এক্সপ্লোর

Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?

Ranveer Singh Banned by FWICE: ডন-৩ ছবিকে ঘিরে বিতর্ক। রণবীর সিংহের উপর নিষেধাজ্ঞা। বলিউডের কে, কী বলছেন?

মুম্বই: Don-3 নিয়ে টানাপোড়েন চরমে। রণবীর সিংহকে ‘নিষিদ্ধ’ করেছে ফেডারেশন। সেই নিয়ে কার্যত আড়াআড়ি বিভক্ত বলিউড। রণবীরের সমর্থনে একে একে মুখ খুলতে শুরু করেছেন অনেকে। অনেকে আবার পরিচালক তথা প্রযোজকের পক্ষ নিচ্ছেন। আর তাতেই রণবীরের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়ছে। তিনি আইনি পদক্ষেপের দিকে এগোততে পারেন বলে শোনা যাচ্ছে। (Ranveer Singh Banned by FWICE)

শেষ মুহূর্তে Don-3 ছবি থেকে সরে যাওয়া নিয়ে বিতর্কের সূচনা। রণবীরের বিরুদ্ধে ফেডারেশনে অভিযোগ জানিয়েছিলেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। তাতেই রণবীরের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE). ফেডারেশনের ৪ লক্ষের বেশি সিনে-কর্মী রণবীরের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। (Don 3 Row)

রণবীর সিংহকে নিয়ে বিভাজন বলিউডে?

এমন পরিস্থিতিতে রণবীরের কেরিয়ারে প্রভাব পড়বে বলে যেমন আশঙ্কা করা হচ্ছে, তেমনই ইন্ডাস্ট্রির কাজকর্মও থমকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রণবীরের পাশে দাঁড়িয়েছে Cine And TV Artistes’ Association (CINTAA). সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, বিগত দিনের নায়িকা পদ্মিনী কোলাপুরী রণবীরের সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁর কথায়, “রণবীর সিংহ CINTAA-র সদস্য। তাঁকে নিয়ে গর্ব বোধ করি আমরা। ওঁর প্রয়োজনে আমার পাশে আছি।” সঙ্গীত পরিচালক অনু মালিককে পাশে নিয়ে এমন মন্তব্য করেন পদ্মিনী। 

পরিচালক সঞ্জয় গুপ্ত সরাসরি কিছু না বলতে চাইলেও, ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর বক্তব্য, ‘প্রথম সারির নায়ক যখন শুটিং করেন, ৩০০-র বেশি কর্মী সেটে কাজ করেন। নিষেধাজ্ঞার অর্থ শুধু ওঁকে আটকানো নয়, কর্মীদের তাঁদের জীবন-জীবিকা থেকে বঞ্চিত করাও। এর কি কোনও প্রয়োজন আছে?’ এই পোস্টের মাধ্যমে সঞ্জয় আসলে রণবীরেরই পক্ষ নিলেন বলে মনে করছেন অভিনেতার অনুরাগীরা। 

রণবীরের পক্ষে কে কে?

অভিনেতা চাঙ্কি পান্ডেও এই বিতর্কে মুখ খুলেছেন। জানিয়েছেন, ১৯৮৭ সালে তাঁকেও নিষিদ্ধ করেছিল ফেডারেশন। তাই ছবির শুটিংয়ে অনুমতি ছিল না। তার পরও উটিতে ‘আগ হি আগ’ ছুির শুটিং করতে গেলে, তাঁর সতীর্থ কলাকুশলীদেরও নিষিদ্ধ করে ফেডারেশন। ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহার মতো তাবড় তারকাকেও নিষিদ্ধ করা হয়েছিল সেই সময়। এক সপ্তাহ পরই ক্ষমা চেয়ে নিয়েছিলেন চাঙ্কি। তাঁর কথা, “আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত ছোট এবং ক্ষণভঙ্গুরও। ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমার।”

রণবীরকে ‘নিষিদ্ধ’ করা নিয়ে আগেই মুখ খুলেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি যদিও আলাপ-আলোচনার মাধ্যমে ঝামেলা মিটিয়ে নেওয়ার পক্ষপাতী। তাঁর বক্তব্য, “আমি সতীর্থ হিসেবে এবং ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে বলতে পারি যে, দ্রুত যেন বিষয়টির নিষ্পত্তি হয়। এটাকে বাড়তে দেওয়া যাবে না।” গায়ক মিকা সিংহও গোটা বিতর্কে মুখ খুলেছেন। তিনি বলেন, “রণবীর সিংহ একজন ভাল মানুষ, মাটির মানুষ। আমি ফেডারেশনকেও চিনি। আমি ব্যক্তিগত ভাবে গিয়ে দেখা করব, কথা বলব। কারণ শেষ পর্যন্ত আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কই।”

পরিচালক রামগোপাল ভার্মা লেখেন, ‘FWICE-কে নিষিদ্ধ করা উচিত, রণবীরকে নয়। তথাকথিত নিষেধাজ্ঞা বা গাঁধীজীর মতো অসহযোগিতা FWICE-র জন্য বড় বিদ্রুপে পরিণত হবে। রণবীরের মতো তারকাদের জন্য টিকিট বিক্রি হয়, FWICE-র জন্য নয়। রণবীরের মতো তারকারা কর্মসংস্থানের ব্যবস্থা করেন, FWICE নয়। রণবীরের মতো তারকাদের জন্যই ইন্ডাস্ট্রি বেঁচে রয়েছে, এমনকি FWICE-ও’।

কী বলছে ফেডারেশন?

যদিও রণবীরকে আদৌ ‘নিষিদ্ধ’ করার ক্ষমতা আছে কি না ফেডারেশনের, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ কোনও আইনি ক্ষমতা নেই তাদের হাতে। ফেডারেশনের মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিতও সেকথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, “ভুল ব্যাখ্যা হচ্ছে। এটা নিষেধাজ্ঞা নয়। আমার আদালত নই। আমরা কাউকে নিষিদ্ধ করতে পারি না। আমরা অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আমাদের সদস্যরা রণবীরের সঙ্গে কাজ করবেন না। ওঁর সঙ্গে কাজ করব কি না, সেটা আমাদের সিদ্ধান্ত। আমরা ট্রেড ইউনিয়নের মতো। এখনও বিষয়টির নিষ্পত্তি হয়নি। ভুল ব্যাখ্যা হচ্ছে।” কিন্তু রণবীরের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত, ফেডারেশনের ৪ লক্ষ সিনে-কর্মীকে রণবীরের সঙ্গে কাজ করতে না বলা কি ‘নিষেধাজ্ঞা’ নয়, উঠছে এই প্রশ্নও।  কারণ ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, 'উনি যত ক্ষণ পর্যন্ত আমাদের কাছে আসছেন, মিটিংয়ে বলছেন, আমাদের কোনও সদস্য ওঁর সঙ্গে কাজ করবেন না। এখন কোনও শুটিং চলছে না ওঁর। কোনও শুটিং শুরু করলে আমরা দেখব, কেউ যাতে ওঁর সঙ্গে কাজ না করে'।

Don-3 নিয়ে বিতর্ক কেন?

এই গোটা বিতর্কের সূত্রপাত Don 3 ছবিটিকে ঘিরে। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির সঙ্গে ছবিটিতে অভিনয় করার কথা ছিল রণবীরের। ছবির ফার্স্টলুকও প্রকাশ করা হয়েছিল। কিন্তু আচমকাই ওই ছবি থেকে সরে দাঁড়ান রণবীর। জানা গিয়েছে, নিজের চরিত্রটিকে নিয়ে আরও কাটাছেঁড়া করতে চেয়েছিলেন রণবীর। ছবিটিকে ডার্ক, ভায়োলেন্ট করতে চেয়ছিলেন তিনি। কিন্তু পরিচালক ফারহান তাতে রাজি ছিলেন না। সেই নিয়ে মতপার্থক্যের জেরে ছবি থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর। একেবারে শেষ মুহূর্তে রণবীর সরে দাঁড়ান বলে অভিযোগ। শুটিং শুরু হওয়ার আগে আগে সরে দাঁড়ানোয়, ক্ষতিপূরণবাবদ রণবীরের কাছ থেকে ৪০-৪৫ কোটি টাকা দাবি করে প্রযোজনা সংস্থা Excen Entertainment. অভিযোগ দায়ের করা হয় FWICE-তে। এর পর বার বার নোটিস পাঠানো সত্ত্বেও রণবীর হাজিরা দেননি বলে অভিযোগ। এর পরই তাঁর সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত নেয় FWICE.

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget