এক্সপ্লোর

Ranjit Mallick Exclusive: মল্লিকবাড়িতে বসত কবিগানের আসর, দুর্গাপুজোয় আনন্দের পাশাপাশি রঞ্জিত মল্লিকের মনে স্মৃতিদের ভিড়

Durga Puja 2023: জন্মাষ্টমীর দিন থেকে ঠাকুর গড়া শুরু হত মল্লিক বাড়িতে। এখনও চালু রয়েছে সেই রীতিই। রঞ্জিত মল্লিক বলছেন, 'পুজো মানেই যেন মনে হত, আমরা স্বর্গে রয়েছি। নতুন জামা এসব উত্তেজনা তো ছিলই'

কলকাতা: ছোটবেলা থেকেই পুজো মানে মনে হত যেন স্বর্গে বাস করছেন। কেবল পরিবারেই ছিল ২০০ জন লোক। ঠাকুর দালানে ঠাকুর তৈরি হচ্ছে, মা-জেঠিমারা ব্যস্ত পুজোর কাজে.. গোটা বাড়িতে সাজো সাজো রব। এখনও কলকাতার মধ্যে বিখ্যাত সেই মল্লিক বাড়ির পুজো। এবিপি লাইভকে পুজোর একাল সেকালের গল্প শোনালেন অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। 

জন্মাষ্টমীর দিন থেকে ঠাকুর গড়া শুরু হত মল্লিক বাড়িতে। এখনও চালু রয়েছে সেই রীতিই। রঞ্জিত মল্লিক বলছেন, 'পুজো মানেই যেন মনে হত, আমরা স্বর্গে রয়েছি। নতুন জামা এসব উত্তেজনা তো ছিলই। এছাড়া ছিল বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ছোটদের কবিগানের আসর বসত বাড়ির চত্বরে। আমরা ঠাকুমা, জেঠিমা, দাদুদের ঘর থেকে তক্তপোশ নিয়ে আসতাম। সেগুলোকে জড়ো করে তৈরি হল মঞ্চ। তারপরে মা-জেঠিমাদের শাড়ি টাঙিয়ে তৈরি হত মঞ্চ। সেখানেই ছোটদের বিভিন্ন অনুষ্ঠান হত।'

৮ বছর পর্যন্ত ভবানীপুরের বাড়িতেই বড় হয়েছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। সেখানেই সময় কাটিয়েছেন। রঞ্জিত মল্লিক বলছেন, ' আমি ছোটবেলার পুজো যেভাবে অনুভব করেছি, কোয়েলও সেই অনুভূতিটা পেয়েছে। একটা বয়সে পৌঁছনোর পরে সবচেয়ে বেশি আনন্দ হত ছোটদের দেখে। পুজোর সময় ছোটরা যেন পাখি। নতুন জামা, পড়াশোনা নেই.. সব মিলিয়ে ওরা ভীষণ খুশি থাকত।'

এবার পুজোয় কী পরিকল্পনা রয়েছে? রঞ্জিত মল্লিক বলছেন, 'প্রত্যেক বছরের মতো এবারেও ভবানীপুরের পুরনো বাড়িতে যাব। সবার সঙ্গে একসঙ্গে পুজো কাটাব। পুজোর নিয়মকানুনগুলোর মধ্যে যুক্ত থাকতে আমার ভীষণ ভাল লাগে। কোয়েলও ঠিক তেমনই। ও ভীষণভাবে যুক্ত থাকে পুজোর সঙ্গে। এখন ছোট্ট কবীরেরও পুজো নিয়ে দারুণ উন্মাদনা কাজ করে। তবে এই বয়সে পৌঁছে, পুজো এলে আমি একটু পুরনো সময়গুলো মিস করি। একসময় কত বড়রা ছিলেন পুজোর হাল ধরার জন্য। আমরা কেবল আনন্দই করেছি। এখন আর সেই সময় সেই, মানুষগুলোও নেই। পুজো এলে তাই পুরনো কথা মনে পড়ে মনখারাপ হয়ে যায়।'

পুজোর কয়েকটা দিন ধুতি-পাঞ্জাবিতে মল্লিকবাড়িতে সপরিবারে হাজির থাকেন রঞ্জিত মল্লিক। পুজোর সময় মল্লিকবাড়ি গিয়ে তাঁর দেখা পাওয়া অনুরাগীদের অন্যতম আকর্ষণ থাকে। এই বছরেও তার অন্যথা হবে না। যোগমায়াকে স্বাগত জানাতে সেজে উঠছে মল্লিকবাড়ি। 

আরও পড়ুন: Durga Puja 2023: অষ্টমীতে ধুতি-পাঞ্জাবিতে অঞ্জলি, পুজোয় পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা যীশুর

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget