এক্সপ্লোর

Ramdev on Mamta Kulkarni: 'সবকিছু ভোগ করে হঠাৎ সন্ন্যাসী হওয়ার ইচ্ছা', মমতা কুলকার্নিকে বিঁধলেন রামদেব

Ramdev on Mamta Kulkarni News: মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণ করা নিয়ে আচার্য মহামন্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ বলেছিলেন, 'গত দেড় বছর ধরে উনি আমার আর কিন্নর আখড়ার সঙ্গে যোগাযোগ রেখেই চলছিলেন'

কলকাতা: মমতা কুলকার্নির মহামন্ডলেশ্বর হওয়াকে এবার বিঁধলেন যোগগুরু রামদেব। সদ্যই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিয়েছেন বলিউডের একসময়ের আবেদনময়ী অভিনেত্রী মমতা কুলকার্নি। তবে এখন অভিনয় থেকে অনেক দূরে তিনি। সদ্যই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিয়েছেন মমতা কুলকার্নি। গেরুয়া বসন, মহামন্ডলেশ্বর হওয়া, এই সমস্ত কিছুকেই বিঁধে যোগগুরু রামদেবের দাবি, 'একদিনে কেউ সন্ন্যাসী হয়ে যেতে পারে না।'

রামদেব মমতা কুলকার্নির মহামন্ডলেশ্বর হওয়াকে কটাক্ষ করে বলেছেন, 'বিশ্বের যাবতীয় সবকিছু ভোগ করে আচমকা সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয়েছে। ভাবছেন এক দিনেই মহামণ্ডলেশ্বর তকমা পেয়ে যাবেন।' এছাড়াও রামদেব অভিযোগ আনেন, বাবা তকমা দিয়ে অনেকেই মহাকুম্ভে প্রচার পাওয়ার চেষ্টা করছেন। সেটাও তিনি মেনে নেবে না বলেই জানিয়েছেন। সনাতন ধর্ম একটা অনুভূতি, চিরন্তন সত্য, যা অস্বীকার করা যায় না। তাকে নিয়ে হেলাফেলাও করা যায় না। কুম্ভের আসল সারমর্ম হল মানবতা, দেবত্ব, সাধুত্ব তুলে ধরা।'

মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণ করা নিয়ে আচার্য মহামন্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ বলেছিলেন, 'গত দেড় বছর ধরে উনি আমার আর কিন্নর আখড়ার সঙ্গে যোগাযোগ রেখেই চলছিলেন। এর আগে জুনা আখড়ার মহামন্ডলেশ্বরের সঙ্গে দীক্ষা নিয়েছিলেন উনি। ওঁর গুরু ব্রহ্নলীন হওয়ার পরে, মমতা কোনও দিশা খুঁজে পাচ্ছিলেন না। দু-তিন মাস আগে উনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন যে উনি সনাতন ধর্মের সঙ্গে সরাসরি ও পুরোপুরি যুক্ত হতে চান। উনি নিজেই আখড়াতে এসে বলেছিলেন, ওঁর কোনও একটা পদ চাই। মহামন্ডলেশ্বর হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মমতা, বলেন বৃন্দাবনের আশ্রমের প্রচার ও প্রসারের জন্য কাজ করতে চান। এই কথা শুনে ওঁর সামনে আমরা কিছু শর্ত রেখেছিলাম। আমরা বলেছিলাম, ওঁকে সন্ন্যাস নিতে হবে। অন্য পৃথিবী ছেড়ে আমাদের সঙ্গে এসে থাকতে হবে। সনাতন ধর্ম কারও শিল্পের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করে না। তাই মমতাকে বলা হয়েছিল, কোনও ধার্মীক চরিত্র পেলে তিনি অভিনয়ও করতে পারেন। যাঁরাই সনাতন হতে চাইবেন, সবাইকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে এই ধর্ম। মমতা সম্পূর্ণভাবে সনাতন হতেই চেয়েছিলেন। যে সনাতন ধর্মাবলম্বী, কিন্নর আখাড়া তাঁদের নিজের করে নেবেই। সনাতন ধর্মের প্রচার ও প্রসার নিয়ে মমতা কাজ করুক, এটাই আমার ইচ্ছা।'

আরও পড়ুন: Shahid Kapoor: শাহিদ কপূর কী বাস্তবেও 'জব উই মেট'-এর 'আদিত্য'? কী বলছেন স্ত্রী মীরা?

 

'

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget