এক্সপ্লোর

Ranbir Alia Update: এই বলিউড অভিনেত্রীর জন্য ফোটোগ্রাফার হলেন রণবীর, আলিয়া জানেন তো?

কিছুদিন আগেই রণবীর কপূরের জন্মদিন উপলক্ষে যোধপুরে একান্তে সময় কাটিয়ে এলেন আলিয়া ভট্ট। দুই তারকার ব্যক্তিগত জীবন যে বেশ গাঢ় রোম্যান্টিকতায় বইছে, তা বেশ টের পাচ্ছেন নেটিজেনরা। 

মুম্বই: বলিউড সুপারস্টার রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে অভিনেত্রী আলিয়া ভট্টের (Alia Bhatt) নাম জুড়ে গিয়েছে বেশ কয়েক বছর আগেই। তাঁরা যে সম্পর্কে আছেন, সেকথা মুখে আর বলে দেওয়ার দরকার নেই। বহুবার রণবীর-আলিয়াকে প্রকাশ্যে দেখা গিয়েছে। তাছাড়া, প্রেমিকের সঙ্গে বেশ কিছু সময় একান্তে অন্যত্র ছুটি কাটাতেও গিয়েছেন আলিয়া। এই তো সদ্য তাঁরা ঘুরে এলেন কেনিয়ার মাসাই মারা জঙ্গল থেকে। তার কিছুদিন আগে রণবীর কপূরের জন্মদিন উপলক্ষে যোধপুরে একান্তে সময় কাটিয়ে এলেন। ফলে দুই তারকার ব্যক্তিগত জীবন যে বেশ গাঢ় রোম্যান্টিকতায় বইছে, তা বেশ টের পাচ্ছেন নেটিজেনরা। 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন আলিয়া ভট্ট। সোশ্যাল মিডিয়া পোস্টে রণবীর কপূরকে প্রকাশ্যে 'বয়ফ্রেন্ড' বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী। আর তাতেই মজেছে নেট দুনিয়া। যদিও নেট নাগরিকদের পাশাপাশি দরই তারকার রসায়নে বেশ খুশি বলিউড ইন্ডাস্ট্রি। বলিউডের অন্যান্য তারকারাও আলিয়ার ছবিতে কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন। তবে এবার এক অভিনেত্রীর জন্য ফোটোগ্রাফার হয়ে গেলেন রণবীর কপূর। কে তিনি? আলিয়া জানেন তো?

আরও পড়ুন - Bollywood Updates: বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কপিল শর্মার সহ-অভিনেতার

না। রণবীর কপূর ও আলিয়া ভট্টের সম্পর্কে চিড় ধরেছে এমন ভাবার কোনও কারণ নেই। আর অন্য কোনও অভিনেত্রী নন, স্বয়ং আলিয়া ভট্টের জন্যই এবার ফোটোগ্রাফার হয়ে গেলেন রণবীর। আর অভিনেতা যে ছবিটা বেশ ভালোই তোলেন, তা স্বীকার করে নিয়েছেন আলিয়া ভট্টও। তিনিই মনের মানুষকে ফোটোগ্রাফার বলে উল্লেখও করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। রণবীর-আলিয়ার এই ভালোবাসাময় সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করেছেন সোনি রাজদানও। 

প্রসঙ্গত, রণবীর কপূর এবং আলিয়া ভট্ট দুজনের হাতেই একাধিক ছবির কাজ রয়েছে। রণবীর কপূরকে যেমন দেখা যাবে 'শামশেরা' এবং আরও অন্যান্য ছবিতে। তেমনই আলিয়া ভট্টকেও দেখা যাবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'ট্রিপল আর', 'জি লে জারা', 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। আবার দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে।

সেরা শিরোনাম

Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা

ভিডিও

Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP
Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget