এক্সপ্লোর

Rishav Basu Exclusive: 'বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে অভিনয় জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা', অকপট ঋষভ

Akla Ghor Exclusive: ' এই ছবির গল্পটা একেবারেই ৯০-এর দশকের। যে মানুষগুলোকে আমরা ছোটবেলায় দেখে বড় হয়েছি, সেই সময়ের মানুষ হয়ে অভিনয় করা একটা দারুণ অভিজ্ঞতা' বলছেন ঋষভ

কলকাতা: দ্বিতীয় লকডাউনের পরেই ছবির শ্যুটিং। পরিচালকের সঙ্গে বন্ধুত্ব থাকার ফলে অভিনেতার কাছে শ্যুটিং বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। নতুন নায়িকার সঙ্গে কাজ হলেও জমে উঠেছিল বন্ধুত্ব। সেই রসায়নই যেন ধরা পড়ল ক্যামেরায়। মুক্তি পেল  সৌম্যজিত আদক পরিচালিত, ঋষভ বসু (Rishav Basu) ও ঐশ্বর্য্য সেন (Aiswariya Sen) অভিনীত ছবি 'একলা ঘর'-এর ট্রেলার। চলতি মাসেই মোজোপ্লেক্স (Mojoplex) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে নতুন এই ছবি 'একলা ঘর'। 

কেমন ছিল এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা? ঋষভ বলছেন, 'ঐশ্বর্য্যর বিপরীতে এটা আমার প্রথম কাজ। ও খুব ভাল অভিনেত্রী, এখন প্রচুর কাজও করছে। খুব মজা করেই শ্যুট করেছি আমরা। আর পরিচালক সৌম্যজিতের সঙ্গে এর আগেও একটা কাজ করেছি আমি। 'অল্প হলেও সত্যি'। ও শুধু পরিচালক নয়, আমার বন্ধুও। ফলে ওর সঙ্গে আলোচনা করে কাজ করি সবসময়। ঝগড়াও। ভাল-খারাপ আলোচনা করে নিই। অভিনেতার ওপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, সবসময় আলোচনা করে নিতে ভালবাসে।'

আরও এক অনন্য অভিজ্ঞতা হয়েছে এই ছবির শ্য়ুটিংয়ে। ঋষভ বলছেন, ' এই ছবির গল্পটা একেবারেই ৯০-এর দশকের। যে মানুষগুলোকে আমরা ছোটবেলায় দেখে বড় হয়েছি, সেই সময়ের মানুষ হয়ে অভিনয় করা একটা দারুণ অভিজ্ঞতা। দ্বিতীয়ত, এই ছবিতে একটি দৃশ্যের জন্য আমার একটি বিশেষভাবে সক্ষম শিশুদের সংস্থায় শ্যুটিং করতে গিয়েছিলাম। এখানে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন কাজ শেখানো হয় যাতে তারা সমাজের বিভিন্নরকম কাজের সঙ্গে যুক্ত হতে পারে নিজেদের ক্ষমতা মতো। এইরকম কিছু বাচ্চাদের সঙ্গে একদিন শ্যুটিং করেছি। ওই দিনটা শুরু এই ছবিটা নয়, আমার সারা জীবনের জন্য একটা অমূল্য অভিজ্ঞতা।'

আরও পড়ুন: Mithun Chakraborty: 'পান্তাভাতের কুণ্ডু' দীপান্বিতার প্রত্যাবর্তন, চিনতে পারলেন 'মহাগুরু' মিঠুন?

ছবির নাম 'একলা ঘর'। ব্যক্তি ঋষভ যদি একলা ঘর পান তাহলে কীভাবে সময় কাটান? একটু হেসে ঋষভ বললেন, 'আমি ওয়েব সিরিস দেখি, বই পড়ি, নিজের সঙ্গে সময় কাটাই। আর যেহেতু আমি একাই থাকি, তাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই আমায় করতে হয়। তবে আমার একলা ঘরে একেবারে একার নয়। আমার দুই পোষ্য আছে। দুটি বেড়াল। তারা আমায় সঙ্গ দেয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soumojeet Adak (@soumojeet_adak)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget