এক্সপ্লোর

ABP Exclusive: 'বেলা বোস'-এর চরিত্রে বলিউডের প্রথম সারির নায়িকা? জল্পনা প্রযোজকের কথায়

'এটা কি ২৪৪১১৩৯?' নম্বরটা শুনলেই বাঙালির মনে একটাই নাম আসে, 'বেলা বোস'

কলকাতা: 'এটা কি ২৪৪১১৩৯?' নম্বরটা শুনলেই বাঙালির মনে একটাই নাম আসে, 'বেলা বোস'। ১৯৯৮ সাল থেকে এই বিচ্ছেদের গান শুনেই প্রেমে মজেছে বাঙালি। আর বেলা বোসের স্রষ্টা অঞ্জন দত্ত আপাতত ব্যস্ত পরিচালনা, অভিনয় আর নতুন গান নিয়ে। সদ্য ১০ বছর পূর্ণ করেছে তাঁর পরিচালিত ছবি, 'রঞ্জনা আমি আর আসব না'। এবার পালা বেলা বোসের। 

রঞ্জনার পর অঞ্জনের গানের আরেক জনপ্রিয় চরিত্র বেলা বোসকে পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করেছেন অঞ্জন দত্ত ও প্রযোজক রানা সরকার। বেলা বোসকে পর্দায় নিয়ে আসার পরিকল্পনার শুরুটা কী করে? প্রযোজক বলছেন, 'দেখতে দেখতে রঞ্জনা আমি আর আসব না ছবিটার ১০ বছর কেটে গেল। দর্শকদের মধ্যে ছবিটা জনপ্রিয় হয়েছিল তো বটেই, সেইসঙ্গে ৩টে জাতীয় পুরষ্কারও পেয়েছিল। ছবিটার ১০ বছর নিয়ে আমি, অঞ্জনদা, পার্নো (মিত্র) যখন সোশ্যাল মিডিয়ায় সবাই লেখালেখি করছি, মাথায় এল এই ছবিটারই একটা সিক্যুয়েল বানাব। সেই আলোচনাই করতে বসেছিলাম। তবে 'রঞ্জনা আমি আর আসব না'-র সিক্যুয়াল ‘বেলা বোসের জন্য’ এমনটা ঘোষণা করা যাবে না। ছবিতেই লুকিয়ে থাকবে তার উত্তর। তবে চিত্রনাট্য লেখা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। গানেও বেলা বোস গল্পের বেলা বোসের মধ্যে মিল নাও থাকতে পারে।'

'রঞ্জনা আমি আর আসব না'-র হাত ধরেই বড়পর্দায় পা রেখেছিলেন পার্নো মিত্র। ‘বেলা বোসের জন্য’ ছবির কাস্টেও কি নতুন কোনও চমক থাকবে? রহস্য জিইয়ে রেখে রানা বললেন, 'যদি আমার ইচ্ছার কথা জানতে চান, তাহলে আমার ইচ্ছা বেলা বোসের চরিত্রে দীপিকা পাড়ুকোনকে কাস্ট করার। বা ওঁর মতই অন্য কাউকে। তবে এটা একান্ত আমার মতামত। অঞ্জনদা আপাতত অন্য কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত রয়েছেন। তাই ‘বেলা বোসের জন্য’-র কাস্টিং নিয়ে এখনও আলোচনা হয়নি। আর হ্যাঁ, এতবছর ধরে মানুষ কল্পনা করে এসেছেন বেলা বোস কেমন হবে। ইচ্ছা আছে দর্শকদের থেকেও মতামত জানতে চাইব। সেটা টলিউডের কেউ হতে পারেন, বলিউডের কেউ ও হতে পারেন। অথবা বাংলাদেশের কোনও অভিনেত্রী।'

৫০ শতাংশ দর্শক নিয়ে খুলছে সিনেমাহল। ‘বেলা বোসের জন্য’ কী বাছবেন প্রযোজক? রানার স্পষ্ট উত্তর, 'এই ছবি বড়পর্দায় দেখার। ওটিটিতে মুক্তির প্রশ্নই ওঠে না। ইচ্ছা করেই দেরি করে শ্যুটিং শুরু করব, যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। দর্শককে হলমুখী করার জন্যই আমার সব ছবির পরিকল্পনা। আগামীতে যতগুলো কাজ করছি, সবই বড়পর্দায় মুক্তি পাবে।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget