এক্সপ্লোর

New Movie Update: পর্দায় এবার বিজয়-ফাতিমা জুটি, সঙ্গে নাসিরউদ্দিন, তৃতীয় ছবি আনছেন প্রযোজক মণীশ মলহোত্র

Manish Malhotra Production: তারকা ফ্যাশন ডিজাইনারের প্রযোজনায় তৈরি হচ্ছে তৃতীয় ছবি। নাম 'উল জলুল ইশক'। ২০১৫ সালের 'হাওয়াইজাদা' খ্যাত পরিচালক বিভু পুরীই এই ছবি নির্মাণ করবেন।

নয়াদিল্লি: নিজের প্রযোজনা সংস্থার অধীনে তৃতীয় ছবির নাম ঘোষণা করলেন মণীশ মলহোত্র (Manish Malhotra)। ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, তাঁর নতুন ছবির নাম 'উল জলুল ইশক' (UL JALOOL ISHQ)। পরিচালনায় বিভু পুরী (Vibhu Puri)। অভিনয় প্রথম সারির তারকারা। 

আসছে 'উল জলুল ইশক', প্রযোজনায় মণীশ মলহোত্র

তারকা ফ্যাশন ডিজাইনারের প্রযোজনায় তৈরি হচ্ছে তৃতীয় ছবি। নাম 'উল জলুল ইশক'। ২০১৫ সালের 'হাওয়াইজাদা' খ্যাত পরিচালক বিভু পুরীই এই ছবি নির্মাণ করবেন। এদিনই ছবির কাস্টের ঘোষণাও করেন তারকা ডিজাইনার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manish Malhotra (@manishmalhotra05)

'উল জলুল ইশক' মণীশ মলহোত্র প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে তিনি 'বান টিক্কি' ও 'ট্রেন ফ্রম ছপরৌলা' নামক দুটি ছবির প্রযোজনা করেন তাঁর 'স্টেজ ৫ প্রোডাকশন'-এর ব্যানারে। আগামী এই ছবির হাত ধরে গীতিকার ও সঙ্গীত পরিচালক জুটি গুলজার (Gulzar)  ও বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj) ফিরবেন। ছবির মিউজিক তৈরির দায়িত্বে তাঁরাই। আর অভিনয়ে? মণীশ মলহোত্রর ছবি থেকেই দেখা যাচ্ছে, মুখ্য চরিত্রে অভিনয় করবেন নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah), বিজয় ভার্মা (Vijay Varma), ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh) ও শারিব হাশমি (Sharib Hashmi)। প্রযোজক লেখেন, 'বোকামি, নিষ্পাপ ভুল, বড় ভুল হচ্ছে ইশক। সত্যি জিজ্ঞেস করলে হুজুর, উল জলুল হ্যায় ইশক!' ছবির পরিচালনার সঙ্গে কাহিনিও বিভুর। ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। 

আরও পড়ুন: Urfi Javed: হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে কয়েক ঘণ্টা পর মুছে দিলেন উরফি

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিজের প্রযোজনা সংস্থার ঘোষণা করেন তারকা ডিজাইনার। সংস্থার প্রথম কাজ ছিল টিসকা চোপড়ার 'ট্রেন ফ্রম ছাপরৌলা' (Train From Chhapraula), অভিনয়ে রাধিকা আপ্তে ও দিব্যেন্দু। পরের কাজ 'বান টিক্কি' (Bun Tikki), পরিচালনায় ফরাজ আরিফ আনসারি। অভিনয় করেছিলেন শাবানা আজমি, জীনত আমন, অভয় দেওল। এরপর আসছে সংস্থার তৃতীয় কাজ।         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget