এক্সপ্লোর

Rishav Basu Exclusive: লন্ডনে শ্যুটিং, অনন্যার সঙ্গে প্রথমবার অভিনয়, ঋষভের স্বপ্নপূরণের গল্প

Actor Rishav Basu Exclusive: এই ছবির গল্প মা-কে নিয়ে, মায়েদের শ্রদ্ধা জানাতে। ছোট থেকেই আমাদের আগলে রেখে, সমস্ত কিছু শেখান আমাদের মায়েরাই। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমরা যেন ভুলে যাই তাঁদেরও অবদান

কলকাতা: এক মায়ের জীবন নিয়ে তৈরি হয়েছে  এই ছবির গল্প। অংশুমান প্রত্যুষের নতুন ছবি অন্নপূর্ণা (Annapurna)-র মুখ্যভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)। এছাড়াও রয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও ঋষভ বসু (Rishav Basu)। লন্ডনে শ্যুটিং থেকে শুরু করে অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ, ছবি নিয়ে খোলামেলা আড্ডায় ঋষভ।

কেন এই ছবিতে কাজ করতে রাজি হওয়া? ঋষভ বলছেন, 'প্রথমেই পছন্দ হয়েছিল এই ছবির ভাবনাটা। এক বাঙালি মা-কে নিয়ে অসাধারণ একটা গল্প বেছেছেন পরিচালক। ছবির শ্যুটিং হয়েছে লন্ডনে। সেই সময় ওখানে একেবারে উৎসবের মেজাজ। সদ্য ক্রিসমাস শুরু হয়েছে তখন। লন্ডন টিউবে, হুজখোলা বাসে, নৌকার ওপরে, দারুণ সব জায়গায় শ্যুট করেছি। অংশুমানদা হাসিখুশিভাবে কাজ করতে ভীষণ ভালবাসেন। আমরা শ্যুটিংয়ের মধ্যে ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে পুল... সব খেলেছি। আর আমি অনন্যাদির ফ্যান। ওঁর সঙ্গে কাজ করা আমার জন্য যাকে বলে ফ্যানবয় মোমেন্ট। কাঞ্চনদার সঙ্গে আগেও কাজ করেছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। বাকি সবাই যেমন দিতিপ্রিয়া, অর্ণদা, শান্তিলালদা, অ্যালেকডান্ড্রা সবার সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা দারুণ। হাসিখুশিতে সেটটা মেতে থাকত।'

আরও পড়ুন: Rishav Basu Exclusive: মা শিল্পী হতে পারতেন, সেতার ছেড়েছিলেন আমার জন্য: ঋষভ

ঋষভের মায়ের হাতের প্রিয় রান্না ভুনা খিচুড়ি। আর তার সঙ্গে আলুভাজা। আর পর্দায়? ঋষভ হেসে বললেন, 'হ্যাঁ, এই ছবির সঙ্গে রান্নার একটা সম্পর্ক আছে বটে। সিনেমায় আমার নাম রনি। সে অনাথ। রনির মা-কে খুঁজে পাওয়ার গল্প নিয়েই আবর্তিত হয় ছবির গল্প। এই ছবিতে দিতিপ্রিয়া ও ঋষভ ছাড়াও রয়েছেন একাধিক জনপ্রিয় মুখ। এছাড়াও রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan)  ও শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)।                                                                 

এই ছবির গল্প মা-কে নিয়ে, মায়েদের শ্রদ্ধা জানাতে। ছোট থেকেই আমাদের আগলে রেখে, সমস্ত কিছু শেখান আমাদের মায়েরাই। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমরা যেন ভুলে যাই তাঁদেরও অবদান। এই গল্পও তেমন এক মায়ের। ছোট থেকেই মেয়েকে সমস্ত কিছু শিখিয়ে বড় করেন তিনি। কাজের সূত্রে মেয়ের (দিতিপ্রিয়া) ঠিকানা বদলে হয় লন্ডনে। মেয়ে চায়, মাকে (অনন্যা) লন্ডনে নিয়ে গিয়ে রাখতে, রাজি হয়ে যান মা-ও। কিন্তু সেখানে গিয়েই তাঁকে যেন ঘিরে ধরে একাকিত্ব। আর সেই লন্ডনেই তাঁর সঙ্গী হন অল্পবয়সী একটি ছেলে (ঋষভ)। সে যেন আশার আলো। ওই যুবকই মেয়েটির মা-কে বলেন একটি হোম ডেলিভারির ব্যবসা শুরু করতে। সেখান থেকেই ঘুরে যায় গল্পের মোড়।  

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget