এক্সপ্লোর

কেন রিয়ার মাদক মামলায় তাঁর নাম মিডিয়ায়, রাকুলপ্রীতের আর্জিতে কেন্দ্রের বক্তব্য তলব দিল্লি হাইকোর্টের

তাঁর বিরুদ্ধে মিডিয়া ভুয়ো খবর ছড়াচ্ছে বলে অভিযোগ রাকুলের। এই ধরনের খবর সম্প্রচার থেকে মিডিয়াকে বিরত রাখতে দিল্লি হাইকোর্ট যেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রককে নির্দেশ দেয়,এমন আর্জি জানিয়েছিলেন অভিনেত্রী।

মুম্বই:রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক যোগের মামলায় তাঁর নাম জড়িয়ে খবর সম্প্রচার করায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিংহ। তাঁর বিরুদ্ধে মিডিয়া ভুয়ো খবর ছড়াচ্ছে বলে অভিযোগ রাকুলের। এই ধরনের খবর সম্প্রচার থেকে মিডিয়াকে বিরত রাখতে দিল্লি হাইকোর্ট যেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রককে নির্দেশ দেয়,এমন আর্জি জানিয়েছিলেন অভিনেত্রী। এই বিষয়ে কেন্দ্র,প্রসার ভারতী ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার অবস্থান জানতে চেয়ে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে এনসিবি হেফাজতে রয়েছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। দিনকয়েক আগে জানা যায় এনসিবির কাছে বলিউডের মাদক যোগে কয়েকজনের নাম বলেছেন তিনি। সারা আলি খান, রাকুল প্রীত সিংহ-সহ আরও কয়েকজনের নাম উঠে আসে। এরপর থেকে বিভিন্ন মিডিয়ায় রাকুল প্রীত সিংহের নামে নানা খবর ছড়ায়। প্রোগ্রাম কোড ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকা মনে করিয়ে দিয়ে রাকুল প্রীত সিংহ বলেছেন, ’’একদিন শ্যুটিং করার সময় জানতে পারলাম রিয়া আমার ও সারা আলি খানের নাম নিয়েছে। আমরা মাদক নিই বলে জানিয়েছে রিয়া।এরপর থেকে মিডিয়া আমার বিরুদ্ধে প্রচার করতে শুরু করে দিল।‘‘ রিয়া চক্রবর্তী পরবর্তীতে তার বক্তব্য প্রত্যাহার করে নেন। কিন্তু সেটা না জেনেই মিডিয়া একতরফাভাবে তার বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে বলে রাকুল প্রীত সিংহের অভিযোগ। তাঁর আরও অভিযোগ, ’’ওরা আমার মরফড ছবি দেখাচ্ছে। একটা ভাষ্য় ছড়াতে ফিল্ম সেটের ছবি ব্যবহার করছে। আমাকে শঙ্কিত করার চেষ্টা করছে। মাদক চক্রের সঙ্গে আমার কোনও না কোনওভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। আমাকে হেনস্থা করছে, আমার বাড়িতে চলে আসছে। দয়া করে এই ধরনের সম্প্রচার বন্ধ করুন। সংবিধানের ২১ নম্বর ধারায় উল্লেখিত অধিকার লঙ্ঘন করছে মিডিয়া-ট্রায়াল। আদালতের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত।‘‘ রাকুল প্রীত সিংহের এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সহ তিন পক্ষকে ১৫ অক্টোবরের আগে সিদ্ধান্ত নিতে বলেছে। ১৫ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget