এক্সপ্লোর

Raksha Bandhan Special: ভাইকে রাখি বাঁধলে নারীবাদী ভাবধারায় আঘাত লাগে না: কঙ্গনা

কোথায় গেল বায়ুসেনার পোশাক? হালকা ঘিয়ে রঙের পোশাকের সঙ্গে মানানসই গয়নায় ঝলমল করছেন কঙ্গনা রানাউত।

মুম্বই: কোথায় গেল বায়ুসেনার পোশাক? হালকা ঘিয়ে রঙের পোশাকের সঙ্গে মানানসই গয়নায় ঝলমল করছেন কঙ্গনা রানাউত। 'তেজস' এর সেটেই রাখিবন্ধন উৎসব পালন করলেন বলিউডের 'লক্ষীবাঈ'। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি।

আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে দেখা গিয়েছে, ভাইয়ের হাতে হাসি মুখে রাখি বাঁধছেন কঙ্গনা। ভাইয়ের মুখেও উপচে পড়ছে হাসি। ছবিগুলি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'তেজস -এর শ্যুটেই রাখির উৎসব পালন। একজন নারী সবচেয়ে শক্তিশালী হলেও, তার ভাই তাকে আগলে রাখতে পারে, সঙ্গে থাকতে পারে। তারপরেও একজন নারী রাখি আসার অপেক্ষা করতে পারে, তার ভাই আর বৌদির কেনা উপহারের জন্য অপেক্ষা করতে পারে। ভাইকে রাখি বাঁধলে কারও নারীবাদী ভাবধারায় আঘাত হয় না। রাখিবন্ধনের শুভকামনা।'

গতকালই নতুন উড়ানের কথা ঘোষণা করেছিলেন বলিউডের 'লক্ষীবাঈ'। নতুন ছবি 'তেজস'-এর শ্যুটিং শুরু করেছেন কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভারতীয় বায়ুসেনার পোশাকে তাঁর ছবি। বলিউডের এই অভিনেত্রী সবসময়ই পর্দায় নতুন চরিত্র উপহার দিয়ে এসেছেন দর্শকদের। নতুন ছবি 'তেজস'-এও তাঁর চরিত্র একেবারে অন্যরকম।

২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় প্রথমবার গুরুত্বপূর্ণ পদ পান মহিলারা। সেই ঘটনাকেই রুপোলি পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক সর্বেশ মেওয়ারা। বায়ুসেনার পোশাকে নিজের ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'আমার আগামী প্রোজেক্ট 'তেজস'-এর শ্যুটিং শুরু হল আজ থেকে। অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করছি। এত ভালো একটা টিমকে ধন্যবাদ।' প্রযোজনা সংস্থার তরফ থেকেও কঙ্গনার ছবিটি ট্যুইট করে লেখা হয়েছে, 'আমরা আবার টেক অফ করতে তৈরি। তেজস-এর সেটে শ্যুটিং শুরু হল।'

আগামীতে 'থালাইভি' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। আপাতত, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে পথ চলা শুরু করছেন কঙ্গনা রানাউত। ছবির নাম ‘টিকু ওয়েডস সেরু’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। কঙ্গনা ও নওয়াজই এই ছবির মূল জুটি। প্রসঙ্গত, এর আগেও রুপোলি পর্দায় সফলভাবে প্রযোজনা করেছেন কঙ্গনা। তাঁর প্রযোজিত ছবি 'মনিকর্ণিকা' দর্শকদের পছন্দ হয়েছিল। ছবিটি বক্স অফইসে ব্য়বসা করেছিল দীর্ঘদিন। ছবিতে কঙ্গনার বিপরীতে দেখা গিয়েছিল বাঙালি অভিনেতা যীশুকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget