এক্সপ্লোর

Deepika-Ranveer: দীপিকাকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন, কিন্তু পাল্টা উত্তরে অবাক রণবীর নিজেই!

Ranveer Singh-Deepika Padukone: কেবল এই গল্পটি নয়, রণবীর ও দীপিকার লুকিয়ে বাগদান সারা থেকে শুরু করে একাধিক ভালবাসার মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

কলকাতা: চেয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে অস্বস্তিতে ফেলতে। কিন্তু, পাল্টা এই উত্তর যে আসবে নায়িকার থেকে তা কল্পনাও করেননি খোদ রণবীর সিংহ (Ranveer Singh)। 'কফি উইথ কর্ণ' (Koffee With Karan)-এর এপিসোডে এসে, সেই গল্পই শোনালেন বলিউডের 'বাজিরাও'। কর্ণ জোহরের চ্যাট শো-তে এসেছিলেন দীপিকা ও রণবীর। আর এই শো প্রকাশ্যে আসার পর থেকেই ভাইরাল তাঁদের একাধিক অজানা গল্প। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে টুকরো টুকরো এপিসোডের অংশ।

'কফি উইথ কর্ণ'-র শো-তে এসে, সঞ্জয় লীলা ভন্সালীর (Sanjay Leena Bhanshali)-র ছবির সেটে ঘটে যাওয়া একটি ঘটনার কথা প্রকাশ্যে আনেন রণবীর। তিনি বলেন, এটি ছবির সাফল্যে বিশাল এক খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেছিলেন পরিচালক। সেই ছবিতে নায়ক-নায়িকা ছিলেন দীপিকা ও রণবীর। বিভিন্ন রকম খাবারের মধ্যে, মেনুতে ছিল কাঁকড়া। সবাই বেশ আনন্দ করেই সারছিলেন দুপুরের খাওয়া-দাওয়া। হঠাৎ রণবীর লক্ষ্য করেন, দীপিকার দাঁতে কাঁকড়ার একটি অংশ আটকে রয়েছে। দীপিকাকে কিছুটা অস্বস্তিতে ফেলার জন্যই রণবীর বলেন, 'তোমার দাঁতে খাবার আটকে রয়েছে।' রণবীর মনে করেছিলেন, দীপিকা এই কথা শুনে অস্বস্তিতে পড়বে, লুকনোর চেষ্টা করবে। কিন্তু তিনি দীপিকা পাড়ুকোন। রণবীরের কথায় একটুও বিব্রত না হয়ে তিনি পাল্টা উত্তর দেন, 'তাই নাকি.. পরিষ্কার করে দাও তো একটু।'

রণবীর বলেন, তিনি দীপিকার দাঁত স্পর্শ করে সেই খাবারের টুকরোটা বের করে দেন। আর রণবীরের মনে হয়, তিনি যেন কোনও শকেটে হাত দিয়ে ফেলেছেন আর ২২০ ভোল্টের কারেন্ট লেগেছে। রণবীরের এই গল্প শুনে, পাশে বসে হাসতে থাকেন দীপিকা। কর্ণ প্রশংসা করেন দীপিকার উপস্থিত বুদ্ধির। এরপরে অন্য একটি কথার সূত্রে রণবীর বলেন, 'কেবল পাপারাৎজিদের সামনে নয়, যে কথা বললে দীপিকা হাসবে... আমি সারাদিন তেমন কথা বলে যেতে পারি। আমি কেবল ওর হাসি মুখটা দেখতে চাই।'

কেবল এই গল্পটি নয়, রণবীর ও দীপিকার লুকিয়ে বাগদান সারা থেকে শুরু করে একাধিক ভালবাসার মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

আরও পড়ুন: Ankita-Vicky: বারে বারে ঝগড়া-অপমান.. বিগ বসের বাড়িতে এসে ভিকি-অঙ্কিতার সম্পর্ক ভাঙনের মুখে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget