এক্সপ্লোর

Padma Shri Award 2023: 'পদ্মশ্রী'-তে সম্মানিত রবিনা টন্ডন, এম এম কীরাবাণী

Raveena Tandon and MM Keeravani: আজ, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ -র হাত থেকে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে নেন বিনোদন দুনিয়ার এই দুই তারকা

কলকাতা: চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান 'পদ্মশ্রী' (Padma Shri) -তে সম্মানিত হলেন অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon) ও অস্কার (Oscar) বিজেতা সঙ্গীত পরিচালক ও সুরকার এম এম কীরাবাণী (MM Keeravani)। আজ, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ (President Draupadi Murmu)-র হাত থেকে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে নেন বিনোদন দুনিয়ার এই দুই তারকা।

আজকের 'পদ্মশ্রী' সম্মানের সভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। এই সম্মানে ভূষিত হয়ে অভিনেত্রী রবিনা বলেন, 'আমি সম্মানিত এবং ধন্য। ভারত সরকারকে অনেক ধন্যবাদ সিনেমা ও শিল্পের প্রতি আমার ভালবাসাকে, অবদানকে সম্মানিত করার জন্য। তবে কেবল সিনেমা বা শিল্পে নয়, তাঁর বাইরেও বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতে সরকার আমায় অনুমতি দিয়েছেন। আমার এই লম্বা সফরে যাঁরা যাঁরা আমার সঙ্গী হয়েছেন তাঁদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর এই গোটা সফরে যিনি আমার হাত ধরে থেকেছেন, ধীরে ধীরে আমার উন্নতি দেখেছেন, আমায় যে কোনও বিষয়ে সাহায্য করেছেন, আগলে রেখেছেন, তিনি আর কেউ নন, আমার বাবা।'

আরও পড়ুন: Rakhi Sawant: নমাজের পড়ার সময় কেন অনাবৃত শরীরের একাংশ? ট্রোলড রাখী সবন্ত

প্রসঙ্গত, রবিনা টন্ডন বলিউডকে 'মোহরা' (Mohra), 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' (Main Khiladi Tu Anari), 'সট্টা' (Satta), 'শূল' (Shool),-এর মতো সুপারহিট সব ছবি উপহার দিয়েছেন। কেজিএফ ২ (KGF 2)-তে তাঁর অভিনয়ের প্রশংসা হয়েছিল।

 

 

অন্যদিকে, সদ্য অস্কারের মঞ্চে নাটু নাটু (Nattu Nattu)-গানের জন্য সম্মানিত হয়েছেন সঙ্গীত পরিচালক ও সুরকার এম এম কীরাবাণী।

'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত হয়েছিল ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পরে '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত,  রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR) অভিনীত 'আর আর আর'  ছবির গান এই 'নাটু নাটু'। 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছিল এই গান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল 'টেল ইট লাইক এ ওম্যান'  ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। আন্তর্জাতিক স্তরে এটি তৃতীয় বড় স্বীকৃতি পেল চার্টবাস্টার 'নাটু নাটু'। এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান ভারতীয় দর্শকের মন জয় করেছিল মুক্তির পরই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget