এক্সপ্লোর

'Fatafati' Release Date: মিলল 'ফাটাফাটি' খবর! মুক্তির তারিখ ঘোষণা হল ঋতাভরী-আবিরের নতুন ছবির

'Fatafati': 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' ছবিদুটির বিপুল সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে একেবারে তৈরি। 'উইন্ডোজ'-এর ব্যানারে মুক্তি পাবে 'ফাটাফাটি'।

কলকাতা: 'ফাটাফাটি' খবর নিয়ে হাজির ছবির নির্মাতারা। ঘোষণা করা হল ছবির মুক্তির তারিখ। বড়পর্দায় ফের একবার 'উইন্ডোজ প্রোডাকশন'-এর (Windows Production) সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। কবে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি' (Fatafati)?

'ফাটাফাটি' ছবির মুক্তির তারিখ প্রকাশ্যে

এবারের গরমের ছুটি কাটবে ফাটাফাটি। কারণ 'ফাটাফাটি' মুক্তি পাচ্ছে গ্রীষ্মকালে (Summer Release)। ১২ মে মুক্তি পাচ্ছে ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি।

'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' ছবিদুটির বিপুল সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে একেবারে তৈরি। 'উইন্ডোজ'-এর ব্যানারে মুক্তি পাবে 'ফাটাফাটি'। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও (Swastika Dutta)। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

প্রসঙ্গত, এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মার্চ মাসে। তবে ছবির মুক্তির নতুন তারিখ স্থির করা হয়েছে। উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটির পর এটা অরিত্র ও জিনিয়া দির সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি এবং ওঁদের সঙ্গে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে যা আমি খুবই উপভোগ করি। গ্রীষ্মের মুক্তি নিয়ে আমি খুবই উত্তেজিত এবং মানুষ আমাদের কঠিন পরিশ্রম বড়পর্দায় ভালবাসবেন বলেই আশা করি।'

আরও পড়ুন: Binodiini-Ekti Natir Upakhyan: রুক্মিণীর সঙ্গে যোগ দিলেন চার তাবড় তারকা, প্রকাশ্যে 'বিনোদিনী'র স্টারকাস্ট

প্রসঙ্গত, এই ছবির শ্যুটিংয়ের আগে তিনটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। আর শারীরিক কারণেই বেশ কিছুটা ওজন বেড়ে যায় তাঁর। এরপর এই ছবির কারণে সেই ওজন বেড়ে যাওয়াকে কেবল ধরে রাখা নয়, আরও কিছুটা ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে। ছবির শ্যুটিং চলাকালীন এবিপি লাইভকে ঋতাভরী জানিয়েছিলেন, বৃদ্ধি পাওয়া ওজনকে ধরে রাখার জন্য খাবার রুটিনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে তাঁকে। ভাত বা মিষ্টিজাতীয় খাবার এইসময় ডায়েট তালিকায় রেখেছিলেন তিনি। নিয়মিত শরীরচর্চা ঋতাভরীর নেশা। তবে এইসময় শরীরচর্চার সময় কমিয়ে দিয়েছিলেন তিনি। কেবল ফিট থাকার জন্য যেটুকু প্রয়োজন ততটাই শরীরচর্চা করতেন ঋতাভরী। নতুন পোস্টার মুক্তি পাওয়ার পরে ঋতাভরী জানিয়েছেন, 'ফাটাফাটি'-র জন্য ২৫ কিলো ওজন বাড়িয়েছিলেন তিনি। তন্বী ঋতাভরী কেবল এই ছবিতে অভিনয় করার জন্যই কার্যত চ্যালেঞ্জ জানিয়েছিলেন নিজের শরীরকে। করোনার কারণে এই ছবির শ্যুটিং কিছুটা পিছিয়েও যায়। ফলে বেশ দীর্ঘ সময় ধরে এই ওজন ধরে রাখতে হয়েছিল নায়িকাকে যা সহজ ছিল না একেবারেই।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget