এক্সপ্লোর

Sara Arjun: ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করবেন রণবীর! কে এই সারা অর্জুন?

Ranveer Singh News: রণবীর সিং-এর সঙ্গে ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা যাওয়া নায়িকা সারা অর্জুন, দক্ষিণী অভিনেতা রাজ অর্জুনের মেয়ে।

কলকাতা: আজ অভিনেতা রণবীর সিংহের (Ranveer Singh) জন্মদিন। আর বিশেষ এই দিনে নিজের নতুন সিনেমার লুক প্রকাশ করেছেন রণবীর। অভিনেতার বহু প্রতিক্ষীত ছবি 'ধুরন্ধর'-এর লুক প্রকাশ্যে এসেছে আজ। তবে এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পরেই, চর্চায় এসেছেন আরও একজন। তিনি সারা অর্জুন (Sara Arjun)। বয়সে রণবীরের থেকে ২০ বছরের ছোট এই সারা। নেটদুনিয়া এখন প্রশ্ন করেছেন, কে এই সারা যিনি সুযোগ পেয়েছেন রণবীর সিংহের সঙ্গে কাজ করার। 

কে এই রণবীরের নায়িকা সারা অর্জুন?

রণবীর সিং-এর সঙ্গে ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা যাওয়া নায়িকা সারা অর্জুন, দক্ষিণী অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। খুব অল্প বয়সেই সিনেমাতে কাজ শুরু করেছিলেন সারা। খুব অল্প বয়স থেকেই কাজ শুরু করেছিলেন সারা। ৫ বছর বয়স হওয়ার আগে, ১০০টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করে ফেলেছেন সারা। ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে ম্যাগি-র মতো বড় ব্র্যান্ডের জন্য কাজ করেছেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajkumar Sara Arjun (@rajkumar_sara_arjun)

 

যে সিনেমাগুলিতে কাজ করেছেন সারা

সারা বড় পর্দায় পা রেখেছিলেন তামিল ছবি ‘দেইভা থিরুমগল’ দিয়ে। যেটি ২০১১ সালে মুক্তি পেয়েছিল। প্রথম ছবিতেই তিনি তারকা হয়ে গিয়েছিলেন। এর পরে তিনি বেশ কয়েকটি হিন্দি, মালয়ালি এবং তেলুগু ছবিতেও দেখা গিয়েছেন। সারা বলিউডে ‘এক থি ডায়ন’, ‘404’, ‘জজবা’ এবং ‘দ্য সং অফ স্করপিয়ন্স’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। এছাড়াও তিনি ঐশ্বর্য্য রাই বচ্চনের ছবি পোন্নিয়িন সেলভান: ১ এবং ২-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

কবে মুক্তি পাবে রণবীর ও সারার ‘ধুরন্ধর’

এবার সারা অর্জুন অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। দুজনেই ‘ধুরন্ধর’ ছবিতে একে অপরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। ছবিতে দুজনের লুকও ভক্তদের বেশ পছন্দ হচ্ছে। এছাড়াও ‘ধুরন্ধর’-এ সঞ্জয় দত্ত, অভয় খান্না, অর্জুন রামপালের মতো তারকারা রয়েছেন। সিনেমাটি ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget