এক্সপ্লোর

Ranbir-Alia Marriage: রণবীর-আলিয়ার বিয়ের তারিখে সিলমোহর, জোরকদমে চলছে প্রস্তুতি

Ranbir-Alia Marriage Update: সোমবার থেকেই কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠেছে আলোয়। বিয়ের পর এখানেই নতুন সংসার পাতবেন রণবীর ও আলিয়া। সপ্তাহান্তেই সেজে উঠেছে চেম্বুরের আরকে বিল্ডিং।

নয়াদিল্লি: সূত্রের খবর অনুযায়ী, আজ থেকে শুরু হচ্ছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের (Ranbir Kapoor and Alia Bhatt Marriage) অনুষ্ঠান। দুই তারকার পরিবারের লোকজনেদের সঙ্গে সঙ্গে উত্তেজিত তাঁদের হাজারো অনুরাগীরাও। দুজনে যে খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন তা দুই বাড়িতে চলতে থাকা প্রস্তুতি পর্ব থেকেই পরিষ্কার। বাড়ি সাজছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি (last moment preparations)। সূত্রের খবর অনুযায়ী, আজ মেহেন্দির অনুষ্ঠান। 

রণবীর ও আলিয়ার বিয়ের দিন স্থির

প্রসঙ্গত এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের মামা রবিন ভট্ট জানান রণবীর ও আলিয়া কবে অপরের হাত ধরতে চলেছেন। তিনি জানান, আজ থেকে অর্থাৎ ১৩ এপ্রিল থেকে প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হচ্ছে। সেই অনুযায়ী, নিয়ম মতো আগামী ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন এই দম্পতি। অর্থাৎ বিয়ে হতে মাত্র ১ দিন বাকি। সেই মতো প্রস্তুতি তুঙ্গে তারকা জুটির বিয়ের। চেম্বুরের আর কে বাংলোর পাশাপাশি কপূর এবং ভট্ট বাড়িতেও প্রস্তুতি চলছে পুরোদমে। 

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, রবিন ভট্ট বলেন, 'বিয়ের তারিখে কোনও পরিবর্তন বা নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা সম্পর্কে আমি অবগত নই। তারিখ পিছিয়ে যাওয়ার বিষয়েও আমাকে জানানো হয়নি। আমি যতদূর জানি, তাঁরা ১৪ এপ্রিল পরিকল্পনা অনুযায়ী বিয়ে করছেন এবং তারিখটি অবশ্যই ২০ এপ্রিল নয়।'

আরও পড়ুন: Brahmastra Teaser Song: রণালিয়ার 'জীবনের নতুন অধ্যায়' শুরুর আগে প্রেমের গানের টিজার পোস্ট অয়ন মুখোপাধ্যায়ের

তুঙ্গে প্রস্তুতি

বিভিন্ন বিনোদন সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার থেকেই কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠেছে আলোয়। বিয়ের পর এখানেই নতুন সংসার পাতবেন রণবীর ও আলিয়া। সপ্তাহান্তেই সেজে উঠেছে চেম্বুরের আরকে বিল্ডিং। সোমবার, পাপারাৎজিদের প্রবেশ এড়াতে রণবীর কপূরের বাড়ি 'বাস্তু'তে পর্দা লাগিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, 'বাস্তু'-তেই বিয়ে সম্পন্ন হবে।


Ranbir-Alia Marriage: রণবীর-আলিয়ার বিয়ের তারিখে সিলমোহর, জোরকদমে চলছে প্রস্তুতি


Ranbir-Alia Marriage: রণবীর-আলিয়ার বিয়ের তারিখে সিলমোহর, জোরকদমে চলছে প্রস্তুতি


Ranbir-Alia Marriage: রণবীর-আলিয়ার বিয়ের তারিখে সিলমোহর, জোরকদমে চলছে প্রস্তুতি

রণবীর কপূরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা কপূর সাহনি এবং বোনঝি সামারা বুধবার, বান্দ্রায় রণবীরের 'বাস্তু' বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হন। তাঁরা প্রত্যেকে ট্রেডিশনাল পোশাক পরেছিলেন। জানা গেছে, আজ রণবীরের বাড়িতে তাঁর প্রয়াত বাবা ঋষি কপূরের স্মরণে একটি পুজোর আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারের আরও ঘনিষ্ঠদের এদিন 'বাস্তু'তে পৌঁছতে দেখা যায়।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget