এক্সপ্লোর

Naatu Naatu: 'নাটু নাটু'-তে অস্কার মঞ্চ মাতাতে চান রাম চরণ?

Oscars 2023:আর দিন দশেক বাদেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অস্কারে 'বেস্ট অরিজিনাল সং' বিভাগে মনোনীত হয়েছে 'নাটু নাটু।' এদিকে RRR-র প্রচারে মার্কিন মুলুকে রয়েছেন রাম চরণ।

নয়াদিল্লি: আর দিন দশেক বাদেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards 2023)। অস্কারে 'বেস্ট অরিজিনাল সং' বিভাগে মনোনীত হয়েছে 'নাটু নাটু (Naatu Naatu।' এদিকে RRR-র প্রচারে মার্কিন মুলুকে রয়েছেন রাম চরণ (Ram Charan)। সেখান থেকেই জানালেন, অস্কার-মঞ্চে 'নাটু নাটু'-তে পারফর্ম করতে চান। শেষমেশ রাম চরণের পারফরম্যান্স হচ্ছে কিনা, সেটি নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি অ্যাকাডেমি কর্তৃপক্ষ। তবে রাহুল সিপলিগুঞ্জ এবং কালা ভৈরবকে অস্কার-মঞ্চে নিয়ে আসার বিষয়টি এর মধ্য়েই নিশ্চিত করা হয়েছে।   

কী বললেন রাম চরণ?
এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে 'নাটু নাটু।' অস্কারের দৌড়েও অনেকে বাজি রাখছেন এস এস রাজামৌলি পরিচালিত RRR-র বিপুল জনপ্রিয় গানেটির উপর। গত কয়েক মাস ধরেই 'নাটু নাটু'-র তালে তাল মিলিয়ে নেচে উঠেছে পশ্চিমি দুনিয়া। একাধিক ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তুমুল জনপ্রিয়তার প্রেক্ষাপটেই রাম চরণ হালে এক সাক্ষাৎকারে বলেন, 'সব মঞ্চ তো আমাদের পারফরম্যান্সের জন্য নয়। তবে আমরা অস্কারে থাকলে এবং সেখান থেকে এমন কোনও অনুরোধ এলে, কেন পারফর্ম করব না? দর্শকদের আনন্দ দেওয়ার থেকে বেশি খুশি আমরা আর কোনও কিছুতেই হই না। ওঁরাই আমাদের সব দিয়েছেন।' তবে অস্কার-মঞ্চে গোটা গানটির সঙ্গে নাচ করা খুব কঠিন, সে কথাও জানান রাম চরণ। অভিনেতার কথায়, 'ভীষণ পরিশ্রম হয়, সাংঘাতিক এনার্জি লাগে। কিন্তু হুক স্টেপ তো করাই যেতে পারে।'

অস্কার পেলে কী করবেন?
'নাটু নাটু' অস্কার পেয়ে গেলে কী করবেন, এই প্রশ্নের উত্তরে রাম চরণ পরে বলেন, 'আমি তো বিশ্বাসই করে উঠতে পারব না। আমাকে ধাক্কা মেরে জাগিয়ে পুরস্কার নিতে পাঠাতে হবে বাকিদের। ...সবচেয়ে খুশি হব। তবে এটি শুধু আমাদের সাফল্য হবে না। ভারতীয় চলচ্চিত্র জগতের সাফল্য হবে। আমরা একা কেউ এর কৃতিত্ব নিতে পারি না।' এর মধ্যেই আন্তর্জাতিক বিনোদন মঞ্চে যথেষ্ট সমাদৃত এই গান। গোল্ডেন গ্লোবে 'বেস্ট অরিজিনাল সং' এর শিরোপা মধ্যেই ছিনিয়ে নিয়েছ এই গান। দুই বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীর জীবন নিয়ে তৈরি RRR ছবিটিও সাংঘাতিক খ্য়াতি পেয়েছে। বক্স অফিসে এখনও পর্যন্ত ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে রাজামৌলির এই ছবি। আমেরিকা ও জাপানের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। তা ছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও যথেষ্ট সাড়া জাগিয়েছে ছবিটি।

আরও পড়ুন:IIT প্রস্তুতির নামে বজ্রআঁটুনি অচলায়তনে, মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মঘাতী কিশোর

    

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget