এক্সপ্লোর

Hyderabad Student Suicide: IIT প্রস্তুতির নামে বজ্রআঁটুনি অচলায়তনে, মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মঘাতী কিশোর

Student Suicide: তেলঙ্গানার শ্রী চৈতন্য জুনিয়র কলেজের ঘটনা। সেখানে একাদশ শ্রেণির পড়ুয়া, ১৬ বছরের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।

হায়দাবাদ: দিন শুরু হয় ভোর পাঁচটায়। রাত ১০টা পর্যন্ত ক্লাস। আধুনিক ভারতের শিক্ষা টেক্কা দেয় অচলায়তনকেও। আর নিজেদের অধরা স্বপ্ন পূরণ করতে সেই অচলায়তনে ছেলেমেয়েকে ঠেলে দিতে পিছপা হন না মা-বাবা। জীবন দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গেল ১৬ বছরের এক কিশোর। শেষ চিঠিতে চোখের জলে ভাসিয়ে দিয়ে গেল মা-বাবাকেও (Hyderabad Student Suicide)।

জীবন দিয়ে প্রতিবাদ জানিয়ে গেল ১৬ বছরের এক কিশোর

তেলঙ্গানার শ্রী চৈতন্য জুনিয়র কলেজের ঘটনা। সেখানে একাদশ শ্রেণির পড়ুয়া, ১৬ বছরের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় শিউড়ে উঠেছে গোটা রাজ্য। কিন্তু তার চেয়েও বেশি শিউড়ে উঠেছে এই জেনে যে, বিগত কয়েক মাস ধরে কী নিদারুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল ওই কিশোর। মায়ের উদ্দেশে লেখা তার সুইসাইড নোট পড়েও শিউড়ে উঠতে হয় (Student Suicide)।

মায়ের উদ্দেশে লেখা সুইসাইড নোটে ওই পড়ুয়া লেখে, ‘আমি আর পারছি না মা। জানি ভুল কাজ, তাও করেত বাধ্য হচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, দুনিয়ার কারও যেন এমন অভিজ্ঞতা না হয়। দেখো যেন ওদের শাস্তি হয়। তোমাকে এই মুহূর্তে এনে দাঁড় করানোর জন্য দুঃখিত’।

আবাসিক ওই কলেজে থেকে পড়াশোনা করত ওই কিশোর। এক বছরও হয়নি ভর্তি হয়েছিল। প্রস্তুতি নিচ্ছিল আইআইটি-র। মঙ্গলবার বিকেলেই দেখা করে এসেছিলেন বাবা। সমস্যা হচ্ছে বলে জানালে, ছেলেকে বুঝিয়ে এসেছিলেন। তার কয়েক ঘণ্টা পরই ওই কিশোরের মৃত্যুর খবর পৌঁছয় বাড়িতে।

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: ‘নেতৃত্ব নয়, আগ্রহ ঐক্যে’, মমতা থেকে কেজরী, দাবিদার অনেক বলেই কি পিছু হটছে কংগ্রেস!

ওই কিশোরের সহপাঠীরা জানিয়েছে, ভোর ৫টায় দিন শুরু হয় তাদের। রাত ১০টা পর্যন্ত ক্লাস চলে। আইআইটি-র জন্য প্রস্তুতি নিতে হয়। শুধমাত্র প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের জন্য তিন বার কয়েক মিনিটের বিরতি পাওয়া যায়।  এত ঘন ঘন পরীক্ষা নেওয়া হয় যে, ক্লাস থেকে ফিরে রাত জেগে আলাদা করে পড়াশোনাও করতে হয়।

এত কিছুর পরও, কোথাও একটু এদিক ওদিক হলে, পড়ুয়াদের চরম হেনস্থা করা হয়, সকলের সামনে অপদস্থ করা হয় বলে অভিযোগ আত্মঘাতী পড়ুয়ার সহপাঠীদের। তাঁদের দাবি, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজের অন্দরে পৃথক শৃঙ্খল তৈরি হয়েছে, তাতে ভাল থেকে খারাপ পড়ুয়াদের নাম তোলা হয়।

আত্মঘাতী ওই পড়ুয়ার সহপাঠীরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ক্লাস থেকে ফেরার সময় বন্ধুকে দেখতে পায়নি তারা। অনেক ক্ষণ না ফেরায় ওয়ার্ডেনকে বিষয়টি জানানো হয়। কিন্তু বিষয়টি নিয়ে তেমন গরজ দেখাননি ওয়ার্ডেন। তাতে নিজেরাই খানাতল্লাশি শুরু করে ছাত্ররা। সেই সময়ই ক্লাসরুমে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পায় সকলে। তড়িঘড়ি নামিয়ে বন্ধুর দেহ নিয়ে স্থানীয় হাসপাতালে ছুটে যায় বাকি পড়ুয়ারা। কিন্তু তত ক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।

ভোর ৫টায় দিন শুরু, রাত ১০টা পর্যন্ত ক্লাস!

এর পর সকলে হস্টেলে ফিরে এলে, ভোর ৪টে নাগাদ পড়ুয়াদের সকলকে দু’দিনের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।  কোনও রকমে আত্মঘাতী পড়ুয়ার কাছ থেকে পাওয়া সুইসাইড নোট পুলিশের হাতে তুলে দেয় তার পড়ুয়ারা। তাতেই বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে, খুব চাপের মধ্যে রাখা হয়েছিল ওই পড়ুয়াকে। বেশি নম্বর পাওয়ার জন্য শারীরিক অত্যাচারও করা হতো রীতিমতো। অপমান করা হতো সকলের সামনে। তাতে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল ওই কিশোর। বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সকলের থেকে। তার আত্মঘাতী হওয়ার নেপথ্যে কলেজ কর্তৃপক্ষই দায়ী বলে দাবি সহপাঠীদের।

শুধু তাই নয় তাঁদের ছেলে যে আত্মঘাতী হয়েছে, তা কলেজের কাছ থেকে নয়, ছেলের সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন ওই কিশোরের পরিবারের লোকজন। তেলঙ্গানার শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি বিষয়টি তদন্ত করে দেখে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। ওই কলেজে পড়ুয়াদের মারধরের বেশ কিছু ভিডিও-ও ইতিমধ্যে সামনে এসেছে। এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সবিতা। কিন্তু এই প্রথম নয়, গত ১০ দিনে এই নিয়ে তেলঙ্গানায় চতুর্থ পড়ুয়ার আত্মঘাতী হওয়ার খবর সামনে এল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Advertisement

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget