এক্সপ্লোর

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব

Dev on Delhi Student Protest: দেব লিখছেন, 'গত কয়েকদিন ধরে, আমি খুব কাজ থেকে ছাত্রছাত্রীদের প্রতিবাদকে দেখেছি, তাঁরা নিজেদের দাবি পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন'

কলকাতা: সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) দীর্ঘ অনশন, অনশন ভঙ্গ থেকে শুরু করে দিল্লির ছাত্র আন্দোলন.. নিট প্রশ্নফাঁসের আঁচ এসে লেগেছে কলকাতাতেও। আজ NEET-কাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তাল হল ধর্মতলা! পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল জুতো, ইট থেকে জলের বোতল। পাল্টা লাঠি চলল, ছোড়া হল কাঁদানে গ্যাসও। আর এই পরিস্থিতিতে, মুখ খুললেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)। বর্তমানে তিনি 'দাদাগিরি' থেকে শুরু করে, নিজের প্রথম পরিচালনার কাজ.. সমস্ত কিছু নিয়েই যথেষ্ট ব্যস্ত তিনি, দেব (Dev)। তবে আজ, NEET প্রশ্নফাঁস নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট করলেন তিনি। কী লিখলেন সেখানে?

সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন দেব?

দেব লিখছেন, 'গত কয়েকদিন ধরে, আমি খুব কাজ থেকে ছাত্রছাত্রীদের প্রতিবাদকে দেখেছি, তাঁরা নিজেদের দাবি পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন। ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ। আর যখন দেশের যুবসমাজ নিজেদের উদ্বেগ আর দাবি একসঙ্গে তুলে ধরতে বাধ্য হয়, তখন তাঁদের কণ্ঠস্বর আন্তরিকতা, সহমর্মিতা এবং মর্যাদা দিয়ে শোনা উচিত। আমি মাননীয় সরকার এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাচ্ছি, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসুন। ওঁদের উদ্বেগ, অভিযোগের কথা মন দিয়ে শুনুন। আর খুব দ্রুত এই পরিস্থিতির শেষ করুন, সময়োপযোগী সমাধানের পথে হাঁটুন। পাশপাশি আমি আবেদন জানাব, প্রত্যেকে যেন শান্তি, সংযম এবং পারস্পারিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চলেন। ভারতের সবচেয়ে বড় শক্তি সবসময়ই আমাদের তরুণ প্রজন্ম। তাই বিভাজন নয়, অর্থবহ আলোচনা এবং ইতিবাচক পরিবর্তনের পথই আমাদের সবাইকে নিতে হবে। আসুন, আমরা সবাই যুবসমাজের পাশে দাঁড়াই।'

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অরিজিৎ সিংহ

সদ্যই সোশ্যাল মিডিয়ায় দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জকে কড়া ভাষায় নিন্দা করেছিলেন অরিজিৎ। তাঁর সেই নিন্দা নিয়ে এক অনুরাগী কটাক্ষ করলে, অরিজিৎ তার উত্তরে সাফ লেখেন যে, তিনি চাইলে অরিজিতের গান শোনা বন্ধ করে দিতে পারেন। যাবতীয় প্লেলিস্ট মুছে ফেলতে পারেন। তবে এতে অরিজিতের মত বদলাবে না। এর আগে, ধারাবাহিক পোস্টে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ লিখেছিলেন, 'এবার আপনারা ছাত্রছাত্রীদের মারধর করছেন! লজ্জা করে না আপনাদের!' অরিজিৎ আরও একটি পোস্টে লেখেন, 'হ্যালো নেতা, মন্ত্রী... কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন আপনারা? মনে রাখবেন.. সব কিছু কিন্তু মনে রাখা হবে। সব কিছু... আর মনে রাখবেন, বদল হল একমাত্র অনিত্য সত্য।'

 

আরও পড়ুন: Sonam Wangchuk: '...তাই আরও ২দিন বেশি সময় লাগল', অনশনভঙ্গের পরে সোনম ওয়াংচুকের প্রথম ভিডিও বার্তা, কী জানালেন?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget