এক্সপ্লোর

Bollywood Movies Updates: সপ্তাহান্তে বাড়ল 'রাম সেতু' থেকে 'থ্যাঙ্ক গড'-এর বক্স অফিস কালেকশন

Bollywood Updates: এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাম সেতু' এবং 'থ্যাঙ্ক গড' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন।

মুম্বই: দীপাবলিতে মুক্তি পেয়েছে দুটি বলিউড ছবি 'রাম সেতু' (Ram Setu) এবং 'থ্যাঙ্ক গড' (Thank God)। বক্স অফিস কালেকশনে মুখোমুখি লড়াই চলছে দুটি ছবির। একদিকে অক্ষয় কুমার। অন্যদিকে অজয় দেবগন। দুটো ভিন্ন ধরনের ছবি দর্শকদের মনোরঞ্জন করতে চলছে প্রেক্ষাগৃহে। কিন্তু ছবি দুটি উতসবের মরসুমে মুক্তি পেলেও তেমন উল্লেখজনক হয়নি বক্স অফিস কালেকশন। অক্ষয় কুমারের (Akshay Kumar) 'রাম সেতু' প্রথম কয়েকদিনে কিছুটা আশার আলো দেখাতে শুরু করলেও পরের দিকে পড়তে থাকে ব্যবসা। অন্যদিকে, অজয় দেবগন (Ajay Devgn), রকুলপ্রীত সিংহ এবং সিদ্ধার্থ মলহোত্রর 'থ্যাঙ্ক গড' শুরু থেকেই কার্যত ধুঁকছে বক্স অফিসে। কিন্তু সপ্তাহান্তে দুটো ছবিরই ব্যবসা বাড়ল কিছুটা।

কত টাকার ব্যবসা করল 'রাম সেতু' এবং 'থ্যাঙ্ক গড'?

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাম সেতু' এবং 'থ্যাঙ্ক গড' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। 'রাম সেতু'র ক্ষেত্রে তিনি লিখেছেন, 'পঞ্চম দিনে সামান্য উন্নতি। প্রেক্ষাগৃহে কিছু বেশি দর্শক এলেন। টিকে থাকতে দুই সংখ্যার বক্স অফিস কালেকশন দরকার। নজর থাকবে ষষ্ঠ দিনে। যদিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের কারণে বেশ কিছুটা প্রভাবও পড়বে। শনিবার ৭.৩০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এখনও পর্যন্ত মোট ৪৮.৭৫ কোটি টাকার ব্যবসা করল 'রাম সেতু'।

আরও পড়ুন - Sajid Khan: সাজিদ প্রসঙ্গে সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শার্লিন চোপড়ার

'থ্যাঙ্ক গড' ছবির বক্স অফিস কালেকশন জানিয়ে তরণ আদর্শ জানিয়েছিলেন যে, শুক্রবার পর্যন্ত এই ছবি ব্যবসা করে মোট ২১.৫৫ কোটি টাকা। আর শনিবার এই ছবি ব্যবসা করেছে ৩.২৫ কোটি টাকার। তাই 'রাম সেতু'র থেকে 'থ্যাঙ্ক গড' বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বক্স অফিস কালেকশনে।

#ThankGod continues to struggle… Extremely poor trending… Biz on Sat - Sun is its only hope… Tue 8.10 cr, Wed 6 cr, Thu 4.15 cr, Fri 3.30 cr. Total: ₹ 21.55 cr. #India biz. pic.twitter.com/RGCQcOlwt8

— taran adarsh (@taran_adarsh) October 29, 2022

">

প্রসঙ্গত, 'রাম সেতু' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা। অন্যদিকে, 'থ্যাঙ্ক গড' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্র এবং রকুলপ্রীত সিংহকে। কমেডি এবং তার সঙ্গে পাপ-পূণ্যের হিসেব নিয়ে মজাদার ছবি তৈরি করেছেন পরিচালক ইন্দ্র কুমার।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget