এক্সপ্লোর

Rani Mukherji: কেন সোশ্যাল মিডিয়ায় নেই রানি মুখোপাধ্যায়? জাতীয় পুরস্কার জয়ের পরে মুখ খুললেন নায়িকা

Rani Mukherji News: সম্প্রতি একজন রানি মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন, তিনি ইনস্টাগ্রামে রয়েছেন কি না? উত্তরে রানি জানান, ইনস্টাগ্রাম কেন, তিনি সোশ্যাল মিডিয়াতেই নেই।

কলকাতা: জাতীয় পুরস্কার জিতেছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs. Chatterjee vs Norway) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। সম্প্রতি, দিল্লিতে সরকারি অনুষ্ঠানে পুরস্কার হতে পেয়েছেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রযোজনা সংস্থার মাধ্যমে, অনুরাগীদের উদ্দেশে একটি বার্তাও দিয়েছিলেন তিনি। যেখানে তিনি জানিয়েছিলেন, তিনি কতটা উচ্ছ্বসিত এই পুরস্কার নিয়ে। এই পুরস্কার তিনি তাঁর অনুরাগীদের ও বাবাকে উৎসর্গ করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কোনোরকম পোস্ট করেননি। কারণ তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় নিই। কিন্তু কেন? শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol) যেমন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়, তেমন কিন্তু একেবারেই নন রানি মুখোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় নেই। কিন্তু কেন?

সম্প্রতি একজন রানি মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন, তিনি ইনস্টাগ্রামে রয়েছেন কি না? উত্তরে রানি জানান, ইনস্টাগ্রাম কেন, তিনি সোশ্যাল মিডিয়াতেই নেই। কারণ জানতে চাইলে রানি বলেন, তাঁর স্বামী মুখ একটা সর্বসমক্ষে আসতে পছন্দ করেন না। আর সোশ্যাল মিডিয়ায় এলেই সবাই জিজ্ঞাসা করবেন, তাঁর স্বামী কোথায়?  এরপরে রানি মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তিনি নাকি নিজেই পাপারাৎজিদের ফোন করে ডাকেন? এই কথা শুনে কার্যত চমকে ওঠেন রানি। বলেন, কখনোই না। এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আমি কেন এগুলো বলব!

রানি মুখোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে কোনও সিনেমায় দেখা যায়নি। ২০২৩ সালে তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে। সেই ছবিটির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। রানি মুখোপাধ্যায়ের অনুরাগীরা তাঁকে নতুন সিনেমায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

জাতীয় পুরস্কার পাওয়ার পরে রানি মুখোপাধ্যায় বলেছিলেন, 'আমি এই পুরস্কার পেয়ে মুগ্ধ, অভিভূত, আবেগে ভাসছি। কিন্তু এই পুরস্কার সেই সমস্ত মানুষগুলোর কাছে আরও বিশেষ, যাঁরা গত ৩০ বছর ধরে চেয়েছিলেন আমি এই পুরস্কারটা জিতি। আমার শুভাকাঙ্খীরা, আমার পরিবার, আমার অনুরাগীরা.. তাঁদের মুখে আমি যে খুশি, যে আনন্দটা দেখতে পেয়েছি, আমি যখন বুঝেছি আমার জাতীয় পুরস্কার জয় আমার অনুরাগীদের কতটা আনন্দ দিয়েছে.. আমি ও আবেগপ্রবণ হয়েছি। আমার বাবা চিরকাল চাইতেন, আমি একটা জাতীয় পুরস্কার জিতি। কিন্তু উনি জীবিত থাকাকালীন, আমি এই পুরস্কার পেলাম না। এখন উনি যেখানেই আছেন, আমার বিশ্বাস, উনি ভীষণ খুশি রয়েছেন। আমায় দূর থেকেই আশীর্বাদ করছেন। আমার বাবা মন থেকে চেয়েছিলেন এই দিনটা আসুক। তিনিই আমার মধ্যে অভিনয়ের বীজটা বপন করেছিলেন। আজ সেই দিনটা সত্যি হয়েছে। আমি এর জন্য নতশীর।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget