এক্সপ্লোর

Ranveer Singh: 'ঝুমকা গিরা রে...', নাতির সঙ্গে নেচে মন জয় রণবীর সিংহের 'নানা'র

Rocky Aur Rani Kii Prem Kahaani: বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি ও দুটি ভিডিও পোস্ট করেন অভিনেতা রণবীর সিংহ। প্রথম ছবিতেই সেই পোস্ট নজর কেড়েছে সকলের।

মুম্বই: রণবীর সিংহ (Ranveer Singh)। বলিউডের 'পাওয়ার হাউজ' (Power House)। আপাতত যাঁকে নিয়ে উচ্ছ্বসিত বলিউড প্রেমীরা। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) ঝড় তুলেছে প্রেক্ষাগৃহে। সেই আবহে বুধবার রণবীর প্রকাশ্যে আনলেন তাঁর 'রকস্টার' দাদুকেও (Nana)। বেশ বোঝা যাচ্ছে রণবীরের এই বিপুল এনার্জির উৎস কোথায়!

অনুরাগীদের সঙ্গে দাদুর পরিচয় করালেন 'রকি'

বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি ও দুটি ভিডিও পোস্ট করেন অভিনেতা রণবীর সিংহ। প্রথম ছবিতেই সেই পোস্ট নজর কেড়েছে সকলের। দেখা যাচ্ছে 'নানা'কে জড়িয়ে রয়েছেন অভিনেতা, সঙ্গে 'ভিকট্রি' সাইন দেখিয়ে। রণবীরের পরনে নীল স্যোয়েটশার্ট যাতে গোলাপী হলুদে লেখা 'হোয়াট ঝুমকা?' আর তাঁর দাদুর পরনে কালো টিশার্ট। তাতে লেখা 'টিম রকি'। 

রণবীরের কথায় ছবিতে রকির চরিত্রের মূর্ত প্রতীক হচ্ছেন তাঁর দাদু। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'নানা হচ্ছেন রকিজমের প্রতীক! ৯৩ এবং এখনও 'রকি'ঙ!!!' তাঁর এই পোস্টে ভালবাসার বন্যা। পরের একটি ভিডিওয় দেখা যায় 'হোয়াট ঝুমকা' গানে নাতির সঙ্গে নাচ করছেন তিনি। তারপরের ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, 'টিক্কি ছোড়ো টাকিলা লাও'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

অভিনেতার পোস্টে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া দারুণ। পরিচালক কর্ণ জোহর লেখেন, 'দুই হার্টথ্রব'। অভিনেত্রী কৃতী শ্যানন লেখেন, 'সুপার কিউট'। দিয়া মির্জা লেখেন, 'সেরা'। আবার জোয়া আখতার লেখেন, 'হাও লাভলি'। অনেক অনুরাগীও লেখেন, 'বিশেষ মুহূর্ত।' আবার একজন জানতে চেয়েছেন, 'এই হোয়াট ঝুমকা স্যোয়েটশার্ট কোথায় পাওয়া যাবে?'

আরও পড়ুন: 'OMG 2': নিতিন দেসাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 'OMG 2' ট্রেলার লঞ্চ স্থগিতের ঘোষণা অক্ষয় কুমারের

অন্যদিকে, বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। রণবীর সিংহ ও আলিয়া ভট্টের প্রেমকাহিনি মন ছুঁয়েছে দর্শকের। সেই সঙ্গে জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমির মতো বর্ষীয়াণ শিল্পীদের দৃপ্ত উপস্থিতি, বাঙালি বাবা-মায়ের চরিত্রে টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও মন কেড়েছেন। সেই সঙ্গে রীতিমতো ভাইরাল হয়েছে টোটার কত্থক নাচের দৃশ্য, যোগ্য সঙ্গতে রণবীর। সারা ভারত তো বটেই, বিশেষ করে কলকাতার দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়েছেন টোটার পারফর্ম্যান্সে। প্রথম পাঁচ দিনে এই ছবি ৬০.২২ কোটি টাকার ব্যবসা করেছে, খবর প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশন' সূত্রে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget