এক্সপ্লোর

Samantha-Naga: নাগার সঙ্গে পুরনো ছবি 'আনআর্কাইভ' সামান্থার? জোড়া লাগছে সম্পর্ক?

Samantha-Naga Relationship: সামান্থার এই পোস্টের খবর প্রকাশ্যে এল যখন অনলাইনে অন্য গুঞ্জন চলছে যে নাগা চৈতন্য নাকি বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। তাহলে কী এমন হল?

নয়াদিল্লি: ২০১৭ সালে চার হাত এক, তারপর ২০২১ সালে চলার পথ আলাদা। দক্ষিণের তারকা অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya) ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। এবার সোশ্যাল প্ল্যাটফর্ম রেডিটের একটি পোস্ট তৈরি করল নতুন গুঞ্জন। বিচ্ছেদের পর নাগা চৈতন্যের সঙ্গে যে ছবি 'আর্কাইভ' করে ফেলেছিলেন অভিনেত্রী তা ফের 'আনআর্কাইভ' (unarchive) করেছেন সামান্থা, রেডিটের একটি পোস্টে দাবি তেমনই। সম্পর্কে কি তবে প্রলেপ পড়ছে?

নাগা চৈতন্যের সঙ্গে ছবি 'আনআর্কাইভ' করলেন সামান্থা? জোড়া লাগছে সম্পর্ক?

সম্প্রতি রেডিটে হওয়া একটি পোস্ট বেশ উত্তেজনা গুঞ্জন তৈরি করেছে সোমবার সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের মধ্যে। সেই পোস্ট অনুযায়ী, সামান্থা তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের ২০১৭ সালের জন্মদিনে করা একটি রোম্যান্টিক পোস্ট 'আনআর্কাইভ' করেছেন ইনস্টাগ্রামে, অর্থাৎ যে কোনও ইনস্টা ব্যবহারকারী এখন সেই পোস্ট দেখতে পাচ্ছে। আর এই খবর প্রকাশ্যে এল যখন অনলাইনে অন্য গুঞ্জন চলছে যে নাগা চৈতন্য নাকি বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। তাহলে কী এমন হল?

তবে আসল ব্যাপার অন্য। জানা যাচ্ছে সামান্থা নাকি কোনও পোস্টই ফিরিয়ে আনেননি। যে পোস্ট নিয়ে এত উত্তেজনা, তা ২০১৭ সালের। ছবিটি তাঁদের বিয়ের দিনের যা পোস্ট করে ২০১৭ সালে নাগা চৈতন্যকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, 'শুভ জন্মদিন আমার সবকিছু, আমি শুভেচ্ছা জানাই না, আমি প্রার্থনা করি প্রত্যেকদিন যেন ঈশ্বর তোমার মনের ইচ্ছা মতো সবকিছু তোমাকে দেন। সবসময় ভালবাসি।' নাগা চৈতন্যের গালে চুম্বন আঁকছেন অভিনেত্রী, দেখা যাচ্ছে ছবিতে। 

২০২১ সালের শেষের দিকে বিচ্ছেদের কথা ঘোষণা করার আগে সামান্থা নিজের প্রোফাইল থেকে চৈতন্যের সঙ্গে আপলোড করা প্রায় সব ছবিই সরিয়ে ফেলেছিলেন। কিন্তু খুব সম্ভবত এই নির্দিষ্ট ছবি 'আর্কাইভ' করতে তিনি ভুলে গিয়েছিলেন। এই সপ্তাহান্তে তা কিছু অনুরাগী খুঁজে পেয়ে ভেবেছেন অভিনেত্রী সেই ছবি 'ফিরিয়ে এনেছেন'। 

যদিও এই ছবিতে নিয়মিত কমেন্টের বহর দেখে বোঝা যাচ্ছে স্পষ্ট যে টাইমলাইন থেকে পোস্টটি কখনও ডিলিটই করা হয়নি। এই এক বছরের বেশি সময় ধরে ওই ছবিতে নিয়মিত কমেন্ট করে চলেছেন অনুরাগীরা, তাতেই প্রমাণিত যে ছবিটা সরানোই হয়নি। যদিও তাতে অনুরাগীদের আশা কমছে না। অনেকেই তাঁদের পুনর্মিলনের ইচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন। একজন লিখলেন, 'হঠাৎই এই পোস্ট আমার ফিডে এল। আমি ভাবলাম কোনও ফ্যানপেজ কিন্তু না এটা তো স্যামের প্রোফাইল।' অপর একজন লেখেন, 'আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাঁরা ফের দম্পতি হিসেবে ফিরে আসেন।' আবার একজন লেখেন, 'আমি ভীষণভাবে তোমাদের ফের একসঙ্গে দেখতে চাই... একসঙ্গে তোমাদের দারুণ মানায়।'


Samantha-Naga: নাগার সঙ্গে পুরনো ছবি 'আনআর্কাইভ' সামান্থার? জোড়া লাগছে সম্পর্ক?

সামান্থার পোস্টে নিয়মিত কমেন্টের বন্যা। ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম

২০১০ সালে গৌতম মেননের 'ইয়ে মায়া চেসাভে' ছবির সেটে প্রথম আলাপ হয় সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের। সেই ছবিতে নাগার সঙ্গে সিনেমায় ডেবিউ করেন স্যাম। এছাড়া তাঁরা একসঙ্গে 'অটোনগর সুরিয়া' (২০১৪), 'মনম' (২০১৪), 'মজিলি' (২০১৯) ছবিতে কাজ করেছেন। ২০১৮ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত 'মহনতি' ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ২০১৭ সালের অক্টোবর মাসে বিয়ে করেন সামান্থা ও চৈতন্য। ২০২১ সালের অক্টোবর মাসে তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেন। 

আরও পড়ুন: Taapsee Pannu: গণেশ চতুর্থীর দিনই ৩.৫ কোটির বিলাসবহুল মার্সিডিজ কিনলেন তাপসী পান্নু

প্রসঙ্গত, সামান্থা আপাতত কাজের থেকেও সাময়িক বিরতি নিয়েছেন 'মায়োসাইটিস' ধরা পড়ার পর। অন্যদিকে চৈতন্যকে ঘিরে তৈরি হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়ের গুঞ্জন সম্পূর্ণই মিথ্যা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget