এক্সপ্লোর

Rashmika Mandhana: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মরে যায় জন্মদিনে উদযাপনের ইচ্ছা? কী উপলদ্ধি রশ্মিকার?

Rashmika Mandhana on her Birthday: সদ্য়ই রশ্মিকার সঙ্গে জুটি বেঁধে কাজ করা নিয়ে কটাক্ষের মুখোমুখি হয়েছিল সলমন। কথা শুনতে হয়েছিল রশ্মিকা আর তাঁর বয়সের পার্থক্য নিয়েও

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'সিকন্দর'। এই ছবিতে সলমন খানের (Salman Khan) বিপরীতে অভিনয় করেছেন তিনি। আর চলতি মাসেই তাঁর জন্মদিন। ২৯ বছর পূর্ণ করবেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। কিন্তু নিজের জন্মদিন নিয়ে কী ভাবেন অভিনেত্রী? কতটা উচ্ছ্বসিত তিনি জন্মদিন উদযাপন নিয়ে? সদ্য সোশ্যাল মিডিয়ায় সেই কথাই লিখেছেন রশ্মিকা। বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে তাঁর ছবি 'ছাবা' বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। তবে এবার তাঁর পরীক্ষা 'সিকন্দর'-এ। তাঁর মধ্যেই নিজের জন্মদিন উদযাপন নিয়ে কী বললেন রশ্মিকা? 

আজ ইনস্টাগ্রাম স্টেটাসে নিজের একটি সেলফি শেয়ার করেছেন রশ্মিকা। সেখানে তিনি লিখেছেন, 'এটা আমার জন্মদিনের মাস আর এটা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমি চিরকাল শুনে এসেছি, যতই বড় হওয়া যায়, ততই জন্মদিন উদযাপন নিয়ে আগ্রহটা কমে যায়। কিন্তু স্পষ্টভাবে বলছি, আমার ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই হয়নি। আমার বয়স যত বাড়ছে, জন্মদিন নিয়ে আমার আগ্রহ আরও বেশি, বেশি করে বাড়ছে। আমি ভাবতেই পারছি না আমার ২৯ বছর বয়স হয়ে যাচ্ছে। আরও একটা বছর সুন্দর, সুস্থ আর সুস্বাস্থ্যে পরিপূর্ণ হোক। জন্মদিন তো উদযাপন করার জন্যই।'

সদ্য়ই রশ্মিকার সঙ্গে জুটি বেঁধে কাজ করা নিয়ে কটাক্ষের মুখোমুখি হয়েছিল সলমন। কথা শুনতে হয়েছিল রশ্মিকা আর তাঁর বয়সের পার্থক্য নিয়েও। এই বিষয়ে সলমন বলেছিলেন, 'সোশ্যাল মিডিয়ায় মানুষজন পিছনে লেগে থাকেন। কেন আমি ৩১ বছরের ছোট নায়িকার সঙ্গে কাজ করছি। আরে বাবা, যখন নায়িকার কোনও সমস্যা নেই, নায়িকার বাবার কোনও সমস্যা নেই.. তাহলে বাকিদের কী সমস্যা? যখন ওর (রশ্মিকার) বিয়ে হয়ে যাবে, বাচ্চা হবে, সেই বাচ্চা বড় হবে... তার সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো অবশ্যই পাব বলুন?' এই কথা বলে সলমন তাকান রশ্মিকার দিকে। হেসে সম্মতি দেন নায়িকা। 

প্রসঙ্গত, এই সিকন্দর ছবির শ্যুটিং করার সময়েই জিম করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রশ্মিকা। দীর্ঘদিন তাঁকে বিশ্রামে থাকতে হয়েছিল। রশ্মিকাকে শেষবার দেখা গিয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'ছাওয়া' ছবিতে। সেই ছবি মুক্তির আগেই পায়ে চোট লেগেছিল রশ্মিকার। সেই পা নিয়েই ছবির প্রচার সেরেছিলেন তিনি। প্রত্যেকটা প্রচারেই পায়ে চোট নিয়ে হাজির ছিলেন রশ্মিকা। সেই সময়ে তাঁর খেয়াল রেখেছিলেন ভিকি কৌশল। প্রত্যেক অনুষ্ঠানেই দেখা যতে ভিকি রশ্মিকার হাত ধরে তাঁকে নিয়ে আসছেন। কেবল ভিকি নন, রশ্মিকা তাঁর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'সিকন্দর'-এর শ্যুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়ে তাঁর খেয়াল রেখেছিলেন সলমন খান। 

 

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget