এক্সপ্লোর

'OMG 2': নিতিন দেসাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 'OMG 2' ট্রেলার লঞ্চ স্থগিতের ঘোষণা অক্ষয় কুমারের

Akshay Kumar: আজ মুক্তি পাওয়ার কথা ছিল 'ওহ মাই গড ২' ছবির ট্রেলারের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা স্থগিত রাখলেন অভিনেতা।

নয়াদিল্লি: স্থগিত হয়ে গেল অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'ওহ মাই গড ২'-এর (OMG 2) ট্রেলার মুক্তি। বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার মুক্তি পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করে ট্যুইট করেন আক্কি। বুধবার জনপ্রিয় আর্ট ডিরেক্টর নিতিন দেসাইয়ের (Nitin Desai) মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত অভিনেতা এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ ট্রেলার মুক্তি স্থগিত রাখেন তিনি, জানান ট্যুইটে। 

স্থগিত হয়ে গেল 'ওহ মাই গড ২' ট্রেলার মুক্তি

১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা 'ওহ মাই গড ২' ছবির। প্রথম পর্বের সাফল্যের পর অক্ষয় কুমার অভিনীত এই ছবির অপেক্ষায় দর্শক। তার আগে আজ, ২ অগাস্ট ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দিলেন অভিনেতা নিজেই। 

সদ্যপ্রয়াত আর্ট ডিরেক্টর নিতিন দেসাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ট্যুইট করেন অক্ষয় কুমার। তিনি লেখেন, 'নিতিন দেসাইয়ের মৃত্যুসংবাদে অবিশ্বাস্যভাবে আহত ও দুঃখিত। প্রোডাকশন ডিজাইনে উনি অত্যন্ত উঁচু মানের ছিলেন এবং আমাদের সিনেমা জগতের বড় অঙ্গ ছিলেন। আমার কত ছবিতেই তিনি কাজ করেছেন... এটা একটা বড় ক্ষতি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমরা আজ OMG2 ট্রেলার বের করছি না। ট্রেলার আমরা আগামীকাল সকাল ১১টায় লঞ্চ করব। ওঁ শান্তি।'

 

আর্ট ডিরেক্টর নিতিন দেসাই, বিখ্যাত ছিলেন বিভিন্ন ব্লকবাস্টার ছবির সেট তৈরির জন্য। তাঁর তৈরি সেট ব্যবহৃত হয়েছে 'হম দিল দে চুকে সনম', 'লগান'-এর মতো ছবিতে। প্রাথমিকভাবে মুম্বই পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। মুম্বইয়ে তাঁর নিজের স্টুডিওতেই দেহ উদ্ধার হয় নিতিনের। 

আরও পড়ুন: 'Koi Mil Gaya': ২০ বছর পার 'কোই মিল গয়া'র! হৃত্বিক-প্রীতির হাত ধরে ফের প্রেক্ষাগৃহে ফিরছে 'জাদু'

অন্যদিকে সিবিএফসির তরফে 'এ' সার্টিফিকেট পেয়েছে 'ওহ মাই গড ২' ছবিটি। অক্ষয় কুমারের কেরিয়ারে, গত ১২ বছরে এই প্রথম কোনও ছবি 'এ' সার্টিফিকেট পেল। তাঁর শেষ যে ছবি 'এ' ছাড়পত্র পেয়েছিল তা হল 'দেসি বয়েজ', যেখানে আক্কির সঙ্গে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, চিত্রাঙ্গদা সিংহ। 'ওহ মাই গড ২' দেখার পর বোর্ডের 'এগজামাইনিং কমিটি'র তরফে ছবির ধর্মীয় দৃষ্টিভঙ্গীর জন্য 'রিভাইসিং কমিটি'র কাছে পাঠানো হয়, কারণ তাঁরা কোন ঝুঁকি নিতে চাননি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'আদিপুরুষ' ও হলিউডের ছবি 'ওপেনহাইমার' ধর্মীয় দিক থেকে একাধিক সমালোচনার সম্মুখীন হয়, দর্শকের একাংশের ধর্মীয় ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হওয়ার অভিযোগ ওঠে। যার ফলে সমালোচিত হতে হয় সেন্সর বোর্ডকেও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget