজের গোপন ছবি ও ভিডিও ভাইরাল করার অভিযোগ আনেন ও সেই ভিত্তিতে মুম্বই পুলিশ রাখীকে আটক করে। গত নভেম্বর মাসে রাখী ও শার্লিন একে অপরের বিরুদ্ধে FIR করেন।

মুম্বই: কয়েক মাস আগেই একে অপরের প্রতি ছিলেন বেজায় খাপ্পা। কিন্তু সম্প্রতি সব রাগ-ঝাল ভুলে গলা জড়িয়ে ধরলেন একে অন্যের। কথা হচ্ছে রাখী সবন্ত (Rakhi Sawant) ও শার্লিন চোপড়ার (Sherlyn Chopra)। নিজেদের মধ্যে হারিয়ে যাওয়া বন্ধুত্ব ফের জাগিয়ে তুললেন। ব্যাপার কী?

অবশেষে মিলন হল রাখী-শার্লিনের

কয়েক মাস আগেই একের অপরের বিরুদ্ধে পুলিশে এফআইআর (FIR) করেছিলেন রাখী সবন্ত ও শার্লিন চোপড়া। অথচ বুধবার দেখা গেল রাখীর সমর্থনে এগিয়ে এলেন শার্লিন। রাখী সবন্ত আপাতত তাঁর স্বামী আদিল খান দুরানির (Adil Khan Durrani) বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। স্বামীর বিরুদ্ধে রয়েছে রাখীর একাধিক অভিযোগ। এমন অবস্থায় তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শার্লিন। আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন আদিল। 

বুধবার পাপারাৎজিদের সামনেই নিজেদের বন্ধুত্বের প্রকাশ ঘটালেন রাখী ও শার্লিন। প্রকাশ্যে একাধিকবার জড়িয়ে ধরলেন একে অপরকে, গালে আঁকলেন ভরসার চুম্বন। চিত্রগ্রাহকদের সামনে নিজেদের বন্ধুত্বের উদযাপন স্বরূপ কাটলেন কেকও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আদিল খান দুরানির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী রাখী সবন্ত। তাঁর অভিযোগ, আদিল রাখীর অনুমতি ছাড়াই সমস্ত টাকাপয়সা নিয়ে নেয়, এমনকী গার্হস্থ্য নিপীড়নের শিকার হতে হয় রাখীকে বলেও অভিযোগ। পণের জন্যও হেনস্থা হতে হত রাখী, অভিযোগ এমনটাই। প্রসঙ্গত, এর আগে শার্লিন দাবি করেছিলেন আদিলই নাকি রাখীর হিংসার শিকার হয়েছেন। তবে বুধবার দেখা গেল অন্য ছবি। রাখীর পাশে দাঁড়িয়ে আদিলকে 'ঠগ' সম্বোধন করলেন শার্লিন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিন পাশাপাশি বসে রাখী ও শার্লিন কথাও বলেন পাপারাৎজিদের সঙ্গে। রাখী বলেন, 'শার্লিন আমার অনেক পুরনো বন্ধু। কোনও সন্দেহ নেই যে আমাদের মধ্যে মাঝে কিছু হয়েছিল, আমি সেই কারণে আমার বোনের কাছে ক্ষমা চাইছি। আই লভ ইউ।'

অন্যদিকে শার্লিন বলেন, 'আপনার জীবনের রাজকুমার পেলেন তো খুশি কেন নন। জানা গেল যে ওঁর জীবনের রাজকুমার দুনিয়ার সবচেয়ে বড় ঠগ যে লোকজনকে বোকা বানায় আর লোকজনের সঙ্গে বেইমানি করে। আর কিছুদিন আগে রাখী জি আমাকে বলেন যে মাইসোরের কোনও ইরানি মহিলাও এই জালে পড়েছে এবং তাঁকে যৌন হেনস্থা করেছে ওঁর স্বামী, আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।'

আরও পড়ুন: Gurmeet Choudhary: ওয়েব সিরিজে মহারানা প্রতাপের বীরগাঁথা, মুখ্য ভূমিকায় গুরমিত চৌধুরী

জানুয়ারীতে, শার্লিন রাখীর বিরুদ্ধে নিজের গোপন ছবি ও ভিডিও ভাইরাল করার অভিযোগ আনেন ও সেই ভিত্তিতে মুম্বই পুলিশ রাখীকে আটক করে। গত নভেম্বর মাসে রাখী ও শার্লিন একে অপরের বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহারের অভিযোগে এফআইআর করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget