এক্সপ্লোর

রাজনীতিক হিসেবে দেওয়া কথা রাখতে না পারার জন্য এখনও খেদ আছে, জানালেন বিগ বি

নয়াদিল্লি: রাজনীতিতে নাম লেখানোর সময় আর পাঁচজন রাজনীতিকের মত প্রতিশ্রুতির বন্যা ছুটিয়েছিলেন। রাজনীতিকদের নিয়ম মেনেই তা রাখতে পারেননি। কিন্তু সেই কথা দিয়ে কথা না রাখতে পারা আজও দুঃখ দেয় অমিতাভ বচ্চনকে। ১৯৮৪-তে দীর্ঘদিনের বন্ধু রাজীব গাঁধীর সমর্থনে এলাহাবাদ থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান অমিতাভ। বিশাল ব্যবধানে জেতেনও। তবে মাত্র ৩ বছর পরে ইস্তফা দেওয়ায় তাঁর রাজনৈতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। ভোটপ্রচারের সময় রাজনীতির নিয়ম মেনেই অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দিন বদলেছে। গঙ্গা দিয়ে বয়ে গেছে নানা সময়ের জল। ভোটাররা তাঁর দেওয়া প্রতিশ্রুতি কবেই ভুলে গিয়েছেন। কিন্তু ভোলেননি বিগ বি। ৭৩ বছরের অভিনেতা জানিয়েছেন, ভোট চাওয়ার সময় দেওয়া প্রতিশ্রুতি রাখতে না পারার দুঃখ এখনও তাঁর মধ্যে রক্তক্ষরণ ঘটায়। যদি প্রশ্ন করা হয়, জীবনে কী নিয়ে খেদ আছে, তাহলে তা এটাই। অমিতাভ বলেছেন, সামাজিকভাবে যতটুকু করা সম্ভব, তা করার চেষ্টা করেন তিনি। কিন্তু তিনি জানেন, এলাহাবাদের মানুষ তাঁকে এ জন্য এখনও ক্ষমা করেননি। মাত্র ৩ বছরের মধ্যেই কেন রাজনীতি নিয়ে মোহভঙ্গ ঘটল তাঁর? অমিতাভের কথায়, আবেগের মাথায় রাজনীতির ময়দানে পা রাখার সিদ্ধান্ত নেন তিনি। পরে বোঝেন, রাজনীতিতে আবেগের কোনও জায়গা নেই। তাই নিজের অক্ষমতা বুঝে সেখান থেকে সরে যান। তাঁর এই সিদ্ধান্ত কি গাঁধী পরিবারের কাছ থেকে তাঁকে দূরে সরিয়ে দিয়েছে? অমিতাভ মনে করেন, রাজীব গাঁধীর সঙ্গে তাঁর বন্ধুত্ব অক্ষয় ছিল, তা হারাতে হয়নি তাঁকে। তবে বন্ধুত্ব যেহেতু ব্যাখ্যার অতীত, তাই এ নিয়ে আর কথা বলেন না তিনি।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget