এক্সপ্লোর

Bollywood News: দুই রণবীরের সঙ্গে একই সারিতে আয়ুষ্মান, নতুন প্রজন্মের এই ৩ নায়ক অন্যদের থেকে কিসের ভিত্তিতে সবচেয়ে এগিয়ে?

Bollywood Updates: নজর রাখা যাক নতুন প্রজন্মের সেই নায়কদের দিকে, যাদের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি ১০০ কোটির হিট ছবি। 

কলকাতা: ইন্ডাস্ট্রিতে এখন কেবল অভিনয় নয়.. পা জমানোর জন্য হিসেব করা হয়, কোন অভিনেতার কতগুলো ছবি বক্সঅফিসে হিট করল। আর সেই হিটের অঙ্কটা যদি ১০০ কোটি হয়.. তাহলে তো কথাই নেই। সদ্য শেষ হয়েছে ২০২৩। প্রত্যেক বছরই বলিউডে নতুন প্রজন্মের নায়কেরা নিজেদের জায়গা করে নিতে চেষ্টা করেন। শাহরুখ খান (Shah Rukh Khan) বা সলমন খান (Salman Khan)-দের সঙ্গে তুলনা নয়, নজর রাখা যাক নতুন প্রজন্মের সেই নায়কদের দিকে, যাদের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি ১০০ কোটির হিট ছবি। 

১০০ কোটির তালিকায় প্রথম যাঁর নাম রয়েছে, তিনি রণবীর কপূর (Ranbir Kapoor)। বর্তমানে এই তারকা সবচেয়ে বেশি চর্চিত বা বিতর্কিত হচ্ছেন তাঁর অ্যানিম্যাল (Animal) ছবিটি নিয়ে। এই ছবির গল্প থেকে শুরু করে বিভিন্ন দৃশ্য নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। তবে বক্সঅফিসে এই ছবির জয়যাত্রা কার্যত অব্যহত। এই ছবিটিই রণবীরের কেরিয়ারের সবচেয়ে বেশি আয় করা ছবি বলে খবর। এছাড়াও রণবীরের ১০০ কোটি হিট ছবির তালিকায় রয়েছে 'তু ঝুটি ম্যায় মক্কর' (Tu Jhooti Main Makkar), ব্রহ্মাস্ত্র (Brahmastra), সঞ্জু (Sanju), অ্যায় দিল হ্যায় মুশকিল (Ae Dil Mushki), ইয়ে জওয়ানি হ্য়ায় দিওয়ানি (Yeh Jawaani Hai Deewani) ও বরফি (Barfi)।

 

নেমসেক হলেও, এই অভিনেতার অভিনয় থেকে শুরু করে ব্যক্তিত্ব.. সবকিছুই এক্কেবারে আলাদা। বলিউডে কোনও খুঁটি না থাকা সত্ত্বেও, নিজের পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। উঠে এসেছেন, নাম লিখিয়েছেন বলিউডের প্রথম শ্রেণীর নায়কদের তালিকায়। তিনি রণবীর সিংহ (Ranveer Singh)। তাঁর অভিনীত, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahaani), এইট্টিথ্রি (83), গালি বয় (Gully Boy), সিম্বা ( Simmba), পদ্মাবত (Padmaavat), বাজিরাও মস্তানি (Bajirao Mastani) ও রাম লীলা (Ram Leela)।

এই তালিকায় তৃতীয় যাঁর নাম রয়েছে.. তিনি দর্শকদের মনজয় করে নিয়েছেন কেবল অভিনয়ের জোরে। এক্কেবারে অন্য ধারার গল্প থেকে শুরু করে ছকভাঙা সব চরিত্রে অভিনয়, তিনি বলিউড নায়কের সংজ্ঞাই বদলে দিয়েছেন। আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। তাঁর ১০০ কোটির বেশি আয় করা ছবিগুলির মধ্যে রয়েছে বালা (bala), ড্রিম গার্ল (Dream Girl), বধাই দো (Badhaai Ho), ড্রিম গার্ল ২ (Dream Girl 2) ও অন্ধাধূন (Andhadhun)। 

আরও পড়ুন: New Movie Update: পর্দায় এবার বিজয়-ফাতিমা জুটি, সঙ্গে নাসিরউদ্দিন, তৃতীয় ছবি আনছেন প্রযোজক মণীশ মলহোত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget