এক্সপ্লোর

SRK & Salman: ২৭ বছর পর ফের 'অ্যাকশন' ছবিতে একসঙ্গে শাহরুখ-সলমন, খবর সূত্রের

SRK & Salman Together: সূত্রের খবর, আদিত্য চোপড়া শাহরুখ ও সলমনকে নিয়ে দুটি হিরো সম্বলিত অ্যাকশন ছবি নিয়ে আসতে চলেছেন। ১৯৯৫ সালের পর এক ছবিতে দুই খানকে সম্পূর্ণ রূপে এই প্রথম দেখবেন দর্শক।

নয়াদিল্লি: একপর্দায় ফের একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানকে (Salman Khan)। ১৯৯৫ সালে 'করণ-অর্জুন' (Karan-Arjun) ছবিতে সলমন ও শাহরুখকে একসঙ্গে 'অ্যাকশন' (Action) করতে দেখা যায়। এছাড়াও আনন্দ এল. রাইয়ের 'জিরো' (Zero) ছবিতে একটি গানে সলমন খানকে দেখা যায়। শোনা যাচ্ছে একে অপরের 'টাইগার ৩' (Tiger 3) ও 'পাঠান' (Pathaan) ছবিতে ক্যামিও করবেন তাঁরা। তবে সূত্রের খবর, এই সবকিছুর পাশাপাশি, একটি আদ্যোন্ত অ্যাকশন ফিল্মে দেখা যাবে তাঁদের। হিরোর চরিত্রে থাকবেন দু'জন। প্রযোজনার দায়িত্বে যশ রাজ ব্যানার (Yash Raj Banner)।

ফের এক ছবিতে শাহরুখ-সলমন?

সূত্রের খবরে তোলপাড়া সোশ্যাল মিডিয়া। ফের তাহলে একই ছবিতে দুই হিরোকে একসঙ্গে অ্যাকশন করতে দেখা যাবে? ১৯৯৫ সালের 'করণ-অর্জুন' ছবির ২৭ বছর পর!

প্রসঙ্গত, আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে, মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের অ্যাকশন ছবি 'পাঠান'। সেখানে প্রথম 'ক্রসওভার' (Cross Over) করতে দেখা যাবে 'টাইগার' ওরফে সলমন খানকে। এরপর এই একইভাবে সলমন খানের ইদ রিলিজ 'টাইগার ৩' ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। এর সঙ্গেই খবর পাওয়া যাচ্ছে যে 'যশ রাজ'-এর ব্যানারেই একটি ছবি তৈরির পরিকল্পনা চলছে। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় ছবি হতে চলেছে সেটি।

আরও পড়ুন: Miss India World 2022: ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের শিরোপা জিতলেন কর্ণাটকের সিনি শেট্টি

সূত্রের খবর, আদিত্য চোপড়া শাহরুখ ও সলমনকে নিয়ে দুটি হিরো সম্বলিত অ্যাকশন ছবি নিয়ে আসতে চলেছেন। ১৯৯৫ সালের পর এক ছবিতে দুই খানকে সম্পূর্ণ রূপে এই প্রথম দেখবেন দর্শক। আদিত্য চোপড়া কিছুদিন ধরে এই কনসেপ্টে কাজ করছেন এবং তিনি চিত্রনাট্য, স্ক্রিনপ্লে এবং সংলাপে ব্যাপকভাবে কাজ করবেন বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে এই ছবির কাজ শুরু হবে ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুর দিকে। এমনকী এই প্রজেক্টের জন্য দুই তারকাই শিডিউলের বেশ অনেকদিন সময় ফাঁকা রাখছেন বলেও খবর। তাঁদের তারিখ পেলেই ছবির প্রথম দফার স্ক্রিপ্ট রিডিং হবে বলে জানা যাচ্ছে।

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget