এক্সপ্লোর

Rakul-Jacky Wedding: অভিনবত্বের পাশাপাশি সাবেকিয়ানাও চান রকুল, তাঁর বিয়ের পোশাকে থাকছে এই বিশেষত্বগুলি..

Rakul Preet - Jackky Bhagnani Wedding: মায়ানগরীতে এখন তাঁদের বিয়ে 'টক অফ দ্য টাউন' । আগামী ২১ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন রকুলপ্রীত সিংহ ও জ্যাকি ভগনানি।

কলকাতা: মায়ানগরীতে এখন তাঁদের বিয়ে 'টক অফ দ্য টাউন' (Talk of The Town)। আগামী ২১ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) ও জ্যাকি ভগনানি (Jacky Bhagnani)। আর বলিউডের বিয়ে মানেই তো নজরকাড়া আভিজাত্য, অভিনব সব আয়োজন, এলাহি খাওয়া-দাওয়া আর সবার নজর থাকে বিবাহবেশের দিকে।

বলিউডের নায়ক-নায়িকারা বিবাহবেশ নিয়ে কার্যত ট্রেন্ড সেট করে দেন। বিয়েতে প্যাস্টেল শেডের পোশাক পরার চল শুরু করেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এরপরে বলিউডে হয় নায়িকারা বেছে নিয়েছেন একেবারে লাল লেহঙ্গা অথবা ভরসা রেখেছেন এই প্যাস্টেল শেডেই। রকুল ও জ্যাকি বিয়েতে কী কী পোশাক পরবেন, সেই নিয়ে তো জল্পনা চলছেই। তবে সূত্রের খবর, কোনও একজন ডিজাইনার নন, ২০ ও ২১ তারিখের অনুষ্ঠানের জন্য, মোট ৫জন ডিজাইনারকে বেছেছেন রকুল ও জ্যাকি। তাঁরাই সাজিয়ে তুলবেন নবদম্পতিকে। 

জানা যাচ্ছে, রকুল ও জ্যাকির পোশাক স্টাইলের দিক দিয়ে যেমন নজরকাড়া হবে, তেমনই তাতে থাকবে ভারতীয় ঘরানার ছোঁয়া। সেই সঙ্গে থাকবে বিদেশের সৌন্দর্য্য়ও। তরুণ তাহিলিয়ানি (Tarun Tahiliani), শান্তনু ও নিখিল (Shantnu & Nikhil), ফাল্গুনী সেন পিকক (Falguni Shane Peacock), কুণাল রাওয়াল (Kunal Rawal), ও অর্পিতা মেহতা (Arpita Mehta)... এঁরা সবাই কাজ করছেন রকুল ও জ্যাকির বিবাহবেশ নিয়ে। একেক জন ডিজাইনারকে দেওয়া হয়েছে একেকটা অনুষ্ঠানের পোশাকের দায়িত্ব। মেহন্দি, সঙ্গীত বিভিন্ন রীতিই পালিত হবে রাজকীয় জাঁকজমকে। প্রত্যেক পোশাকেই একই রকম সৌন্দর্য্য চান জ্যাকি ও রকুল। আর তাই, কোনও একজন ডিজাইনারকে না বেছে এই পথেই হেঁটেছেন জ্যাকি ও রকুল। একে পোশাকে থাকবে প্রত্যেক ডিজাইনারের বিশেষত্ব। 

জানা যাচ্ছে, রকুলের বিশেষ করে পছন্দ তাঁর মেহন্দির পোশাক। কারণ এতে বেশ অভিনবত্ব আছে। রকুল চেয়েছিলেন তাঁর মেহন্দির পোশাকে পাঞ্জাবি ছোঁয়া রাখতে। সেটাই করা হচ্ছে। গোটা পোশাক জুড়ে থাকবে ফুলকারি কাজ। এই কাজ মূলত পাঞ্জাবের। রঙিন সুতোর ঠাসবুনোটে এই কাজ ভীষণভাবে নজর কাড়ে। রকুলের ইচ্ছেতে তাঁর মেহেন্দির পোশাকে থাকছে ভরাট ফুলকারি কাজ। 

এর আগে একটি সাক্ষাৎকারে রকুল বলেছিলেন, তিনি বিচ ওয়েডিং চান। অর্থাৎ সমুদ্রের ধারে সাত পাকে বাঁধা পড়তে চান রকুল-জ্যাকি। রকুল ও জ্যাকি তাঁদের বিয়েতে আতসবাজি বর্জন করেছেন। শুধু তাই নয়, পরিকল্পনা রয়েছে চারা গাছ লাগানোর। সাত পাক ঘোরার আগেই বর-কনে মিলে বৃক্ষরোপণ করবেন। ২২ তারিখ রয়েছে রকুল-জ্যাকির রিসেপসন। 

আরও পড়ুন: Top Social Post Today: ভালবাসার দিনে দুর্নিবার- মোহর পুত্রের প্রথম ছবি প্রকাশ্যে, জন্মদিনে 'মির্জা'-র নতুন লড়াই, নজরে আজকের সোশ্যালের সেরা

 



 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget