এক্সপ্লোর

চোখে সুর্মা, মুখে ক্রুর হাসি, মন জিতে নিয়েছিলেন  'রউফ লালা' ঋষি

২০১২ সাল থেকে নিজের কেরিয়ারে বেশ কিছু ছবিতে নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি কপূর। অগ্নিপথ ছবিতে 'রউফ লালা' র চরিত্র ছোট হলেও মন কেড়েছিল দর্শকের।

মুম্বই: আধুনিক ভারতের সেলুলয়েডে নতুন ধারার প্রেমের দূত ছিলেন ঋষি কপূর। ১৯৭০ সালে প্রথম রাজ কপূরের চলচ্চিত্র 'মেরা নাম জোকার' -এ প্রথম অভিনয় ঋষির। তখন শিশুশিল্পী ছিলেন তিনি। তারপর 'ববি' ছবিতে রূপোলি পর্দায় স্বমহিমায় আসেন এক রোম্যান্টিক নায়ক। তারপর দিওয়ানা, নাগিন, প্রেম রোগ, দামিনী, ইনা মীনা ডিকা, দো দোনি চার থেকে শুরু করে হালফিলের মুল্ক, স্টুডেন্ট অফ দা ইয়ার, জাব তাক হে জান, অগ্নিপথ, প্রত্যেক চরিত্রেই নিজের বিশেষত্বের সাক্ষর রেখে গেছেন ঋষি। নিজের ২৭ বছরের ফিল্মি জীবনে মোট  ৯২ টি ছবিতে অভিনয় করেছেন ঋষি কপূর। ২০১২ সাল থেকে নিজের কেরিয়ারে বেশ কিছু ছবিতে নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি কপূর। অগ্নিপথ ছবিতে 'রউফ লালা' র চরিত্র ছোট হলেও মন কেড়েছিল দর্শকের। সঞ্জয় দত্ত ও ঋষি কপূরের মুখোমুখি হওয়ার দৃশ্যে ঋষির অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সবাই। 'অগ্নিপথ'- এর পরিচালক কর্ণ মলহোত্র স্মরণ করেছেন এই তুখোড় অভিনেতার স্মৃতি। ছবিটি প্রযোজনা করেছিলেন কর্ণ জোহর।
একটি সাক্ষাৎকারে কর্ণ মলহোত্র বলেন,  'আমার মনে আছে ঋষি ছিলেন পাগল, রাগী কিন্তু ভালোবাসা যায় এমন মানুষ। তিনি নিজেই প্রত্যেক ছবির ব্যক্তিত্ব তৈরি করে নিতেন। অভিনয় নিয়ে প্রচুর নতুন  ধরনের পরীক্ষা নিরীক্ষা করতেন তিনি। আমি তাঁর নিজস্বতার জন্যই তাঁকে ভালোবেসে ফেলেছি।' চোখে সুর্মা পরে সিঁড়িতে বলা ঋষির সংলাপগুলি দাগ কেটেছিল দর্শকের মনে।  সঞ্জয় দত্ত ও ঋষি কপূরের মুখোমুখি হওয়ার দৃশ্যে ঋষির অভিনয় ছাপিয়ে গিয়েছিল সঞ্জয়ের অভিনয়কেও। ফিল্মি কেরিয়ারের শেষ ৮ বছরের মধ্যে এটিই ছিল ঋষির অভিনীত সেরা চরিত্র। তিন মিনিটের একটি দৃশ্যেই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন ঋষি। এই ছবিতে ঋষি কপূর ছাড়াও হৃতিক রোশন, সঞ্জয় দত্ত, প্রিয়ঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bikram Chatterjee: অভিনয়ের পাশাপাশি বিক্রম এবার প্রযোজনাতেও! ঘোষণার পরেও সৃজিতের অভিনয় করা নিয়ে ধোঁয়াশা
অভিনয়ের পাশাপাশি বিক্রম এবার প্রযোজনাতেও! ঘোষণার পরেও সৃজিতের অভিনয় করা নিয়ে ধোঁয়াশা
Tamal Raichowdhury: মঞ্চ, সিনেমা, সাহিত্য.. অবাধ বিচরণ ছিল সবেতেই, ঘুমের মধ্যেই প্রয়াত বাংলার বর্ষীয়ান অভিনেতা
মঞ্চ, সিনেমা, সাহিত্য.. অবাধ বিচরণ ছিল সবেতেই, ঘুমের মধ্যেই প্রয়াত বাংলার বর্ষীয়ান অভিনেতা
Sohini Ganguly: 'পবিত্র গর্ভ' মন্তব্য করে ফের বিতর্কে সোহিনী! সামাল দিতে ভিডিও করে কী জানালেন?
'পবিত্র গর্ভ' মন্তব্য করে ফের বিতর্কে সোহিনী! সামাল দিতে ভিডিও করে কী জানালেন?
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
Embed widget