এক্সপ্লোর

Durga Puja 2023: অষ্টমীতে ধুতি-পাঞ্জাবিতে অঞ্জলি, পুজোয় পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা যীশুর

Jisshu Sengupta Exclusive: পুজো মানেই নতুন পোশাক। অভিনেতার বাড়িতে এখনও সেই নিয়মের চল রয়েছে? হেসে ফেলে যীশু বললেন...

কলকাতা: সারাবছর মুম্বই আর কলকাতা যাতায়াত লেগে থাকলেও, পুজোর সময়টা তিলোত্তমাতেই থাকা পছন্দ তাঁর। অন্যান্য সময় ব্যস্ততা থাকলেও, পুজোর সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসেন। বাড়িতে খাওয়াদাওয়া, বন্ধুদের সঙ্গে গল্পগুজব আর নিছক বাঙালিয়ানা.. এটাই যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta) পুজো।

আর ১ মাসও বাকি নেই পুজোর। এইবছর যীশুর শারদীয়া পরিকল্পনার তালিকায় কী কী রয়েছে? অভিনেতা বলছেন, 'পুজোটা আমার কলকাতায় কাটানোই পছন্দ। ছোট থেকেই ওই নতুন জামা পরে বেরনো, সকালে অঞ্জলি.. এটা দেখেই বড় হয়েছি। তবে গতবার পুজোয় শ্যুটিং চলছিল। অষ্টমীর দিন বাড়ি ফিরেছিলাম অর্ধেক পুজো কাটিয়েই। অষ্টমীর অঞ্জলিটা আসলে আমার প্রত্যেক বছর মাস্ট।'

পুজো মানেই নতুন পোশাক। অভিনেতার বাড়িতে এখনও সেই নিয়মের চল রয়েছে? হেসে ফেলে যীশু বললেন, 'সারাবছরই এত পোশাক কেনা হয় যে আলাদা করে পুজো বলে আর উন্মদনাটা থাকে না। তবে প্রত্যেক বছর অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য নীলাঞ্জনা আমার জন্য ধুতি-পাঞ্জাবি কেনে। আমি বারণই করি। বছরে ওই একটাদিন ছাড়া আর তো ধুতি পরা হয় না। আমি বলি, আগের বছরেরটাই পরে নেব, নতুনের কী দরকার। তবে ওই যে... নতুন পোশাক পরে অঞ্জলি দিতে যাওয়াটা অভ্যাস।'

অভিনেতার নাকি সবচেয়ে পছন্দ শর্টস আর টি-শার্ট। তবে দুই মেয়ে রয়েছে তাঁদের। সারা ও জারা। সারা আবার ইতিমধ্যেই পা রেখেছে সিনে দুনিয়ায়। হেঁটেছে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের মার্জার সরণীতেও। তাঁদের পুজোর কেনাকাটা দায়িত্ব কার ওপর থাকে? যীশু বলছেন, 'এটা আমি আর নীলাঞ্জনা ভাগাভাগি করে নিই। আমি সময় পেলে দুই মেয়েকে নিয়ে একটু শপিং করে আসি। তখন যেমন কয়েকটা দিনের ছুটিতে কলকাতা এসেছিলাম। তাই সারা আর জারাকে নিয়ে একদিন বেরিয়েছিলাম। আবার আমি না থাকলে নীলাঞ্জনার সঙ্গেও যায় ওরা। এবার পুজোয় ইচ্ছা আছে আমরা ৪ জন একটু বাইরে ঘুরতে যাব। অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তবে কবে, কোথায়, কীভাবে যাব.. সে সব এখন বিশ বাঁও জলে। কিছুই পরিকল্পনা করা হয়নি।'

পুজোয় যীশুর ছবি মুক্তি রয়েছে, সেইদিকেও কিছুটা সময় দিতে হবে অভিনেতাকে। বাকি সময়টা যীশু পুজোয় এক্কেবারে কলকাতার ছেলে। কে বলবে.. বলিউড থেকে শুরু করে টলিউড, সব ইন্ডাস্ট্রিতেই রাজত্ব করছেন তিনি। 

 আরও পড়ুন: Jisshu Sengupta Exclusive: আমি আর সৃজিত স্বামী-স্ত্রী, ও ছাড়া টলিউডে আর কারও সঙ্গে সমস্যা হয়নি কখনও: যীশু

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget